রাজধানীতে ১৪৯ স্বর্ণের বারসহ তিন পুলিশ সদস্য আটক
রাজধানীতে অভিযান চালিয়ে ১৪৯টি স্বর্ণের বারসহ তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্সকে আটক করা হয়েছে। আটকরা হলেন- রামপুরা থানার এসআই মঞ্জুরুল আলম, কনস্টেবল ওয়াহিদ ও আকাশ এবং তাদের সোর্স রানা। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করে। গত ১৩ মার্চ রামপুরা থানায় স্বর্ণের বার ও প্রাইভেটকারসহ কয়েকজনকে আটক করেছিল পুলিশ। সেসময় আটককৃত স্বর্ণের বারের সঠিক সংখ্যা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়। প্রাইভেট কারে বেশী সংখ্যক স্বর্ণের বার থাকলেও দুই কনস্টেবল ও একজন এসআই প্রায় দুইশ পিচ সরিয়ে ফেলেন। বিষয়টি পুলিশের উচ্চ পর্যায়ে জানাজানি হবার পর তোলপাড় পড়ে যায়। পরে এ ঘটনায় তৎকালীন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্দুবালা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাসিম আহমেদকে ক্লোজড করা হয়।মহানগর পুলিশের গণমাধ্যম শাখার সহকারী কমিশনার আবু ইউসুফ মঙ্গলবার এ তথ্য জানান।
একটি সূত্র জানায়, ১৩...







