Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ের সাহেরখালীতে যুবকের আত্মহত্যা

i_image_1485347940

নিজস্ব প্রতিনিধি ॥ মীরসরাইয়ের সাহেরখালীতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মোঃ মাসুদ (৩০) নামে এক যুবক। পরে লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য চমেকে পাঠিয়েছে মীরসরাই থানা পুলিশ। গত (২৪ জানুয়ারি) বুধবার রাত সাড়ে ১০ টার সময় এই ঘটনা ঘটে। মাসুদ উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোল্লাগ্রামের আব্দুল হাই মেস্তরীর পুত্র বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় সাহেরখালী ইউপি চেয়ারম্যান কামরুল হায়দার চৌধুরী জানান, যুবক মোঃ মাসুদ প্রথমে প্রবাসে ছিলেন। প্রবাসে জটিলতার কারণে দেশে ফিরে আসেন। পরবর্তীতে আমেরিকা নেওয়ার কথা বলে প্রতারক চক্রের পাল্লায় পড়ে ২২ লক্ষ টাকা খোয়া যায় তার। এই নিয়ে হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করতে পারে বলে তিনি জানান।