খৈয়াছড়ায় দুই বাড়ি লগডাউন, বন্ধ ২টি দোকান : নির্বাহী কর্মকর্তার সতর্কতা নির্দেশ
নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ে করোনা ভাইরাস (কোভিড- ১৯) আক্রান্ত একজন মহিলা রোগী (২৫) শনাক্ত হওয়া পর উপজেলা প্রশাসন ওই বাড়ি সহ দুটি বাড়ি লকডাউন করে দিয়েছেন। রবিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মীরসরাই থানার ওসি মুজিবুর রহমান সহ উক্ত খৈয়াছরা ইউনিয়নের ২টি বাড়ী লকডাউন ও ২টি মুদি দোকান ৭ দিনের জন্য বন্ধ করে দিয়েছেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী ও ইউপি সদস্যগনকে সর্বোতভাবে লকডাউন কার্যকরের নির্দেশনা দেয়া হয়। উক্ত দুটি বাড়ির কেউ পরবর্তি নির্দেশনা পর্যন্ত বাহিরে যেতে পারবে না। তাদের যে কোন প্রয়োজন বাড়িতে অবস্থান করা অবস্থায় স্থানীয় চেয়ারম্যান চৌকিদার ও স্বজনদের মাধ্যমে নিরাপদ দূরত্বে থেকে ব্যবস্থা করবেন।
জানা গেছে, উপজেলার খৈয়াছরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নীচতালুক গ্রামের মৌলভী সৈয়দুর রহমান বাড়ির একজন মহিলা ( সেনা সৈনিকের স...







