Monday, September 21Welcome khabarica24 Online

ইসি মোবারক শাসকদলের কর্মী: কাজী জাফর

images_83415
১৮ দলের শরিক জাতীয় পার্টির (একাংশ) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেছেন, ইসি মোবারক যেভাষায় কথা বলেন, তাতে দলের ক্যাডাররাও এমন বলেন না।তিনি  ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারকের সম্প্রতি দেয়া বক্তব্যের সমালোচনা করে বলেন, সাংবিধানিক পদে থেকেও সমালোচনা সহ্য করতে পারেন না। এতে প্রমাণ হয়, আপনি শাসক দলের কর্মী।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।কাজী জাফর আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা শুনে সবাই মুক্তিযুদ্ধে ছড়িয়ে পড়েছে। মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানকে উপেক্ষা করা যাবে না। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি মুক্তিযুদ্ধে অংশ নেননি। তেমনি আপনার পিতা শেখ মুজিবুর রহমানও মুক্তিযুদ্ধ করেননি।