মাজেদা হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
নিজস্ব প্রতিবেদকঃ মীরসরাইয়ের মাজেদা হক উচ্চ বিদ্যালয় শিক্ষা ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। গত ২৮মে সকাল ১১টা মাজেদা হক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মফিস উদ্দিন আহম্মদ এবং সঞ্চালনা করেন সহকরী প্রধান শিক্ষক নাসির উদ্দিন । শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিদারুল আলম।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আই.টি বিশেষজ্ঞ, উত্তর জেলা আ’লীগ এর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব রহমান রুহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আ’লীগ মীরসরাই উপজেলা শাখার সভাপতি শেখ আতাউর রহমান, বাংলাদেশ আ’লীগ মীরসরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৩নং মায়ানীর ইউপি চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, বিদ্যালয় ...
