স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যা ১০ জনের ফাঁসি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বসুদৌহিতা গ্রামে স্কুলছাত্রী সীমা হত্যা মামলায় ১০ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল জেলা দায়রা ও জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ দীর্ঘ শুনানি শেষে এরায় দেন। দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। জরিমানার টাকা নিহতের পরিবারকে দেয়ার জন্য নির্দেশ দেয় আদালত।মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালে ১৮ই জুলাই রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বসুদৌহিতা গ্রামের লক্ষণ দেবনাথের ঘরে ২০-২৫ জনের একদল ডাকাত মুখোশ পরে প্রবেশ করে। পরে স্বর্ণালঙ্কার ও মামামাল লুট করে নিয়ে যায়। এ সময় ঘরের একটি কক্ষে আটকে স্কুলছাত্রী সীমাকে গণধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনার পরের দিন ২০১২ সালের ১৯শে জুলাই সকালে লক্ষ্মীপুর সদর থানায় নিহতের বড় ভাই কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৩ সালের ২৫শে মার্চ ২৫ জনকে...







