Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

মীরসরাইয়ের আবুতোরাব ফাজিল মাদ্রাসার শতবর্ষ ও পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব ফাজিল (¯œাতক) মাদ্রাসার দুইদিন ব্যাপী ২০ ও ২১ জানুয়ারী মাদ্রাসা প্রাঙ্গণে শতবর্ষ উদ্যাপন ও প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। গতকাল শুক্রবার (২০ জানুয়ারী) সকালে স্বাগত র‌্যালীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী নুরুল আনোয়ার চৌধুরী বাহার। মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম ভুঁইয়ার সভাপতিত্বে ও ভাইস প্রিন্সিপাল সানা উল্লাহ, প্রাক্তন ছাত্র শহিদ উল্লাহ’র যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এশিয়া উন্নয়ন ব্যাংকের চীফ শিপিং ইঞ্জিনিয়ার খায়রুল মোস্তফা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন শাহীন কাকলী, মায়ানী ইউনিয়নের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদ...

পিকআপ চাপায় শিশু আহত, মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লরি দোকানে আহত ৪

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনা আহত হয়েছেন ৫ জন। গতকাল (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় লরি চট্ট-মেট্রো ঢ- ৮১০৬৪১ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পূর্ব পাশের দোকানে ঢুকে পড়ে। এতে তিনটি দোকান ভেঙ্গে দোকান কর্মচারীসহ ৪ জন গুরুতর আহত হয়। আহতদের উপজেলার মাতৃকা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ক্ষতিগ্রস্ত দোকানগুলো হল- মেজবা ষ্টোর, মফিজুল ইসলাম ট্রেডার্স, শয়ন সেলুন। আহতরা হলেন মেজবাউল আলম (২০), শয়ন (২১), যুবরাজ নাথ (৪৮)। মফিজুল ইসলাম ট্রেডার্সের মালিক মফিজুল ইসলাম এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় দেড় লক্ষ টাকা বলে জানান। অপরদিকে দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাদামতলী এলাকায় পিক-আপ ভ্যান চাপায় রাকিব হোসেন (১২) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় মাতৃকা হাসপাতালে ভর্তি করা হয়। তার বাড়ি মীরসরাইয়ের খৈয়াছরার মধ্যম আমবাড়ীয়া গ্রামে বলে ...

মীরসরাইয়ে শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি সম্মেলন সম্পন্ন

সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন মীরসরাই উপজেলা শাখার কর্মরত তৃতীয়, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা সম্পন্ন হয়েছে। গতকাল (১৩ জানুয়ারী) সন্ধ্যা ৭টায় উপজেলার মীরসরাই ডিগ্রী কলেজের হল রুমে মীরসরাই উপজেলা কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক মোঃ ইউছুপের সভাপতিত্বে এবং বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক আক্কাস মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশিস চট্টগ্রাম জেলার সহ-সভাপতি এবং মীরসরাই ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আতিকুল ইসলাম লতিফী, আরো বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি ফজলুল করিম, চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম, কমরআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, রশিদ আরিফুল ইসলাম, আবদুস সালাম, আবু তাহ...

মীরসরাইয়ে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও ১টি ক্লাব ভস্মীভূত

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জের আবুরহাট বাজারে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও একটি সামাজিক সংগঠনের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট বাজারের পশ্চিম পাশে ভূঁইয়া মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূবে অগ্নিকান্ডে সাইফুল ইসলামের ফার্ণিচার দোকান, জাহিদুল ইসলামের ভিডিও দোকান, আবুল কালামের কুলিং কর্ণার, মোঃ হাসানের ফার্ণিচার দোকান, শেখ কামালের কুলিং কর্ণার এবং সামাজিক সংগঠন দুরন্ত সংঘের কার্যালয় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ৫টি দোকানঘর ও একটি ক্লাব পুড়ে গেছে। মীরসরাই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়...

‘চলমান মীরসরাই’ এর সম্পাদক দায়িত্বভার গ্রহন করলেন শাহাদাৎ হোসেন চৌধুরী ; অভিনন্দন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মীরসরাই থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক পত্রিকা ‘চলমান মীরসরাই’ নতুন সম্পাদকের দায়িত্ব পালন করবেন শাহাদাৎ হোসেন চৌধুরী । জানুয়ারী মাস ২০১৭ সাল থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেছেন। দীর্ঘ এক যুগ পর পত্রিকাটির সম্পাদনায় নতুন মুখ যোগ হলো। এর আগে সম্পাদক ছিলেন মোহাম্মদ মনজুরুল হক। বর্তমানে তিনি প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন। বেশ কয়েক বছর ধরে শাহাদাত হোসেন চৌধুরী ‘চলমান মীরসরাই’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পত্রিকাটিকে আরো আধুনিক, মানসম্পন্ন , পাঠক প্রিয়তা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তাকে এ দায়িত্ব দেয়া হয়। চলমান মীরসরাই এর সম্পাদক দায়িত্বভার গ্রহন করায় শাহাদাৎ হোসেন চৌধুরীকে মীরসরাই প্রেসক্লাব, পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার, এর পক্ষে থেকে অভিনন্দন। প্রেস বিজ্ঞপ্তি...

মীরসরাইয়ে ডেসটিনি স্যোসাল মিড়িয়া ফোরাম (ব্লু) এর ৫৪ তম সাপ্তাহিক সভা সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে ডেসটিনি স্যোসাল মিড়িয়া ফোরাম (ব্লু) এর ৫৪ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। আজ ৭ জানুয়ারী (শনিবার) মীরসরাই কলেজে র্রোড করিম মার্কেট এর ৩য় তলায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভা মীরসরাই উপজেলার ডেসটিনি স্যোসাল মিড়িয়া ফোরাম (ব্লু) নির্বাহী সদস্য জনাব মোঃ নাজমুল আবেদীন সভাপতিত্বে এবং ডেসটিনি স্যোসাল মিড়িয়া ফোরাম (ব্লু) দপ্তর সম্পাদক মোঃ সাহাব উদ্দিন এর সঞ্চলনায়্ আরো উপস্থিত ছিলেন শ্রী ভূপাল চন্দদাস , শ্রী শংকর শর্মা, মোঃ এমদাদুল হক, মোঃ জসিম উদ্দিন , ডাঃ মোঃ দিদারুল আলম, মোঃ আমিনুল হক, মোঃ ইকবাল হোসেন, তৌহিদুল ইসলাম, মোঃ ইব্রাহিম সহ প্রমুখ। উক্ত সভায় ডেসটিনির বিভিন্ন কর্মকান্ড নিয়ে আলোচনা করা হয় এবং ডেসটিনির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং এম ডি মোহাম্মদ রফিকুল আমিন এর সুস্বাস্থ্য দীর্ঘায়ুৃ এরং নির্শতে মুক্তিকামনা করে সভা শেষ হয়।...

কমফোর্ট হাসপাতালের উদ্যেগে দুঃস্থ রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি  : মীরসরাই উপজেলার বারইয়ারহাট কমফোর্ট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের উদ্যেগে এবং সার্বিক ব্যবস্থাপনায় দুঃস্থ রোগীদের মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। গত ৭ জানুয়ারী সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকাল ৫টায় এ কার্যক্রম শেষ হয়। এসময় অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচানা সভার আয়োজন করা হয়। হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বারইয়ারহাট পৌরসভার মেয়র ভিপি নিজাম উদ্দিন। প্রথমে তিনি হাসপাতালের এই আয়োজনকে স্বাগত জানান এবং বলেন, ‘কমফোর্ট হাসাপাতাল আজ যে আয়োজন করেছে সেটা অবশ্যই মানবসেবার অনন্য একটি দৃষ্টান্ত।’ ভবিষ্যতেও যেন এধরনের কার্যক্রম চলমান থাকে সে জন্য তিনি কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এবং এ বিষয়ে আগামীতে তাঁর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলেও জানান। এসময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক খোরশেদ আলম, ন...

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩’র ১১তম বার্ষিক সদস্য সভা সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩’র ১১তম বার্ষিক সদস্য সভা সম্পন্ন হয়েছে। গতকাল ৭ জানুয়ারী (শনিবার) সকাল ১০টায় সীতাকুন্ড উপজেলার শিবপুর এলাকায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সদর দপ্তরে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জুনিয়ার প্রকৌশলী আনোয়ার ও কম্পিউটার অপারেটর বিউটি’র যৌথ সঞ্চলনায় এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ সভাপতি এএসএম কামাল উদ্দিন। সচিব মোজ্জামেল হক সদস্যদের পরিচিত ঘোষনা করেন। এতে ৪৫৩ জন গ্রাহক সদস্য উপস্থিতি পাঠ করেন সহ-সভাপতি দেলওয়ার হোসেন। চেয়ারম্যানের বানী পাঠ করে শোনান নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান। সভাপতির বানী পাঠ করেন শুনান এএসএম কামাল উদ্দিন। ২০১৫-২০১৬ অর্থ বছরের আয় ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন কোষাধক্ষ্য মো. মহসিন। এ সময় আরো উপস্থিত ছিলেন এলাকা পরিচালক আলী আহছান, আমজাদ হোসেন, আক্তারুন নবী, মহিলা পরিচালক গোলশান আরা, ফেরদৌসী রহমান, মেহরাজ বেগম। ...