Wednesday, October 28Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

শাহজালালে স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

শাহজালালে স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

সংবাদ শিরোনাম, স্লাইড
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি টাকা মূল্যের সাড়ে ৪ কেজি স্বর্ণসহ বাংলাদেশ বিমানের একজন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়েছে। বুধবার দুপুরে কাস্টমস কর্মকর্তারা স্বর্ণসহ পরিচ্ছন্নতা কর্মী জয়নাল আবেদীনকে আটক করেন।জানা যায়, মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ থেকে দায়িত্ব পালন শেষে বেরিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের আপ্রন এলাকায় জয়নাল আবেদীনের শরীরে তল্লাশি চালানো হয়। এ সময় তার জুতোর তলায় লুকিয়ে রাখা ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় সাড়ে ৪ কেজি। এর মূল্য প্রায় ২ কোটি টাকা।...
বিএনপি নেতা খোকা জামিনে মুক্ত

বিএনপি নেতা খোকা জামিনে মুক্ত

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার বিকালে ৫টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক এম এ কাউয়ুমসহ নেতাকর্মীরা।গত বছরের ৪ ডিসেম্বর রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে সাদেক হোসেন খোকাকে আটক করেছিল র‌্যাব। এরপর তাকে পেট্রলবোমা মেরে বাসে আগুন ধরানোর ঘটনায় শাহবাগ ও রমনা থানার পৃথক দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরে তাকে আরও সাতটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ৯ মামলায় আদালত থেকে জামিন পাওয়ায় খোকা কারাগার থেকে মুক্তি পেলেন।...
বসুন্ধরার বিরুদ্ধে যমুনা গ্রুপের ২ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

বসুন্ধরার বিরুদ্ধে যমুনা গ্রুপের ২ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ মামলা

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে ২ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের মামলা করেছেন যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মো. ফজলে এলাহী ভুঁইয়ার আদালতে বুধবার বিকেল সোয়া চারটার দিকে এ মামলাটি করা হয়। ২০ মার্চ এ মামলার সমন জারির দিন ধার্য করা হয়েছে।হান্টার নিয়ে দৈনিক কালেরকণ্ঠ ও দৈনিক বাংলাদেশে প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রচারের অভিযোগে যমুনা গ্রুপের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবাহান ও তার স্ত্রী আফরোজা বেগমসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।...
মীরসরাইয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন

মীরসরাইয়ে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে উপজেলা নির্বাচন সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : চতুর্থ উপজেলা নির্বাচনে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে বিচ্ছিন্ন কয়েকটি সংঘর্ষ, পোলিং এজেন্টকে বের করে দেওয়ার ঘটনা, বিএনপি সমর্থিত ভোটারদের কেন্দ্রে আসতে বাধা প্রদানের মধ্য দিয়ে মীরসরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত কয়েকটি সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছে। অপরদিকে আইনশৃঙ্খলা ভঙ্গের দায়ে ভ্রাম্যমান আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অন্তত অর্ধশত ব্যক্তিকে বিভিন্ন স্থান থেকে আটক করেছে। দিনের শেষ ভাগ পর্যন্ত ৫০-৬০ ভাগ ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছ থেকে জানা যায়। এদিকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ এনে ভোট সুষ্ঠু না হওয়ার কারণ দেখিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াস উদ্দিন (দোয়াত-কলম) ২০টি কেন্দ্রে পুনরায় নির্বাচনের দাবী জানিয়েছেন। এছাড়াও কমলদহ সরকারী প্রাথমিক বিদ্যাল...

আওয়ামিলীগ নেতা কর্মীদের বিরুদ্ধে মীরসরাই অধিকাংশ কেন্দ্র দখলের অভিযোগ

মীরসরাই, সংবাদ শিরোনাম
নিজেস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলা নির্বাচনের ভোট প্রদানরে শুরুতেই অধিকাংশ কেন্দ্র দখল করে রাখার অভিযোগ উঠেছে আওয়ামীলীগ নেতা-কর্মীদেও বিরুদ্ধে।আলীগ নেতা কর্মীরা ভোট কেন্দ্রের আশে পাশে অবস্থান করে কেন্দ্র দখলের চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।বিএনপি নেতা-কর্মী ও বিএনপি সমর্থিত ভোটারদের বিভিন্ন ভাবে ভিতি প্রদর্শন করে ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করা হচ্ছে বলেও বিভিন্ন কেন্দ্র থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে।এমন পরিস্থিতিতে সুষ্ঠভাবে ভোট পক্রিয়া সম্পন্ন না হওয়ার আশংকা  করছেন সাধারন ভোটাররা।...
মীরসরাইয়ে উত্তেজণাকর পরিস্থিতিতে চলছে ভোটগ্রহণ

মীরসরাইয়ে উত্তেজণাকর পরিস্থিতিতে চলছে ভোটগ্রহণ

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
মীরসরাই প্রতিনিধি : সারাদেশের ৯৭টি উপজেলার মতো মীরসরাইয়েও চলছে ভোটগ্রহণ। ইতোমধ্যে বেশকয়েকটি কেন্দ্রে অনিয়ম ও ক্ষমতা প্রদর্শণের খবর পাওয়া গেছে। এছাড়াও একাধিক কেন্দ্রে চিহ্নিত বিএনপির ভোটারদের কেন্দ্রে প্রবেশে বাধাসৃষ্টির অভিযোগ এসেছে আওয়ামীলীগ কর্মীদের বিরুদ্ধে। এরপূর্বে উপজেলার ৯৬ টি ভোটকেন্দ্রের মধ্যে ৪৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে ্উপজেলা প্রশাসন।...
উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ : ফখরুল

উপজেলা নির্বাচনে সুষ্ঠু পরিবেশ তৈরিতে ইসি ব্যর্থ : ফখরুল

জাতীয়, সংবাদ শিরোনাম
উপজেলার মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশন (ইসি) ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্থানীয় সরকার এ নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থীরা অংশ নিচ্ছে। কিন্তু নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে।তিনি বলেন, সরকার যে আচরণ করছে তাতে উপজেলা নির্বাচন সুষ্ঠু হবে বলে মনে হয় না। এ নির্বাচনে পুলিশ র‌্যাব দিয়ে বিরোধীদলের প্রার্থী সমর্থকদের বাসায় অভিযান চালানো হচ্ছে। ক্যাম্পেইন করতে দিচ্ছে না। মঙ্গলবার সকালে জাতীয়তাবাদী তাঁতী দলের ৩৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দাবি, সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন হলে ১...
বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ

বিজ্ঞাপন সাইনবোর্ড নেমপ্লেট বাংলায় লেখার নির্দেশ

জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
ইলেক্ট্রনিক মিডিয়ায় ইংরেজী সংবাদ ছাড়া সব অনুষ্ঠান বিজ্ঞাপন, সাইনবোর্ড, নেমপ্লেট, গাড়ির নম্বর ও বিলবোর্ড বাংলায় করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।সোমবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। তবে দুতাবাস ও বিদেশী প্রতিষ্ঠান এর বাইরে থাকবে। একইসাথে সর্বত্র কেন বাংলা ভাষা প্রচলনের উদ্যোগ নেয়া হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।আদালাতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ড. মুহাম্মদ ইউুনস আলী আখন্দ।তিনি জানান, এক মাসের মধ্যে হাইকোর্টের এ আদেশ বাস্তবায়ন করতে হবে।সংবিধানের অনুচ্ছেদ ৩ এবং বাংলা ভাষা প্রচলন আইন ১৯৮৭ এর ৩ ধারা অনুযায়ী বাংলাদেশের সর্বস্তরে তথা সরকারি অফিস আদালত, আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশের সঙ্গে যোগাযোগ ব্যতীত অন্যান্য সব ক্ষেত্রে ও চিঠিপত্র আইন-আদালতের ...