Sunday, October 25Welcome khabarica24 Online

মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফার দাফন সম্পন্ন

13077329_969405279822793_1598814806_n

রেজা তানভীর- মীরসরাইয়ের দক্ষিন আমবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফার দাফন রাষ্ট্রীয় পদমর্যাদায় সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি হৃদরোগ, কিডনী,ডায়বেটিস সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছিলেন। তার জানাযায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড,পুলিশ প্রশাসন,বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। জানাযাপূর্ব সমাবেশে বক্তারা বলেন,’মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা একজন ত্যাগী ও সাহসী মানুষ ছিলেন।তিনি একজন নির্ভীক মুক্তিযোদ্ধা ছিলেন । স্থানীয় ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বলেন,’মোস্তফা আমার খুব ভালো একজন বন্ধু ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন দেশপ্রেমিককে হারালো।

উল্লেখ্য,মুক্তিযোদ্ধা নুরুল মোস্তফা দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।