মিরসরাইয়ে পৃথক দুর্ঘটনায় ১জন নিহত অপর ঘটনায় ১১০টি ছাগলের মৃত্যু
নাছির উদ্দিন ঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় ঘটে। এতে প্রথমটিতে চালক নিহত হয় এবং অপরটিতে ১১০টি ছাগলের করুন মৃত্যু হয়। জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ২২ মে রাত সাড়ে ১২টার সময় মহাসড়কের বড়তাকিয়া বাজারের উত্তর পাশে ব্রাক ব্যাংকের সামনে পেয়াজ বোঝাই চট্টগ্রাম গামী একটি ট্রাক (ঢাকা মেট্টো, ট ১৬-৭৬৫৬) নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকটি দুমড়ে মুছড়ে যায়। এসময় ট্রাকের চালক নাটোর জেলার সদর থানার পিংগারদহ গ্রামের মোজাহেরের ছেলে মিলন (৩৫) ঘটনাস্থলে নিহত হয়। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত মিলনের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করে। পরে তা ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরন করেন এবং ট্রাকটি হাইওয়ে ফাড়িতে রাখা হয়েছে। এছাড়াও একই রাত সাড়ে ৩টার সময় ছাগল বোঝাই চট্টগ্রাম মু...
