Friday, October 30Welcome khabarica24 Online

মীরসরাই

মীরসরাইয়ে পৃথক অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর ভস্মিভূত

মীরসরাইয়ে পৃথক অগ্নিকান্ডে ১৫ টি বসতঘর ভস্মিভূত

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ মীরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ও ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নে পৃথক অগ্নিকান্ডে ১৫ টি গৃহ ভস্মিভূত হয়ে অন্তঃত অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে গতকাল রবিবার ( ৫ ফেব্রুয়ারী) উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়ন এর চেয়ারম্যান কবির নিজামী জানান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৈদালী গ্রামের হাসু ভূঁইয়া বাড়ীতে গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে গেছে ১১ টি বসতঘর। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৩০ লক্ষাধিক টাকার। ওই বাড়ীর সিএনজি অটোরিক্সা চালক কাজলের রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটলে ও একে একে ছলিমুল্লাহ, ইব্রাহিম, ভাষানী, কাজল, ইউনুছ, আফি উদ্দিন, আবছার, খোকন, আয়ুব এর ঘর সহ ১১টি গৃহ পুড়ে ছাই হয়ে যায়। মীরসরাই ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে ও ইতিমধ্যে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। এদিকে আবার পৃথক অগ্নিকান্ডে একই ...
মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলা উদ্দিন আর নেই

মীরসরাই উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলা উদ্দিন আর নেই

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাই উপজেলা জাতীয়তাবাদী দল এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিবেদিত ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি এম আলা উদ্দিন আর নেই। সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর সময় থেকেই তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত।  রবিবার সকাল ১১ টায় রাজধানী ঢাকার মিরপুরস্থ ডেল্টা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি লিভার ক্যান্সারে ভুগছিলেন। মীরসরাই উপজেলার বিএনপির আহ্বায়ক নুরুল আমিন জানান উক্ত রাজনীতিবিদ বিএনপির নয় দলমত নির্বিশেষে একজন জনদরদী নেতা ছিলেন। তিনি কৃষকদলের উত্তর জেলা সভাপতি ছিলেন দীর্ঘদিন। উপজেলা বিএনপির দীর্ঘদিন সাধারন সম্পাদক ও পরবর্তিতে সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক ও শিক্ষানুরাগী হিসেবে ও এলাকায় সুপরিচিত। আগামি কাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠ...
মীরসরাইতে পুলিশের নতুন সার্কেল গঠিত: প্রেস ক্লাবের সাথে মত বিনিময়

মীরসরাইতে পুলিশের নতুন সার্কেল গঠিত: প্রেস ক্লাবের সাথে মত বিনিময়

প্রথম পাতা, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ উত্তর চট্টগ্রামের সমৃদ্ধ জনপদ মীরসরাই উপজেলার ২টি থানা ও কয়েকটি পুলিশ ফাঁড়ি নিয়ে বাংলাদেশ সরকারের পুলিশ কর্তৃক নতুন সার্কেল গঠিত হয়েছে। নিয়োগ দেয়া হয়েছে সার্কেল এএসপি নামে বিবিএস ভুক্ত পুলিশ কর্মকর্তা । মীরসরাই ও জোরারগঞ্জ থানা এবং উক্ত এলাকায় কয়েকটি পুলিশ ফাঁড়ির সমন্বয়ে গঠিত হয়েছে উক্ত সার্কেল। চলতি ফেব্র“য়ারীর প্রথম দিন থেকে দাপ্তরিকভাবে উক্ত সার্কেল ঘোষনা হয়। নবগঠিত উক্ত সার্কেল এর নবনিযুক্ত এএসপি সার্কেল মাহবুবুর রহমান ইতিমধ্যে তাঁর দপ্তর সহ ব্যারাক ও আবাসিক ব্যবস্থা নিশ্চিত করতে পেরেছেন। শনিবার ( ৪ ফেব্র“য়ারী) সন্ধ্যায় তিনি মীরসরাই প্রেস ক্লাব এর সকল সাংবাদিক এর সাথে এক মত বিনিময় করেন। এসময় তিনি এলাকার মাদক ও জঙ্গি নির্মূলে সকলের সহযোগিতা কামনা করেন। এএসপি সার্কেল মাহবুবুর রহমান বলেন আমরা সরকারের সকল সফলতার পাশাপাশি এলাকার জনগনের মাদক ও জঙ্গিমুক্ত সুখি সমৃদ্ধিম...
শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল সম্পন্ন

শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল সম্পন্ন

খেলাধুলা, মীরসরাই, স্লাইড
নিজস্ব প্রতনিধিঃ শীত মানেই ব্যাডমিন্টন, শীতের রাতে চাঙ্গা হতে তারুণ্যের আশ্রয়। এ স্লোগানে স্বেচ্ছাসেবী সংস্থা শান্তিনীড় আয়োজিত ১ম শান্তিনীড় ব্যাডমিন্টন টুর্ণামেণ্টের ফাইনাল খেলা শুক্রবার রাতে মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভাস্থ চিনকি আস্তানা উচ্চ বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। টানটান উত্তেজনাপূর্ণ খেলায় নাঈম টিম (চৌদ্দগ্রাম) কে পরাজিত করে এফডিএফ (বাংলাবাজার) চ্যাম্পিয়ান হয়। সংস্থার সভাপতি আশরাফ উদ্দিন সোহেলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন চট্টগ্রাম জেলার সভাপতি ও চট্টগ্রাম জুনিয়র চেম্বারের প্রতিষ্ঠাতা সভাপতি তরুণ উদ্যোক্তা নিয়াজ মোর্শেদ এলিট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর মেয়র মোঃ নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষিছড়ী উপজেলার ইউএনও ও শান্তিনীড়ের গর্বিত সদস্য জাহিদ ইকবাল, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জসীম উদ্দিন, মেহের গ্রুপের চেয়ার...
মীরসরাইতে যুগান্তরের ১৮ বছর পূর্তি উৎসব

মীরসরাইতে যুগান্তরের ১৮ বছর পূর্তি উৎসব

প্রথম পাতা, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ দৈনিক যুগান্তরের ১৮ বছর পূর্তি উপলক্ষে বৃহ¯প্রতিবার ( ২ জানুয়ারী ) রাত ৮টায় মীরসরাই প্রেস ক্লাব মিলনায়তনে এক উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করে যুগান্তর স্বজন সমাবেশ মীরসরাই উপজেলা শাখা। স্বজন উপজেলা শাখার সভাপতি অধ্যাপক নাছির উদ্দিন এর সভাপতিত্বে এবং যুগান্তর প্রতিনিধি মাহবুবুর রহমান পলাশের সঞ্চালনায় প্রথম অধিবেশনে দেশের শীর্ষ প্রকাশনা দৈনিক যুগান্তরের সাহসী লেখনী ও সৃজনশীল নানান অবদান নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন প্রধান অতিথী উপজেলা চেয়ারম্যান ইয়াছমিন শাহিন কাকলী, বিশেষ অতিথী সহকারি কমিশনার ভূমি কায়সার খসরু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জসিম উদ্দিন, উপজেলা আইসিটি অফিসার আহসান হাবিব, সহকারি শিক্ষা অফিসার তোয়াব মজুমদার, মীরসরাই থানার ওসি তদন্ত জাকির হোসেন, স্থানীয় সমাজসেবক এহছানুল হক মিলন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি মোহাম্মদ সেলিম, অধ্যাপক শিমুল কান্তি ভৌমিক, মাষ্টার মী...
মীরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

মীরসরাইয়ে অস্ত্রসহ ৪ ডাকাত আটক

মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ঃ চট্টগ্রামের মীরসরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৪ ডাকাতকে হাতে নাতে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার (১ লা ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন স্থানীয় সোনাপাহাড় এলাকার শাহ আলমের পুকুর পাড় থেকে তাদের আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ। এসময় ৪ জনকে আটক করলেও বাকী অজ্ঞাত ৭-৮ জন পালিয়ে যায় বলে পুলিশ জানায়। এসময় তাদের কাছ থেকে ৩টি কিরিচ ও ১টি চাপাতি উদ্ধার করা হয়। ধৃত ডাকাতগণ, হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আবু আহম্মদ মিন্টুর ছেলে ইকবাল (৩০) ও মামুন (৩৩), জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড়ের মফিজুর রহমানের ছেলে মো. আক্তার (৩৫) ও খিলমুরালীর রসুল আহম্মদের ছেলে সাইদুল (৩২)। এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আনোয়ার উল্লাহ বলেন, আটককৃতরা এলাকার চিহ্নিত ডাকাত। এদের প্রত্যেকের বিরুদ্ধে ১ ডজন করে মামলা রয়েছে। এরা রাতের বেলায় মহাসড়কে এবং থানা...

মীরসরাইতে সড়ক দূঘটনায় আহত যুবকের মৃত্যু

মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব  প্রতিনিধি :: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মোটর সাইকেল দূর্ঘটনায় আহত যুবক ৩দিন হাসপাতালে চিকিৎসাধিন এর পর বাড়ি ফিরলেই বুধবার ভোররাতে তার মৃত্যু হয়। নিহতের নিকটাত্মীয় ও স্বজনরা জানায় গত ২৮ জানুয়ারী শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই সদরে সড়ক দুঘটনা আহত হয়েছিল ২ যুবক।  আহত জাহেদ হোসেন এখনো চমেক হাসপাতালে চিকিৎসাধিন হলে ও অপর যুবক মোশারফ হোসেন সুমন(২০) কে চিকিৎসকরা প্রতি ১৫ দিন পর চিকিৎসা নিতে বলে ছাড়পত্র দিলে । মঙ্গলবার ( ৩১ জানুয়ারী) তাকে পরিবার মিঠানালা গ্রামের নিজবাড়িতে নিয়ে আসে। কিন্তু গভীর রাতেই সে মত্যুবরণ করে। ভোরে তার মৃতদেহ দেহ দেখে পরিবার স্বজন কান্নায় ভেঙ্গে পড়ে। নিহত সুমন উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়ন ৩নং ওয়ার্ড এর মো: মাহমুদুল হক ছোট পুত্র। পরে সকাল সাড়ে ১১টা তার দাফান সম্পন্ন হয়।  ...