মীরসরাইয়ে ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় সর্বোচ্চ প্রস্ততি- রুহুল আমিন
নয়ন কান্তি ধুম ঃ
চট্টগ্রামের মীরসরাইয়ে ঘুর্ণিঝড় ‘বুলবুল’ যাতে ধ্বংশাত্বক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এ ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা জারিসহ মোকাবেলায় প্রস্তুতি গ্রহন করেছে উপজেলা প্রশাসন। এ নিয়ে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন চেয়ারম্যানদের দপ্তর থেকে মাইকিং করে জনগনকে সচেতন করা হচ্ছে। বিপদ সংকুল পরিবেশে যারা বসবাস করছে তাদেরকে নিকটতম আশ্রয় কেন্দ্রে যেতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় ‘বুলবুল’ আঘাত হানতে পারে বলে চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে শনিবার (৯ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রাম সতর্কতা জারির পর মীরসরাইয়ের উপকুলীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এছাড়া সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজমান।
রাতে মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিন জানান, ঘুর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় আমরা সার্বিক প্রস্তুতি নিয়েছি। এখন পর্যন্ত তিন হা...







