Tuesday, July 28Welcome khabarica24 Online

মীরসরাইয়ে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও ১টি ক্লাব ভস্মীভূত

Mirsarai Fire pic

নিজস্ব প্রতিনিধি ॥
চট্টগ্রামের মীরসরাইয়ের জোরারগঞ্জের আবুরহাট বাজারে আগুনে পুড়ে ৫টি দোকানঘর ও একটি সামাজিক সংগঠনের কার্যালয় পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল (১৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মীরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুরহাট বাজারের পশ্চিম পাশে ভূঁইয়া মার্কেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার পূবে অগ্নিকান্ডে সাইফুল ইসলামের ফার্ণিচার দোকান, জাহিদুল ইসলামের ভিডিও দোকান, আবুল কালামের কুলিং কর্ণার, মোঃ হাসানের ফার্ণিচার দোকান, শেখ কামালের কুলিং কর্ণার এবং সামাজিক সংগঠন দুরন্ত সংঘের কার্যালয় পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
এ ব্যাপারে মীরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে ৫টি দোকানঘর ও একটি ক্লাব পুড়ে গেছে। মীরসরাই ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষতি হয়েছে আনুমানিক ৬ লক্ষ টাকা, আগুন থেকে রক্ষা করতে পেরেছি প্রায় ১২ লক্ষ টাকার মালামাল।