Tuesday, July 28Welcome khabarica24 Online

‘চলমান মীরসরাই’ এর সম্পাদক দায়িত্বভার গ্রহন করলেন শাহাদাৎ হোসেন চৌধুরী ; অভিনন্দন

kkk
মীরসরাই থেকে প্রকাশিত জনপ্রিয় মাসিক পত্রিকা ‘চলমান মীরসরাই’ নতুন সম্পাদকের দায়িত্ব পালন করবেন শাহাদাৎ হোসেন চৌধুরী । জানুয়ারী মাস ২০১৭ সাল থেকে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেছেন। দীর্ঘ এক যুগ পর পত্রিকাটির সম্পাদনায় নতুন মুখ যোগ হলো। এর আগে সম্পাদক ছিলেন মোহাম্মদ মনজুরুল হক। বর্তমানে তিনি প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন। বেশ কয়েক বছর ধরে শাহাদাত হোসেন চৌধুরী ‘চলমান মীরসরাই’ এর নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। পত্রিকাটিকে আরো আধুনিক, মানসম্পন্ন , পাঠক প্রিয়তা এবং অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে তাকে এ দায়িত্ব দেয়া হয়। চলমান মীরসরাই এর সম্পাদক দায়িত্বভার গ্রহন করায় শাহাদাৎ হোসেন চৌধুরীকে মীরসরাই প্রেসক্লাব, পাক্ষিক খবরিকা, মাসিক দুর্বার, এর পক্ষে থেকে অভিনন্দন।
প্রেস বিজ্ঞপ্তি