Sunday, November 1Welcome khabarica24 Online

সংবাদ শিরোনাম

ডি এস এম এফ ব্লু মীরসরাইয়ে ৫৭ তম সভা সম্পন্ন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ ডি এস এম এফ ব্লু মীরসরাই উপজেলার ৫৭ তম সভা সম্পন্ন হয় গত ২৮ জানুয়ারী(শনিবার) বিকাল সাড়ে ৪টায় উপজেলাস্থ করিম মার্কেট দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় সদস্য মোঃ দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলার দপ্তর সম্পাদক সাহাব উদ্দিন এর সঞ্চালনায় কোম্পানীর বর্তমান, অতীত এবং ভবিষ্যত কর্মপন্থা নিয়ে গুরুত্বপুর্ন বক্তব্য রাখেন থানা কমিটির সদস্য ডাঃ দিদারুল আলম, আজাদ হোসেন, মাওলানা আলা উদ্দিন, প্রধান নির্বাহী নাজমুল আবেদিন, অর্থ-সম্পাদক আনোয়ারা বেগম। বক্তরা কোম্পানীর এম ডি মোহাম্মদ রফিকুল আমিন ও চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এর নিঃর্শত মুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। সভাপতি মোঃ দিদারুল আলম সবাইকে মিলেমিশে কাজ করার জন্য এবং উপদেশ মূলক বক্তব্য প্রদান করে সভা শেষ করেন।  ...

মেধাশূণ্য জাতি কখনো মাথাউঁচু করে দাড়াতে পারেনা তাই ছাত্র-ছাত্রীদের মেধাবী ও মনোযোগী হতে হবে – গৃহায়ন গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ  মেধাশূণ্য জাতি কখনো মাথাউঁচু করে দাড়াতে পারেনা। কখনো মেধাশূণ্য জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। যে জাতির মেধা আছে তাদেরকে বিশ্ব কোনদিন ধাবাইতে পারবেনা। মেধার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি মনোযোগ দিতে হবে এবং মেধাবী হবে । ২৭ জানুয়ারি (শুক্রবার) সকালে সাড়ে ১১টায় মীরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের শফিউল আলম উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের প্রথম দিন প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এসব কথা বলেন। তিনি আরো বলেন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবো। ইতোমধ্যে বিশ্বব্যাংক বলেছে আমরা নি¤œ মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি। ২০৪১ সালে আমরা উন্নত বিশ্বের তালিকায় পৌঁছে যাবো। ওই সময়ের বাংলাদেশ হবে শিক্ষিতদের বাংলাদেশ। ওই সময় কেউ কর্মহীন থাকবেনা।’ শফিউল আলম-খুরশিদা খানম ফাউন্ডেশন পরিচালিত ‘শফিউল আলম আদর্শ উচ...

মীরসরাইয়ের সাহেরখালীতে যুবকের আত্মহত্যা

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের সাহেরখালীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মোঃ মাসুদ (৩০) নামে এক যুবক। পরে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চমেকে পাঠিয়েছে মীরসরাই থানা পুলিশ। গত (২৪ জানুয়ারি) বুধবার রাত সাড়ে ১০ টার সময় এই ঘটনা ঘটে। মাসুদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাগ্রামের আব্দুল হাই মেস্তরীর পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় সাহেরখালী ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, যুবক মোঃ মাসুদ প্রথমে প্রবাসে ছিলেন। প্রবাসে জটিলতার কারণে দেশে ফিরে আসেন। পরবর্তীতে আমেরিকা নেওয়ার কথা বলে প্রতারক চক্রের পাল্লায় পড়ে ২২ লক্ষ টাকা খোয়া যায় তার। এই নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান।...

মীরসরাইয়ে নিয়ন্ত্রণে হারিয়ে মাইক্রোবাস খাদে, চালক নিহত

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ের মিঠাছরায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে চালক নিহত হয়েছে। আহত হয়েছে আরোহী ২ শিশুসহ ৩জন। নিহত চালকের নাম মোঃ রুমেল (২৪)। সে নোয়াখালী জেলার সুধারাম থানার নতুন জেলখানা এলাকার পশ্চিম মাইজদী গ্রামের মৃত নুর আলম খোকনের পুত্র। গতকাল (২৫ জানুয়ারি) বিকাল ৪টার সময় এ দূর্ঘটনা ঘটে। এ ব্যাপারে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফরিদ উদ্দিন জানান, নোয়াখালী থেকে চট্টগ্রাম গামী বেপরোয়া গতির মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ- ১১-৬০-৬৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মহসড়ক থেকে অন্তত দশফুট দূরে গিয়ে খাদে চিটকে পড়ে। এতে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। গাড়িতে থাকা ২শিশুসহ মালিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। দুর্ঘটনাস্থ থেকে গাড়িটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুুতি চল...

মীরসরাইয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে, ছাত্রলীগ নেতার মৃত্যু

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধিঃ মীরসরাইয়ে নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে হতাহাতির সময় বুকে ব্যাথা উঠে নুরুল আমিন মুহুরী (২৬) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। গত ২৩ জানুয়ারি (সোমবার) দুপুর ২টা কলেজ ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। নুরুল আমিন উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা সাব মিয়ার পুত্র এবং ইউনিয়ন ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিল। স্থানীয় সুত্রে জানা যায় গত ২২ জানুয়ারি (রোববার) কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ফজলুুল গ্রুপের সাথে রিজভি গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার রেশ ধরে রিজভি গ্রুপের কয়েকজন কর্মী সোমবার কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়। এসময় ফজলুল গ্রুপের কর্মীরা রেজভি গ্রুপের কর্মী নুরুল আমিন মুহুরীকে মারধর করে। একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল ইকবাল চৌধুরী ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম দুই গ্রুপের মধ্যে সমঝোতা করে দে...

মীরসরাইয়ে মহাসড়ক অবরোধ করে হত্যা মামলায় অভিযুক্ত বিদ্যালয় সভাপতির মুক্তির দাবিতে মানববন্ধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে হত্যা মামলায় অভিযুক্ত এক বিদ্যালয়ের সভাপতি ও ইউপি সদস্যের মুক্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থী ও অভিবাবকবৃন্দ। এসময় অন্তত ৩০ মিনিট অবরোধ করে রাখার পর জোরারগঞ্জ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শনিবার (২১ জানুয়ারি) সকালে করেরহাট বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে পশ্চিম অলিনগর এলবি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, অভিবাবক এবং স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ এলাকাাসী অংশগ্রহণ করে। উক্ত ইউপি সদস্যের নাম সফি উদ্দিন। সে উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের পশ্চিম অলিনগর গ্রামের ৭নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন। মানববন্ধনে বক্তব্য রাখেন করেরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিম, সহ-সভাপতি কালাচাঁন চৌধুরী, যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যা, ...

মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
॥খবরিকা রিপোর্ট ॥ মীরসরাই প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশ ওমরা পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফেরায় এবং সাধারণ সম্পাদক সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরী চলমানের সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। শুক্রবার ২০ জানুয়ারী সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ তাদের ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সম্প্রতি চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচনে দেবদুলাল ভৌমিক অর্থ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় তাকেও মীরসরাই প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার এম এ কাইয়ুম, দৈনিক আজাদীর ফিচার এডিটর প্রদীপ দেওয়ানজী। প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রেস ক্লাব নেতৃবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন রাজীব মজুমদার, নাছির উ...

মীরসরাইয়ে সাম্যবাদী দলের কার্যালয় উদ্বোধন

মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব  প্রতিনিধিঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলার বাংলাদেশ সাম্যবাদী দল কার্যালয় উদ্বোধন করা হয়। গতকাল ২০ জানুয়ারী (শুক্রবার) বিকাল ৪ ঘটিকায় মীরসরাই পৌর সদরে মীরসরাই কার্যালয়ের উদ্বোধন করেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী  দীলিপ বড়ুয়া। উক্ত অনুষ্ঠানে মীরসরাই সাম্যবাদী দলের উপজেলা শাখার সভাপতি মাষ্টার সালেহ আহম্মদের সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন মেহের কান্তি মজুমদার, সাইফন দত্ত, রণজিত বড়ুয়া, বাবুল আহম্মদ প্রমুখ। বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এবং সাবেক শিল্পমন্ত্রী  দীলিপ বড়ুয়া বলেন, নেতাকর্মীদের রাজনৈতিক চর্চার নিমিত্তে এবং নেতাকর্মীদের উজ্জ্বীবিত করতে সাম্যবাদী দল মীরসরাই উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হলো। তিনি আরো বলেন স্বাধীনতা বিরোধীদের সব চক্রান্তকে প্রতিহত করে দেশ উন্নয়নের মহসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। এই পথচলাকে মসৃণ করতে সম্যবাদী দলের ন...