করেরহাটে গৃহবধুকে খুন করে লাশ ঝুলিয়ে দেয়ার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর গ্রামে কুলসুম আক্তার মুন্নি ( ২৫) কে নির্যাতনের পর তার মৃত দেহ ঝুলিয়ে দেয়ার অভিযোগ করেছে নিহতের মা, বাবা ও ভাই। পুলিশ গতকাল রবিবার ( ৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রহস্যজনকভাবে তার মৃতদেহ ঘরের সিলিং এ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। সোমবার ( ৬ এপ্রিল) মৃতদেহ পোষ্ট মর্টেম এর জন্য প্রেরণ করে । এই বিষয়ে জোরারগঞ্জ থানায় উভয় পরিবারের পক্ষ থেকে পৃথ অভিযোগ এন্ট্রি হয়েছে ।
প্রত্যক্ষদর্শি ও নিহত গৃহবধুর বড় ভাই ফিরোজ আহমদ জানায় ৫ বছর পূর্বে আমার আদরের বোনকে বিয়ে দেয়া হয়েছিল অলিনগর গ্রামের কাতার প্রবাসি আক্তার হোসেন ( ৩৫ ) এর কাছে। তাদের ঘরে দেবর, জা, শ্বশুর শাশুড়ি সহ পরিবারের সদস্য ৭ জন। শ্বশুর শাশুড়ি সব সময় তার বিষয়ে স্বামীর কাছে নানা কথা বলে কান ভারি করে রাখতো। আর স্বামীর প্ররোচনায় ওরা সবসময় তার উপর শারিরীক ও মানষিক নির্যাতন করতো। অবশেষে ঘটনার দিন স...







