এলাকাবাসীর প্রতিবাদে অবশেষে বাতিল হলো করেরহাটের স্কুলমাঠে মার্কেট নির্মান
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট কেএম উচ্চ বিদ্যালয় মাঠে মার্কেট নির্মানের বিজ্ঞপ্তি প্রকাশ করায় এলাকার কিছু প্রতিবাদি প্রাক্তন ছাত্র ‘মাঠ চাই’ দাবীতে আন্দোলন ঘোষনা করে। ১ সেপ্টেম্বর ( মঙ্গলবার) সকাল ১০ টা থেকে প্রাক্তন শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে অবস্থান করে মানববন্ধন এর আয়োজন করে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন বিদ্যালয়ে সরেজমিনে আসেন। উক্ত বিষয় নিয়ে আন্দোলনকারীগন, বিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন এর যৌথ সমন্বয়ে অনুষ্টিত আলোচনায় বিদ্যালয়ের নির্মানের জন্য ঘোষিত মার্কেট নির্মানের ঘোষনা বাতিল করেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন। এসময় সকলের মধ্যে মতবিরোধ ভুলে মাঠ রক্ষাকে প্রাধান্য দিয়ে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে আরো বক্তব্য রাখেন স্থানীয় করেরহাট ইউপি চেয়ারম্যাান এনায়েত হোসেন নয়ন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দ...







