Wednesday, October 28Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব দিতে হবে

আন্দোলনের নামে মানুষ হত্যার জবাব দিতে হবে

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
আন্দোলনের নামে যারা মানুষ হত্যা করেছে তাদেরকে এর জবাব দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার কক্সবাজার জেলেপার্ক ময়দানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে তিনি বলেন, আন্দোলনের নামে তিনি মানুষ হত্যা করেছেন। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন। কিন্তু বাংলার মানুষ তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা বরদাশত করবে না। এর আগে কক্সবাজারে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামসহ বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন তিনি।ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, আপনারা আন্দোলনের নামে মানুষ হত্যা করেছেন। এর জবাব দিতে হবে আপনাকে।এর আগে দুপুরে প্রধানমন্ত্রী হেলিকপটারে করে কক্সবাজারে পৌঁছান। সেখানে নবনির্মিত শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডি...
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বিশেষখবর, সংবাদ শিরোনাম, স্লাইড
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনার আযম খান সরকারি কমার্স কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তারা অস্ত্র নিয়ে একে অন্যের ওপর হামলা চালায়। কলেজের মেইন গেট বন্ধ করে দিয়ে ওই সংঘর্ষ হয় বলে জানা গেছে।আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার পর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের দুই গ্রুপ। ছাত্রলীগের মহানগর কমিটির সভাপতি দেবদুলাল বাড়ৈ ওরফে বাপ্পী, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন ওরফে সুজন এবং তাঁদের নেতা-কর্মীরা সংঘর্ষের জন্য বহিরাগতদের দায়ী করেছেন।কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান রাসেল ও ছাত্রলীগের মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম হোসেনুজ্জামান সংঘর্ষের জন্য দেবদুলাল ও শাহজালালকে দায়ী করেছেন। কলেজের শিক্ষার্থীরা জানিয়েছেন, রাসেলের সঙ্গে আসা ...
এরশাদ ও রওশন এরশাদের মাঝে কোন দ্বন্দ্ব নেই

এরশাদ ও রওশন এরশাদের মাঝে কোন দ্বন্দ্ব নেই

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদের মাঝে কোন দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব রুহুল আমীন হাওলাদার। শুক্রবার সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তর আয়োজিত মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভায় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, হুসেইন মুহম্মদ এরশাদ ও রওশন এরশাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই। দলে মতপার্থক্য থাকতেই পারে। তবে দলের বৃহৎ স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- পার্টির যুগ্ম মহাসচিব নুরুল ইসলাম নুরু ও রেজউল আসলাম ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুর সবুর আসুদ ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বাহা উদ্দিন বাবু প্রমুখ। আলোচনা সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জাবাব দেন পা...
পঞ্চম দফার নির্বাচন ৩১ মার্চ : সিইসি

পঞ্চম দফার নির্বাচন ৩১ মার্চ : সিইসি

জাতীয়, সংবাদ শিরোনাম
  চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফার নির্বাচন আগামী ৩১ মার্চ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ আজ বৃহস্পতিবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এ তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ মার্চ রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ৫ মার্চ বুধবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১২ মার্চ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।এ দফায় দেশের ৭৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলাগুলো হচ্ছে : ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও সদর, দিনাজপুর জেলার বিরল, পার্বতীপুর ও হাকিমপুর, নীলফামারী জেলার ডোমার, লালমনিরহাট জেলার কালীগঞ্জ, গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সুন্দরগঞ্জ। বগুড়া জেলার বগুড়া সদর, রাজশাহী জেলার পবা, সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও শাহজাদপুর।পাবনার পাবনা সদর ও বেড়া, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা ও চূয়াড...
ইনকিলাবের তিন সাংবাদিকের জামিন

ইনকিলাবের তিন সাংবাদিকের জামিন

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা এক মামলা থেকে অব্যাহতি পেয়েছেন ইনকিলাবের গ্রেপ্তার হওয়া তিন সাংবাদিক। জামিনপ্রাপ্ত সাংবাদিকরা হলেন- ইনাকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, উপ-প্রধান প্রতিবেদক রফিক মোহম্মদ এবং  প্রতিবদেক আতিকুর রহমান। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ সালাম জামিন আবেদনের শুনানি শেষে তাদের জামিন আদেশ দেন।‘সাতক্ষীরায় অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তা’ শিরোনামে গত ১৬ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে ইনকিলাব। ওই রাতেই অতিরিক্ত পুলিশ কমিশনার রাকিব উদ্দিনের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর টিকাটুলীর আর কে মিশন রোডে ইনকিলাব ভবনে অভিযান চালিয়ে ৩ সাংবাদিককে আটক করা হয়। এছাড়াও দুটি সিপিইউ, দুটি মনিটর, একটি ইউপিএস, একটি ট্রেসিং পেপার, খসড়া নিউজের কপি জব্দ করে পুলিশ। উৎস- যুগান্তর...
বৃহস্পতিবার ৯ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল

বৃহস্পতিবার ৯ উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল

সংবাদ শিরোনাম
উপজেলা নির্বাচনে কারচুপি, কেন্দ্র দখল, জাল ভোটসহ বিভিন্ন অভিযোগে বৃহস্পতিবার নয় উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট।বুধবার বিকালে নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।হরতাল ডাকা উপজেলাগুলো হলো- সিরাজগঞ্জের কাজিপুর, মেহেরপুর সদর, কিশোরগঞ্জের বাজিতপুর, ঝিনাইদহের সদর ও শৈলকুপা, পাবনার সুজানগর, বরিশালের গৌরনদী ও বাকেরগঞ্জ, বগুড়ার সোনাতলা।এদিকে ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দিয়ে জালভোট প্রদানসহ উপজেলা নির্বাচনে কারচুপির প্রতিবাদে সুজানগর, বরিশালের বাকেরগঞ্জ, ঝিনাইদহের শৈলকুপা, নড়াইলের কালিয়া, ভোলার লালমোহন এবং গেৌরনদীতে বৃহস্পতিবার স্থানীয়ভাবে হরতাল আহবান করেছে ১৯ দলীয় জোট। এসব উপজেলায় সরকারি দলের প্রার্থীরা বিএনপিসহ জামায়াতের প্রার্থীর এজেন্টদের কেন্দ্র করে বের করে দিয়ে জোরপূর্বক জাল ভোট প্র...
মীরসরাইতে নুরুল আমিন চেয়ারম্যান, মাঈনুদ্দিন ও কাকলী ভাইস চে. নির্বাচিত

মীরসরাইতে নুরুল আমিন চেয়ারম্যান, মাঈনুদ্দিন ও কাকলী ভাইস চে. নির্বাচিত

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
  খবরিকা ২৪ ডেক্স ঃ মীরসরাই উপজেলায় বেসরকারি ভাবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান (আনারস) ৫৬১৭৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন  (দোয়াত কলম ) পেয়েছেন ৪২৯৫৩ ভোট। আলীগের দলীয় প্রার্থী শেখ আতাউর রহমান (হেলিকপ্টার) পেয়েছেন ২৪ হাজার ৭৪০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাঈনুদ্দিন মাহমুদ (তালা) ৪৫৮০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি এনায়েত হোসেন নয়ন (বই) পেয়েছেন ৩৪৪৬৫ ভোট। এছাড়া সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ (টিয়ে পাখি) পেয়েছেন ২৮৩৮০ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন শাহীন কাকলী (প্রজাপতি) ৬৬৫৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্ধন্ধি ইসমত আরা ফেন্সী (কলস) পেয়েছেন ২৯৮৮৩ভোট। সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার (হাঁস) পেয়েছেন ১৩৮৬১ ভোট।...
মিরসরাইতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

মিরসরাইতে বিএনপি সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
  মিরসরাই প্রতিনিধি ঃ  মিরসরাই উপজেলায় বেসরকারি ভাবে উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল আমিন চেয়ারম্যান (আনারস) ৫৬১৭৯ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ধন্ধি সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ( দোয়াত কলম ) পেয়েছেন ৪২৯৫৩ ভোট। আলীগের দলীয় প্রার্থী শেখ আতাউর রহমান (হেলিকপ্টার) পেয়েছেন ২৪ হাজার ৭৪০ ভোট। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মাঈনুদ্দিন মাহমুদ (তালা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইয়াসমিন শাহীন কাকলী (প্রজাপতি) নির্বাচিত হয়েছেন।...