Saturday, October 31Welcome khabarica24 Online

বিশেষখবর

২৫ সেপ্টেম্বর জামালপুর যাচ্ছেন খালেদা জিয়া

২৫ সেপ্টেম্বর জামালপুর যাচ্ছেন খালেদা জিয়া

বিশেষখবর
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে আগামী ২৫ সেপ্টেম্বর জামালপুরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ত্রাণ বিতরণ শেষে সেখানে ২০ দলীয় জোটের সমাবেশে তিনি বক্তব্য রাখবেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান মঙ্গলবার এ তথ্য জানান। মারুফ কামাল বলেন, বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করতে ম্যাডাম জামালপুরে যাবেন। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন সমকালকে জানান, ২৫ সেপ্টেম্বর জেলার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন খালেদা জিয়া। ত্রাণ বিতরণের পর সদরের সিংহজানী হাইস্কুল মাঠে ২০ দল আয়োজিত সমাবেশে বক্তব্য রাখবেন চেয়ারপারসন। আগামী ১২ সেপ্টেম্বর শুক্রবার গুলশানস্থ চেয়ারপার্সনের কার্যালয়ে জামালপুরে খালেদা জিয়ার সফর নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, জেলার সাত উপজেলা মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, বকশিগঞ্জ, দেওয়ানগঞ্জ এবং সরিষাবাড়ীর বিভিন্ন...
তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আগামী ২০শে অক্টোবরের মধ্যে অভিযোগ তদন্তপূর্বক পল্টন থানা ওসিকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতের বিচারক ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. এরফান উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদি হেেয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার বাদি বিএনপি নেতাদের এমন বক্তব্যে ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। গত ২৬শে আগস্ট, ৩রা সেপ্টেম্বর ও ৬ই সেপ্টেম্বর এই মানহানিকর বক্তব্য দেয়া হয় বলে ...
দ্বিতীয় সংস্করণে এবার লিখলেন, জয় বাংলা জয় পাকিস্তান

দ্বিতীয় সংস্করণে এবার লিখলেন, জয় বাংলা জয় পাকিস্তান

বিশেষখবর
সুর বদল করলেন এ কে খন্দকার।বিতর্কিত বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’-এর দ্বিতীয় সংস্করণে তিনি লিখেছেন, ভাষণে ‘জয় বাংলা - জয় পাকিস্তান’ বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ ছাড়াও ভূমিকাতে তিনি যা লিখেছেন তা হলো : “আমার লেখা ‘১৯৭১ : ভেতরে বাইরে’ বইটি প্রকাশের চার দিনের মধ্যে নিঃশেষিত হয়েছে। বইটির প্রতি এই আগ্রহের জন্য পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন বইটির দ্বিতীয় সংস্করণ ছাপা হচ্ছে। বইয়ের ৩২ পৃষ্ঠার দ্বিতীয় স্তবকে আমি লিখেছিলাম, “এই ভাষণের শেষ শব্দ ছিল ‘জয় পাকিস্তান’।” আসলে তা হবে, “এই ভাষণের শেষ শব্দগুলো ছিল ‘জয় বাংলা, জয় পাকিস্তান’।” অধ্যাপক আনিসুজ্জামান একটি ত্রুটির ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছেন। অসাবধানতাবশত আমি ‘এমএলএ’ লিখেছি। আসলে তা হবে ‘এমপিএ’ (মেম্বার অব প্রভিনশিয়াল অ্যাসেমব্লি)। অধ্যাপক আনিসুজ্জামানকে অসংখ্য ধন্যবাদ। দ্বিতীয় সংস্করণের সুযোগে এ সংশোধন করা সম্ভব হলো। সহৃদয় পাঠক এ বইয়...
সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়মা ওয়াজেদ

সাউথ-ইস্ট এশিয়া রিজিয়ন অ্যাওয়ার্ড পাচ্ছেন সায়মা ওয়াজেদ

বিশেষখবর, সংবাদ শিরোনাম
জনস্বার্থ উন্নয়নে অসামান্য অবদানের স্বীকৃতি সরূপ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সাউথ-ইস্ট এশিয়ার রিজিয়ন অ্যাওয়ার্ড ফর ‘এক্সসিলেন্স ইন পাবলিক হেলথ’ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। জানা যায়, নিউরো ডেভলপমেন্ট ডিসঅর্ডার এবং অটিজম বিষয়ে অসাধারণ অবদান রাখায় তাকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে হোটেল সোনাগাঁওয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেবেন ডব্লিউএইচও-এর দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং।...
নৌযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে হবে : প্রধানমন্ত্রী

নৌযাত্রীদের নিরাপত্তা জোরদার করতে হবে : প্রধানমন্ত্রী

বিশেষখবর
নৌপথে যাত্রীদের নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে নদীগুলোকে দখল ও দূষণমুক্ত করারও নির্দেশ দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী আজ রবিবার সকাল সাড়ে ১০টায় নৌপরিবহন মন্ত্রণালয়ে আসেন। দুপুর ১২টায় তিনি সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, শহরকেন্দ্রিক নদীগুলো দখলমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। বুড়িগঙ্গাসহ ঢাকার আশপাশের নদীগুলো দূষণ ও দখলমুক্ত করতে কঠোরভাবে আইন প্রয়োগ করা হবে। এ সময় নৌ দুর্ঘটনারোধে কার্যকর ব্যবস্থা নিতে তিনি কর্তৃপক্ষকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, নৌযানের নেভিগেশন ও ডিজাইন সঠিকভাবে করতে হবে। শুধু পয়সা কামানোর কথা ভাবলেই হবে না। তিনি বলেন, ছোটখাট একটু বাতাসেই নৌযান ডুবে যাবে, এটা তো আর মেনে নেওয়া যাবে না। নৌযানে জীবন রক্ষাকারী সরঞ্জাম ও পর্যাপ্ত প্রশিক্ষণের গুরুত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নৌযানে জীবনরক...
বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই: ফখরুল

বর্তমান সংসদে জনগণের প্রতিনিধিত্ব নেই: ফখরুল

বিশেষখবর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সংসদে জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই। জনগণ এই সংসদ গঠনে ভোট দেয়নি। তাই এ সংসদের হাতে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা দেওয়া হলে তা হবে একটি দলের হাতে ক্ষমতা তুলে দেওয়া। আমরা এই অবৈধ সংসদকে এ ক্ষমতা দেওয়ার সমর্থন করতে পারি না।’আজ রবিবার বিকেলে জাতীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ‘আমরা কজন’ সংগঠনের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় আটশ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আব্দুস সালাম।...
মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত: এরশাদ

মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত: এরশাদ

জাতীয়, বিশেষখবর, সংবাদ শিরোনাম
জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, ‌জাতীয় পার্টি সত্যিকারের বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চায়। তাই সরকারের মন্ত্রী পরিষদে থাকা জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেয়া হবে। কারণ বিরোধী দলে থাকতে হলে সরকারে থাকা যায় না।রবিবার দুপুরে ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জে হোটেল রাজমনিতে স্থানীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।মতবিনিময়কালে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা সন্দ্বীপ কুমার সিংহ এবং এএসপি (সদর সার্কেল) শাহ আলম বকাউল আশুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জহুরুল হক মাস্টার, সদস্য সচিব মেরাজ সিকদারসহ স্থানীয় জাতীয় পার্টির নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন।এরশাদ আরো বলেন, মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির নেতাদের পদত্যাগের বিষয়ে ইতিমধ্যেই আলোচনা হয়েছ...
ইসলামে চরমপন্থার কোন স্থান নেই : জামায়াত

ইসলামে চরমপন্থার কোন স্থান নেই : জামায়াত

বিশেষখবর, সংবাদ শিরোনাম
আল-কায়দার নেতা আয়মান আল-জাওয়াহিরির বক্তব্য প্রত্যাখ্যান করে জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী এবং বিশ্বের সকল শান্তিকামী মুসলমানরা গভীরভাবে বিশ্বাস করে, ইসলাম শান্তি, সমৃদ্ধি এবং সামাজিক স্থিতিশীলতার ধর্ম। এখানে চরমপন্থার কোন স্থান নেই। সুতরাং ইসলামের নামে কোন চরমপন্থাকে কেউ চাপিয়ে দেয়ার চেষ্টা করলে বাংলাদেশ ও বিশ্বের মুসলমানেরা কখনো এটাকে মেনে নেবে না।শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, সরকার যেভাবে মানুষের বাকস্বাধীনতা ও রাজনৈতিক অধিকারে নগ্ন হস্তক্ষেপ করছে, তার কারণে যদি কোন চরমপন্থি শক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করে তাহলে তার পুরো দায়ভার সরকারকেই বহন করতে হবে। জনগণের ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার এবং বাকস্বাধীনতা হরণ করার যে কোন চেষ্টাই কারো জন্য কোন সুফল বয়ে আনবে না। বাংলাদেশসহ বিশ্বের শান্তিকামী মুসলমানদের...