Saturday, October 31Welcome khabarica24 Online

বিশেষখবর

ডিসেম্বরের মধ্যে সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে

ডিসেম্বরের মধ্যে সরকারকে নির্বাচনে বাধ্য করা হবে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আন্দোলনের মাধ্যমে সরকারকে ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়া ও তারেক রহমানের সপ্তম কারামুক্তি দিবসের আলোচনায় তিনি বলেন, সরকারকে নির্বাচনে বাধ্য করার আন্দোলন অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে।স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহর সভাপতিত্বে বিএনপির প্রচার সম্পাদক ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক, জাতীয় কর্মজীবী দলের আলতাফ হোসেন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।বিএনপি নেতা বলেন, অনেকেই প্রশ্ন করেন, বিএনপি রাজনীতি কোনো পথে? আন্দোলন করে বিএনপি আসলে কিছুই করতে পারবে? কিন্তু আমার এবং বিএনপির সব নেতাকর্মীদের বিশ্বাস, বেগম জিয়া কৌশলগত কারণে এখন কিছুই বলছেন না।এদিকে একই সময়ে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর মহিলা...
স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলাবেন না

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত মেলাবেন না

বিশেষখবর
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, দেশের জ্যেষ্ঠ দুই আইন বিশেষজ্ঞ ড. কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম স্বাধীনতাবিরোধীদের সঙ্গে একমত হয়েছেন। যারা যুদ্ধাপরাধীদের বিচার চান না। তাদেরকে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে হাত না মেলানোর আহ্বান জানিয়ে মাহবুবে আলম বলেন, আপনারা সংবিধান প্রণেতা। সংবিধানের ৯৬ অনুচ্ছেদের মাধ্যমে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা আপনারাই সংসদকে দিয়েছিলেন। তিনি প্রশ্ন রেখে বলেন, আজ তাহলে কেন ডিগবাজি খাচ্ছেন। কী উদ্দেশ্যে বঙ্গবন্ধুর স্নেহধন্য এ দুজন কার সঙ্গে হাত মেলাচ্ছেন। যারা যুদ্ধাপরাধীদের পক্ষে আইনজীবী সমিতি মিলনায়তনে প্রেস কনফারেন্স করেন তাদের সঙ্গে? আজ বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২নং হলে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ আয়োজিত ‘১৯৭২ সালের সংবিধান: বিচারপতিদের দায়বদ্ধতা ও অভিশংসন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদে...
আইএস দমনে সৌদিতে কেরি

আইএস দমনে সৌদিতে কেরি

আন্তর্জাতিক, বিশেষখবর
সুন্নিপন্থি ইসলামী জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দমনে যা যা করা দরকার সবকিছুই করার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। দেশটি ইরাকে আইএস জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা শুরু করে দিয়েছে। সিরিয়ায়ও হামলার ঘোষণা দিয়েছেন বারাক ওবামা। এবার জোট বা কোয়ালিশন গঠনের জন্য আরব নেতাদের সাহায্য নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘বন্ধুরাষ্ট্র’ সৌদিতে বৈঠক করতে যাচ্ছেন। সেখানে সৌদি আরব ছাড়াও মিসর, জর্ডান, ইরাক, লেবানন ও তুর্কির মতো তেলসমৃদ্ধ দেশের নেতারাও থাকবেন। বৃহস্পতিবার কেরি জেদ্দার রেড সি পোর্টে পা রেখেছেন।...
খালেদার জিয়ার আপিল আদেশ রোববার

খালেদার জিয়ার আপিল আদেশ রোববার

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদুকের করা দুটি মামলায় অভিযোগ গঠনকারী বিচারক বাসুদেব রায়ের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহাম্মাদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ উভয় পক্ষের শুনানি শেষে আগামী রোববার এবিষয়ে আদেশ দেয়া হবে বলে দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।...
এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সায়মা ওয়াজেদ

বিশেষখবর
অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস অ্যান্ড অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি। অটিজম নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) 'এক্সিলেন্স অ্যাওয়ার্ড' পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা হোসেন পুতুল। তিনি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস অ্যান্ড অটিজম সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সভাপতি।তিনি বলেন, 'একজন শিশু মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে আমার দায়িত্ব এ সম্পর্কে সবাইকে সচেতন করা এবং আমি সাধ্য অনুযায়ী সেই দায়িত্ব পালন করব।'এ সম্পর্কে ড. পুনম ক্ষেত্রপাল সিং বলেন, 'দক্ষিণ-পূর্ব এশিয়াসহ বিশ্বব্যাপী অট...
চবির বাসে হামলার ঘটনা তদন্তে কমিটি

চবির বাসে হামলার ঘটনা তদন্তে কমিটি

বিশেষখবর, সংবাদ শিরোনাম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বাসে হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. খান তোহিদ ওসমানকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- মাইক্রোবায়োলজি বিভাগের সভাপতি তোহিদ হোসেন ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোরশেদুল ইসলাম। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। এদিকে বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উত্তর ক্যাম্পাসে শিবিরের অফিস হিসাবে ব্যবহৃত একটি কক্ষে অভিযান চালিয়ে রামদা, কিরিচ, জিহাদী বই ও সিডি উদ্ধার করে পুলিশ। এ সময় আটক করা হয় ১৮ জনকে। হাটহাজারী থানার এসআই মোহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করেন। ক্যাম্পাসে অতিরিক্ত তিন প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। এর আগে বুধবার সকালে চবির শিক্ষক বাসে হাতবোমা হামলায় ১২ শিক্ষকসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ...
সংবিধান সংশোধন হলে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি উজ্জ্বল হবে

সংবিধান সংশোধন হলে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি উজ্জ্বল হবে

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান সংশোধন আইন পাস হলে সুপ্রিম কোর্টের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে, ন্যায়বিচারের পথ সমৃদ্ধ হবে, সুপ্রিম কোর্ট জনগণের কাছে আস্থাশীল হবে। এ জন্যই ৭২'র সংবিধানের ৯৬ অনুচ্ছেদ প্রতিস্থাপন করা হচ্ছে মাত্র। এ নিয়ে বির্তকের কিছু নেই। আজ বুধবার বিকেলে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, কমিটির সদস্য তালুকদার মোহাম্মদ ইউনূস, জিয়াউল হক মৃধা, সফুরা খাতুন প্রমুখ। সুরঞ্জিত সেনগুপ্ত আরও বলেন, ষোড়শ সংবিধান সংশোধন বিলের রিপোর্ট বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংশোধন আইন কর‍ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হবে বলেও জান...
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল

বিশেষখবর
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর। আজ দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের স্থানীয় হাসপাতালে শারীরিক চেকআপ করাবেন মির্জা আলমগীর। এরপর চিকিৎসা শেষে দেশে ফিরবেন তিনি। সফরসঙ্গী হিসেবে মির্জা আলমগীরের সঙ্গে তার স্ত্রী রয়েছেন...