বর্ষবরণে চারুকলায় কারও চোখে ঘুম নেই
‘এসো হে বৈশাখ এসো এসো হে’- আর মাত্র ৭ দিন পরই পহেলা বৈশাখ। ১৪২১ বাংলা বছরের প্রথম দিন। বৈশাখের প্রথম দিন ঘিরে গান-বাদ্যি আর উৎসব আমেজে মেতে ওঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য। এবারের প্রতিপাদ্য হচ্ছে ‘উদ্ধত কর, জাগ্রত কর, নির্ভয় কর হে।’ এ স্লোগানকে সামনে রেখে এবারের পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রা আয়োজনে নিরলস পরিশ্রম করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। এ জন্য তাদের কারও চোখে যেন ঘুম নেই।প্রতিবারের মতো এবারও বাঙালি তার ভেতরে লালিত সংস্কার আর সংস্কৃতির মিশেলে পালন করবে এই উৎসব। পহেলা বৈশাখ বাংলা সংস্কৃতির সবচেয়ে বড় অসাম্প্রদায়িক উৎসব। দিনটিকে বরণ করে নিতে আকুল হয়ে থাকে গোটা জাতি। পহেলা বৈশাখে সারা দেশেই উৎসবের ঢেউ জাগে। প্রাণে প্রাণে মহামিলনের এই উৎসবে সবাই কণ্ঠ মিলিয়ে গায় ‘এসো হে বৈশাখ এসো।’বাংলা বছরের প্রথম দিনে ইট-পাথরের এই রাজধানীও সাজে ভিন্ন সাজে। রাজধানীতে পহেলা ব...







