Wednesday, October 28Welcome khabarica24 Online

মীরসরাই

ইছাখালীর ইউপি মেম্বার কর্তৃক মৎস ব্যবসায়ীর ১৭ লক্ষ টাকা না দিয়ে পাল্টা হুমকী

ইছাখালীর ইউপি মেম্বার কর্তৃক মৎস ব্যবসায়ীর ১৭ লক্ষ টাকা না দিয়ে পাল্টা হুমকী

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার নেছার উদ্দিন গেলমান এর এর বিরুদ্ধে দীঘি বন্ধক দিয়ে নগদ ১৩ লক্ষ টাকা গ্রহন এবং বন্ধকের শর্ত সাপেক্ষ অর্থ সহ প্রায় ১৮ লক্ষাধিক টাকা আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ উঠেছে । এছাড়া টাকা চাইলে পাল্টা হুমকীর অভিযোগ ও উঠেছে। উপজেলার পরাগলপুর গ্রামের মৎস ব্যবসায়ী জয়নাল হোসাইন ইউপি মেম্বারের বিরুদ্ধে উক্ত অভিযোগ স্থানীয় গনমাধ্যম কর্মীগনকে জানান। অবশেষে বিষয়টি জোরারগঞ্জ থানা পুলিশের তদন্তাধিন রয়েছে বলে ও জানা গেছে। মৎস ব্যবসায়ী জয়নাল হোসাইন বলেন আমি উপজেলার ওচমানপুর ইউনিয়নের একজন মৎস ব্যবসায়ী। ইতিমধ্যে বেশ কিছু পুকুরে মৎস চাষ করে আসছি সেই সূত্র ধরে পাশ্ববর্তি ইছাখালী ইউপি মেম্বার নেছার উদ্দিন গেলমান তার কয়েকটি মাছের প্রকল্প আমাকে চাষের জন্য লাগিত ( টাকার বিনিময়ে বন্ধক) নিতে বলে। আমি ও সরল বিশ্বাসে নিজের ব্যবসার মূলধন থেকেই তাকে ১৩...
খৈয়াছড়া নিজতালুক থেকে যুবকের লাশ উদ্ধার

খৈয়াছড়া নিজতালুক থেকে যুবকের লাশ উদ্ধার

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাইয়ে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যাক্তির নাম ফজলুল হক ( ৩৫)। গতকাল রবিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক গ্রামের কলঘর এলাকার একটি ধান ক্ষেত থেকে লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। জানা গেছে, গত ২২ নভেম্বর রাতে ফজললু নিখোঁজ হয়। তিনি উপজেলার ১২নং খইয়াছড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নিজতালুক গ্রামের মীর মোহম্মদ কেরানী বাড়ির মৃত মকবুল হোসেন বাদশার ছেলে। ফজলুল হকের বড় ভাই রেজাউল করিমের জানান, তার ভাই মুহুরী প্রজেক্ট এলাকায় মাছ চাষের কাজ করতেন। প্রতিদিন রাতে যেতেন এবং সকালে কাজ শেষে বাড়ি ফিরতেন। গত শুক্রবার রাতে প্রতিদিনের ন্যায় কাজের উদ্দেশ্য বের হলে ফজলুর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগ করলেও ফোন বন্ধ ছিল। মীরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বলেন, রবিবার সকালে নিজতালুক এলাকার একট...
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মীরসরাইয়ের ৫৭ শিক্ষার্থী

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মীরসরাইয়ের ৫৭ শিক্ষার্থী

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
মাধ্যমিক পর্যায়ে তারা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সেরা শিক্ষার্থী। ছাত্র এবং ছাত্রী বিবেচনায় প্রায় প্রত্যেকের শ্রেণি রোল নম্বর এক। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের দ্বারা মনোনীত এমন শিক্ষার্থীরাই নিজেদের শ্রেষ্ঠত্ব অর্জনের লড়াইয়ে অংশগ্রহণ করে ‘অদম্য সেরাদের সেরা’ প্রতিযোগিতায়। মীরসরাই উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘অদম্য-২০০৫’ এই প্রতিযোগিতার আয়োজন করে। এবার ছিল প্রতিযোগিতার তৃতীয় আসর। শুক্রবার (২২ নভেম্বর) উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭জন শিক্ষার্থীকে নিয়ে মীরসরাই সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের মধ্য থেকে ২০ জনকে নিয়ে আগামী ২০ ডিসেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ১ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মীরসরাই উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, সাবেক উপজেলা চে...
মীরসরাইয়ে বালাইনাশক এর নিরাপদ ব্যবহার প্রশিক্ষন কর্মসুচি

মীরসরাইয়ে বালাইনাশক এর নিরাপদ ব্যবহার প্রশিক্ষন কর্মসুচি

প্রথম পাতা, মীরসরাই
সানোয়ারুল ইসলাম রনি। মীরসরাই উপজেলায় বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এর উদ্যোগে ২০ নভেম্বর রোজ বুধবার দুপুর ১২টায় মীরসরাই কলেজ রোড় মোক্কা রেষ্টুরেন্টে “বালাইনাশক এর নিরাপদ ও বিচক্ষণ ব্যাবহার” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়। এই সময় উপজেলার বিভিন্ন গ্রামের ৪০জন আদর্শ কৃষক ও ৭জন বিভিন্ন বালাইনাশক কোম্পানির মার্কেটিং অফিসার প্রশিক্ষণ কর্মসুচিতে অংশগ্রহণ করেন। প্রধান অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ সাহা বলেন, নিরাপদ বালাইনাশক ব্যবহারের মধ্য দিয়ে কৃষক নিজে, নিজের পরিবার ও পরিবেশকে রোগ বালাই মুক্ত রাখতে পারবে। মুক্তিযুদ্ধ পরিবর্তী সময়ে সাড়ে সাত কুটির মানুষের খাদ্য চাহিদা মিটাতে হিমসিম খেতে হয়েছে, অতচ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্তমানে কৃষকরা প্রায় ১৭ কুটি মানুষের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করার সুযোগ হচ্ছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিপিএ কনভেনার এ...
হিঙ্গুলীতে এক রাতে ৬টি গরু চুরি

হিঙ্গুলীতে এক রাতে ৬টি গরু চুরি

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলায় এক রাতে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকার উত্তর আজম নগর গ্রামের এই চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, সোমবার রাতে আজমনগর গ্রামের আষ্ট মাঝি বাড়ির ফকির মোল্লার পুত্র মোঃ হারেজ ৪টি, একই বাড়ির মোঃ হোসেন এর ছেলে মফিজ এর ১টি ও মধ্যম আজম নগর গ্রামের বড় বাড়ির নুর ইসলামের ছেলে আবু তাহেরের একটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। চুরিকৃত গরুর মূল্য প্রায় ৫ লাখ টাকা।এই বিষয়ে জোরারগঞ্জ থানার ডিউটি অফিসার এস আই রায়হান জানান, গরু চুরির ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয় নি। অভিযোগ পেলে ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবো।...
মীরসরাইয়ে আ’লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর

মীরসরাইয়ে আ’লীগের ত্রী-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত: সভাপতি জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক এ. কে. এম জাহাঙ্গীর

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব সংবাদদাতা ঃ মীরসরাই উপজেলা আওয়ামীলীগের ত্রী-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শনিবার ১৬ নভেম্বর বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রথম অধিবেশনে জাহাঙ্গীর কবির চৌধুরীর সঞ্চালনায় এবং শেখ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উক্ত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের ভারপ্রপ্ত সভাপতি ফজলে করিম এমপি। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম, এ সাালাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর...
পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

পোলমোগরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
এম জাবেদ হোসাইন ; মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন ১০২ নং সরকারী প্রথমিক বিদ্যালয়ের সমাপনি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান (১৬ নভেম্বর) শনিবার স্কুল হল রুমে অনুষ্ঠিত হয়। স্কুলের সিনিয়র শিক্ষক দুলাল চন্দ্র দাশ এর সঞ্চনালয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সোহরাব হোসেন টুটুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১২ নং খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবের আহম্মদ নিজামী, বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন- খৈয়াছরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক জুনু সাবেক সভাপতি এস এম সরওয়ার উদ্দিন ওয়ার্ড আওমীলীগের সভাপতি করিম ভূইয়া খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সদস্য মুসলিম উদ্দিন চৌধুরী, মঞ্জু কাদের, যুবলীগ নেতা নুর উদ্দিন প্রমুখ।  পোলমোগরা সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, শিক্ষিকা মালেকা জেসমিন, সাকেলা জেসমিন, ফারহানা আক্তার শিক্ষার্থীদের দিক নির্দেশা মূলক বক্তব...
মহান ঈদে আজম উপলক্ষ্যে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

মহান ঈদে আজম উপলক্ষ্যে মীরসরাইয়ে বিশ্ব সুন্নী আন্দোলনের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, বাংলাদেশ মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে গতকাল (১০ নভেম্বর ২০১৯) মীরসরাই উপজেলার বারৈয়ারহাটে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশ্ব সুন্নী আন্দোলন মীরসরাই উপজেলার আহ্বায়ক রেজাউল করিমের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রিয় নেতা আল্লামা আরেফ সারতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় নেতা আল্লামা এমদাদুল হক সাইফ,আল্লামা খাজা রাশেদ, আল্লামা হাফেজ ইলিয়াস শাহ। উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাফিজ মোবারক,খোরশেদ আলম, হাসান আবরার, কামরুল ইসলাম নকীব,মাও.বোরহান উদ্দিন, মাও.নজরুল ইসলাম, মাও.সিরাজ মিয়াজী, আব্দুর রহমান ...