Sunday, October 25Welcome khabarica24 Online

বিশেষখবর

যুবলীগ নেতা রানার পিতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমানের শোক প্রকাশ

যুবলীগ নেতা রানার পিতার মৃত্যুতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও মাহবুব উর রহমানের শোক প্রকাশ

খবরিকা আর্কাইভ, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: মীরসরাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক মাইনুর ইসলাম রানার পিতা আবুল কালাম আজাদ শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। রবিবার (৩ এপ্রিল) ১১ টায় মরহুমের নিজ বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। উক্ত জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন সুধীসমাজ এবং স্থানীয় জনসাধারণ অংশগ্রহন করেন। জানাজা শেষে মরহুমের পারিবারিক কবরস্থানে তাকে দাপন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও দূ:খ প্রকাশ করে সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আইটি বিশেষজ্ঞ মাহবুব উর রহমান রুহেল। জানা যায়, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছি...
সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: দৈনিক ইত্তেফাকের সাবেক মীরসরাই উপজেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক সুজন মন্ডলের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৩ এপ্রিল সকাল ১১টায় মীরসরাই উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে, সংগঠনের কার্যালয়ে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। প্রেস ক্লাবের সভাপতি বিপুল দাশের সভাপতিত্বে এবং সহ-সভাপতি নয়ন কান্তি ধুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ জামসেদ আলম। সভায় স্মতিচারন মুলক বক্তব্য প্রদান করেন সুজন মন্ডলের বাবা সাংবাদিক নিরোধ বরণ মন্ডল, সাংবাদিক মাহবুবুর রহমান পলাশ, রাজু কুমার দে, বাবলু দে, ইকবাল হোসেন। স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক জাবেদ হোসেন, কামরুল ইসলাম, কামরুল হাসান, সানোয়ার ইসলাম রনি, আব্দুল মান্নান রানা, প্রয়াত সুজন মন্ডলের একমাত্র কন্যা সন্তান তনু...
করেরহাটে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সভাপতি জসিম

করেরহাটে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করলেন সভাপতি জসিম

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার শুভপুর সেতু সংলগ্ন এলাকায় রবিবার (৩ এপ্রিল) সকাল ১১টায় করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসিমের উদ্যোগে ও রমজান উপলক্ষে ১৫০ জন অসহায় শ্রমিকের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালা চাঁদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন ভূঁইয়া, সদস্য মোশাররফ হোসেন ভূঁইয়া, অভিযান ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, শিক্ষানুরাগী বদিউল আলম, যুবলীগ নেতা মুরাদ, অভিযান ক্লাবের কার্যকরী পরিষদের সদস্য সালা উদ্দিন প্রমুখ। সুলতান গিয়াস উদ্দিন জসিম বলেন, মীরসরাইয়ের মাটি ও মানুষের অকৃত্রিম বন্ধু ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি নির্দেশে এবং তার সুযোগ্য পুত্র মাহবুব রহমান রুহেলের পরামর্শে আমি করেরহাট ইউনিয়নের শ্রমিকদের মাঝে আমি ইফতার ও খাদ্য স...
জনার্দনপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

জনার্দনপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব পুড়ে ছাই

গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ৮নংদুর্গাপুর ইউনিয়নের জনার্দনপুর গ্রামের কাশেম মেম্বারের পুরাতন বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে দুই পরিবারের সর্বস্ব ভস্মিভূত হয়ে গেছে। সরেজমিনে জানা গেছে বুধবার ( ৩০ মার্চ) সকাল ১১টায় গ্রামের কাশেম মেম্বার বাড়ীর মৃত আবুল কালামের ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে মুহুর্তেই আগুনের লেলিহাস শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। একে একে ভস্মিভূত হয় এনামুল হক ও আবুল কালামের সন্তানদের সকলের ঘর পুড়ে ছাই যায়। এক পর্যায়ে মীরসরাই থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এতে আংশিক পুড়ে যাওয়া পাশ্ববর্তি আজিজ মাষ্টার, সুজাউল হক মেম্বার ও সাবেক মেম্বার রবিউল হোসেন এর বসত ঘর এলাকাবাসি ও ফায়ার সার্ভিস এর তৎপরতায় রক্ষা পায়। ফায়ার সার্ভিস এর ষ্টেশান অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান বাড়ির দক্ষিন পার্শ্বের আবুল কালামের রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আবার সরেজমিনে প্রত্যক্ষদর...
খবরিকায় ‘বসন্ত সাহিত্য আসর’ অনুষ্ঠিত

খবরিকায় ‘বসন্ত সাহিত্য আসর’ অনুষ্ঠিত

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিশেষখবর, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে বসন্ত সাহিত্য আসর বুধবার ( ৩০ মার্চ) বিকাল ৩টায় স্থানীয় পাক্ষিক খবরিকা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কবি ও লেখক শাহাদাত হোসেন লিটন এর সভাপতিত্বে নাজমুন ফারহার সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে প্রধান অতিথীর বক্তব্য রাখেন স্থানীয় সাহিত্য সংস্কৃতি ও শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল আলিম তুহিন। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন নজরুল গবেষক ও কথা সাহিত্যিক নুর আল আলম, বিশেষ অতিথী কবি ও আবৃত্তিকার বিভা ইন্দু আবৃত্তি করেন রাখালী যুবক, গেয়ে শোনান ‘ও আমার দেশের মাটি’। কবি ও লেখক সেলিম ইসলাম খান আবৃত্তি করেন স্বরচিত কবিতা ‘ দোষ কার’ । কবি পুশকিন চৌধুরী আবৃত্তি করেন ‘ শীতের চিঠি’, কবি হোছাইন সবুজ আবৃত্তি করেন স্বরচিত ‘ বসন্ত তুমি’। কবি ও আবৃত্তিকার এরিকা চৌধুরী আবৃত্তি করেন ‘ চির বসন্ত’ । গেয়ে শোনান রবীন্দ্রনাথ এর ‘ আমার পরান যাহা চায়’। কবি ও সাংবাদিক মাহবুব পলাশ আবৃত্তি করেন স্বরচিত ‘...
পূর্ব দুর্গাপুরে সাবেক ছাত্রলীগ নেতার ঘরে ঢুকে দরজা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার চুরি

পূর্ব দুর্গাপুরে সাবেক ছাত্রলীগ নেতার ঘরে ঢুকে দরজা ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার চুরি

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : মীরসরাই উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রামে বৃহস্প্রতিবার ( ১০ ফেব্রুয়ারী) গভীর রাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনায় ১ লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া গৃহের কর্তা চট্টগ্রামের ইপিজেডে এর চাকুরিজীবি ও সাবেক ছাত্রলীগ নেতা সানজিদ তপু ( ৩৪) বলেন আমি, আমার মা ও স্ত্রী চট্টগ্রাম গিয়েছিলাম একটি দাওয়াতে। শুক্রবার ( ১১ ফেব্রুয়ারী) সকালে বাড়ি ফিরে দেখি ঘরের দরজা ভাঙ্গা। ভেতরে আলমারি ভেঙ্গে মালামাল বাহিরে ফেলে রেখেছে। ঘরের আসবাব পত্র সবই এলোমেলো। ঘরের কাজের জন্য আলমারিতে রক্ষিত ১ লক্ষ টাকা ও মা ও স্ত্রীর ১০ ভরি স্বর্ণ সহ মূল্যবান অনেককিছুই চুরি হয়ে গেছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় লিখিত অভিযোগ প্রদান করলে থানার একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এই বিষয়ে ঘটনাস্থল পরিদর্শনকারী উপ পরিদর্শক রতন কান্তি দে বলেন এমন চুরির বিষয়টি উদ্বেগজনক, আমরা এই বিষয়ে ...
মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ সম্পন্ন : সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন -কথাসাহিত্যিক সেলিনা হোসেন

মীরসরাইয়ে আন্তর্জাতিক কবি সমাবেশ সম্পন্ন : সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটিয়েছিলেন -কথাসাহিত্যিক সেলিনা হোসেন

আন্তর্জাতিক, আমিরাত সংস্করণ, কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিনোদন, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে ৩য় আন্তর্জাতিক কবি সমাবেশ শুক্রবার ( ২৬ নভেম্বর ) সকাল ১০টা থেকে দিবসব্যাপী অনুষ্ঠিত হয়। স্থানীয় খবরিকার উদ্যোগে ‘কবিতায় বঙ্গবন্ধু’ শীর্ষক এবারের অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনের উদ্বোধক আন্তর্জাতিক করেণ্য কথা সাহিত্যিক সেলিনা হোসেন বলেন বঙ্গবন্ধুর ৭ মার্চ এর ভাষনে যখন আলোচনার ডাক দিয়েছিলেন তখন এয়াহিয়া খান সেই শান্তির পথ বন্ধ করে দেশে একটি অন্ধকার সময়ের দিকে ঠেলে দিয়েছে। আর তখনি বাংলা একাডেমী থেকে শুরু করে সর্বত্র সাহিত্য সংস্কৃতি কর্মীরাই শুরুতে সংগঠিত হয়ে বঙ্গবন্ধুর সাথে ঐক্যমতে স্বাধীনতা আন্দোলনে সূত্রপাত ঘটিয়েছে। যার ফলশ্রুতিকে আজকের এই মহান স্বাধীন দেশ পেয়েছি। তিনি মীরসরাইয়ের মতো গ্রামীণ জনপদে বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এমন একটি আয়োজনে সাধুবাদ জানান । কথা সাহিত্যিক কাইয়ুম নিজামী সভাপতিত্বে কবি ও সাংবাদিক মাহবুব পলাশ ও পুশকিন চৌধুরীর সঞ...
মির্জা বাজার প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণের জন্য শিক্ষানুরাগী নুরুল গনিকে সংবর্ধনা

মির্জা বাজার প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষ নির্মাণের জন্য শিক্ষানুরাগী নুরুল গনিকে সংবর্ধনা

খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হোসাইন :: মির্জা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মানসম্মত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য বিশিষ্ট সমাজসেবক, দানবীর ও শিক্ষানুরাগী জনাব আলহাজ্ব মোহাম্মদ নুরুল গনিকেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্প্রতিবার আয়োজিত উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার জনাব গোলাম রহমান চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি উপজেলা শিক্ষা অফিসার গোলাম রহমান চৌধুরী বলেন জনাব নুরুল গনির মতো শিক্ষানুরাগী এই সমাজে বিরল। এমন সমাজসেবক ও শিক্ষা সেবার মানষিকতা সম্পন্ন লোক দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় থাকলে দেশের শিক্ষা আরো এগিয়ে যেত। তিনি এমন মহানুভব মানুষের দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার আবুতোয়াব মজুমদার, বশির আহমেদ সরকার, এস .এম আরিফুল হক, জনাব ফারুক হোসাইন, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জনাব ফরিদুল হাসান টিপু প্রমুখ ব্যক্তিবর্গ।...