আরশিনগরে করোনা নেগেটিভ : কাটাছরা ও ওয়াহেদপুর থেকে নমুনা প্রেরণ
খবরিকা আর্কাইভ, গ্যালারি, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধিন সোনা পাহাড় এলাকা থেকে আরশিনগর ফিউচার পার্ক কর্মচারি আমজাদ হোসেন (৭০) এর (কোভিড-১৯) সন্দেহজনক করোনা পরীক্ষা রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে ওয়াহেদপুর ও কাটাছরা থেকে আজ আরো দুজনের নমুনা প্রেরণ করা হয়েছে ।
করোনাভাইরাস সন্দেহে হওয়ায় বৃহস্প্রতিবার ( ৯ এপ্রিল) মীরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তার নমুনা সংগ্রহ করে সীতাকুন্ডের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে প্রেরণ করে। উক্ত ব্যক্তির (কোভিড-১৯) পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে। শনিবার (১১এপ্রিল) সকাল ১০টায় উক্ত তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান। উক্ত ব্যক্তি সহ মীরসরাই উপজেলায় ইতিপূর্বে ৪ ব্যক্তির নমুনাই নেগেটিভ এসেছে। ডাঃ মিজান আরো জানান তবে আজ শনিবার ( ১১ এপ্রিল ) মীরসরাই উপজেলা থেকে ...







