বঙ্গবন্ধু হত্যা : জাসদ ও শফিউল্লাহর কড়া সমালোচনায় শেখ সেলিম
বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কথা বলতে গিয়ে জাসদ ও সাবেক সেনা প্রধান কেএম শফিউল্লাহর কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রোববার সন্ধ্যায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় শেখ সেলিম জাতির জনকের হত্যাকাণ্ডের সময় উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের কার কী ভূমিকা ছিল তা জানতে তদন্ত কমিশন গঠনের দাবি করেন। তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, ওই দিন কিসের জন্য শফিউল্লাহ নীরব ছিলেন? জাসদ এ হত্যাকাণ্ডের পথ পরিষ্কার করে দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।ধানমণ্ডি, কলাবাগান, হাজারীবাগ ও নিউমার্কেট থানা আওয়ামী লীগ যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে। ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ, কলাবাগান থানার সভাপতি...






