Monday, October 26Welcome khabarica24 Online

জাতীয়

মীরসরাইয়ে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ, সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেনকে নিয়ে রচনা প্রতিযোগীতা

মীরসরাইয়ে ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ, সাবেক মন্ত্রী ইঞ্জি. মোশাররফ হোসেনকে নিয়ে রচনা প্রতিযোগীতা

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, স্বজন, স্লাইড
কামরুল হাসান মীরসরাইয়ে মুক্তিযোদ্ধা ও সাবেক সফল মন্ত্রী ইঞ্জি.মোশাররফ হোসেনকে নিয়ে রচনা প্রতিযোগীতা আয়োজন করেছে মীরসরাই উপজেলা ছাত্রলীগ। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের ৮০ তম জন্ম বার্ষিকী উপলক্ষে সোমবার (৯জানুয়ারি) উপজেলা ছাত্রলীগের উদ্যোগে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.জসীম উদ্দিন, সার্কেল এএসপি ইফতেখার হাসান, মীরসরাই থানার অফিসার ইনচার্জ কবির হোসেন, মিরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ, উপজেলা ছাত্রলীগের আহব্বায়ক মাসুদ করিম রানাসহ ছাত্রলীগ নেতৃতৃন্দ প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হল পরিদর্শন করেন। রচনা প্রতিযোগীতার প্রধান সমন্বয়ক মো.মহসিন জানান, উপজেলার ১৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দেড় হাজার শিক্ষার্থী রচনা প্রতিযোগীতায় অংশ নেয়। মঙ্গলবার মীরসরাই স্টেড়িয়াম প্রতিযোগীতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা এবং পুরুষ...
উদয়ন মেধাবৃত্তি পেল আনোয়ার আজিমের কন্যা আজমিন

উদয়ন মেধাবৃত্তি পেল আনোয়ার আজিমের কন্যা আজমিন

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি : উদয়ন মেধাবৃত্তি পেলা মীরসরাই বালিকা বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আজমিন আকতার। আজমিন এর বাবা আনোয়ার আজিম মীরসরাই উপজেলা নির্বাচন অফিসের সহকারি হিসেবে কর্মরত। মা হাছিনা আক্তার গৃহিনী। তাদের গ্রামের বাড়ি খৈয়াছরা ইউনিয়নে। আজমিনের বাবা মা তাদের সন্তান যেন আরো সাফল্য লাভ করে সে জন্য সকলের দোয়াপ্রার্থী। উদয়ন উপজেলার করেরহাটের ঐতিহ্যবাহি সেরা সামাজিক সংগঠন এবং উপজেলার প্রথম সেরা মেধা বৃত্তি প্রণয়নকারী সংগঠন।...
মীরসরাইয়ে এসএসসি-২১ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

মীরসরাইয়ে এসএসসি-২১ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সুস্বাস্থ্য, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিবেদক :: বন্ধুদের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি দুর্যোগ কবলিত অসহায় মানুষের সাহায্যার্থে এগিয়ে আসার সদিচ্ছায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করছে মীরসরাই উপজেলা এসএসসি-২১ ব্যাচ। ১১ই ডিসেম্বর রবিবার মীরসরাইয়ের বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করেন। এ শীতে মীরসরাইয়ের অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে একটু খানি হলেও উষ্ণতা দিয়ে তাদের কষ্ট লাঘব করার লক্ষ্যে এসএসসি-২১ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এবারের প্রধান লক্ষ্য এ ধরনের দুর্ভোগে মীরসরাইয়ের যাদের কাছে সহজে কোন সাহায্য পৌঁছায় না, সেসব প্রত্যন্ত এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছানো। এরই অংশ হিসেবে তারা মীরসরাইয়ের (চিনকি আস্তানা, বারইয়ারহাট পৌরসভা, সাহেরখালী, জোরারগঞ্জ, ঝুলনপোল, ইসলামপুর রহমানিয়া ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসায়) এসএসসি ২১ ব্যাচের বন্ধুদের সহযোগিতায় এ মানবিক ক...
মীরসরাইয়ে নাচে-গানে পিঠা-পুলিতে ধানকাটা উৎসব

মীরসরাইয়ে নাচে-গানে পিঠা-পুলিতে ধানকাটা উৎসব

আন্তর্জাতিক, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সম্পাদকীয়, সারা-দেশ, স্বজন, স্লাইড
ইব্রাহিম বাদশা :: মীরসরাইয়ে নাচে-গানে, পিঠা-পুলির আয়োজনের মধ্য দিয়ে ধান কাটা উৎসব শুরু হয়েছে। এতে প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করে। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়ায় জমিতে পাকা আমন ধান কাটার মাধ্যমে উৎসবের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির পুত্র বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ, চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিত্ব মাহবুব রহমান রুহেল। মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারের উদ্যোগে এই উৎসবে কৃষক ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবে সরেজমিনে দেখা গেছে, শতাধিক কৃষক গায়ে সাদা গেঞ্জি, পরনে লুঙ্গি, মাথায় গামছা ও হাতে কাঁচি নিয়ে ধান কাটার জন্য সড়কের পাশের সারিবদ্ধভাবে অবস্থান করছেন। প্রধান অতিথি ধান কাটা উদ্বোধন করার সাথে সাথে একসাথে সবাই প্রায় এক একর আমন ধান কাটেন। এরপর এক...
মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে কুমিরা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে কুমিরা হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান

খবরিকা আর্কাইভ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
   :: ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে কুমিরা হাইওয়ে থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ডের বিভিন্ন জায়গায় ছোটদারোগা হাট, বড়দারোগা হাট, টেরিয়াল বাজার সহ মহাসড়কের ৫ কিলোমিটার এলাকায় জুড়ে থ্রি-হুইলার সিএনজি নিষিদ্ধ করে এমন অভিযান পরিচালনা করা হয়। এর আগে দুর্ঘটনা এড়াতে মহাসড়কে এ ছোট আকৃতির যানবাহন বন্ধে নির্দেশনা প্রদান করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ। এরই পরিপ্রেক্ষিতে কুমিরা হাইওয়ে থানা পুলিশ মঙ্গলবার দিনভর অভিযান পরিচালনা করে। এতে নির্দেশনা অমান্য করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ওঠায় ৮টি সিএনজি থ্রি-হুইলার আটক করা হয়। কুমিরা হাইওয়ে থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় আমরা মহাসড়কে নিষিদ্ধ যানবাহন আটকের অভিযান পরিচালনা করছি। বুধবার মহাসড়কের ছোটকমলদহ, ছোটদারোগা হাট, বড়দারোগা হাট এবং টে...
মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান

মীরসরাইয়ে হেমন্ত সাহিত্য আসরে বাংলার ষড়ঋতুর জয়গান

কবিতা ও গল্প, খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, জনপদ, জাতীয়, বিনোদন, বিশেষখবর, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সাহিত্য-সংগঠন, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার স্থানীয় খবরিকা ও দৈনিক যুগান্তর স্বজন সমাবেশ এর উদ্যোগে হেমন্ত সাহিত্য আসর শনিবার ( ১২ নভেম্বর) বিকাল ৩টা থেকে মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে লেখক ও শিক্ষানুরাগী সৈয়দ আব্দুল আলীম তুহিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কবি রিপন গোট পিন্টু, সায়মা ও আনিকার নান্দনিক সঞ্চালনায় উক্ত সাহিত্য আসরে গ্রাম বাংলার রুপসমৃদ্ধ ঋতু হেমন্ত সহ আসন্ন শীতের আগাম বন্দনা নিয়ে আলোচনা সং পংক্তিমালা আবৃত্তি করেন কবি মাহমুদ নজরুল, কবি শাহাদাত হোসেন লিটন, কবি ও সাংবাদিক মাহবুব পলাশ, কবি ও লেখিকা আজিজা রুপা, কবি লেখক কামরুল হাসান জনি, কবিবৃন্দ যথাক্রমে কাব্য কবির, মাজহারুল হক, সাইফুদ্দিন মীর শাহীন, আলমগীর হোসেন, চন্দনা চক্রবর্তি, কবি ও সাংবাদিক রাজিব মজুমদার, প্রান্ত দত্ত, গাজী আরিফ মান্নান, নুসরাত জাহান ফাহিয়া, তানজিল আরা তানজু, আফরার জাবিন নিধি, ফয়সাল করিম প্রমুখ। অনুষ্ঠানে দেশ ও ...
মীরসরাইয়ে ১৪টি কেন্দ্রে ১৪তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন

মীরসরাইয়ে ১৪টি কেন্দ্রে ১৪তম শান্তিনীড় শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, মুক্তাঙ্গন, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: উৎসাহ উদ্দীপনা ও শৃঙ্খলার মধ্য দিয়ে মীরসরাইয়ের স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা শান্তিনীড়ের ১৪তম শিক্ষোন্নয়ন বৃত্তি সম্পন্ন হয়েছে। শুক্রবার ১১ নভেম্বর একযোগে ১৪টি কেন্দ্রে সকাল ১০ঘটিকা থেকে উক্ত পরীক্ষা অনুষ্ঠিত হয় মীরসরাই, সীতাকুন্ড ও ছাগলনাইয়া উপজেলার ২৭১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭৪০জন শিক্ষার্থী অংশগ্রহণে। এতে ১ম শ্রেণির ২৯৪জন, ২য় শ্রেণির ৫২২জন, ৩য় শ্রেণির ৬৩৮জন, ৪র্থ শ্রেণির ৮৯২জন, ৫ম শ্রেণির ১০৫৭জন, ৬ষ্ঠ শ্রেণির ৬১৮জন, ৭ম শ্রেণির ৬২৪জন, ৮ম শ্রেণির ৬৫১জন, ৯ম শ্রেণির ৩২৬জন এবং ১০ম শ্রেণির ১১৮জনসহ সর্বমোট ৫৭৪১ জন ছাত্র-ছাত্রী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রক মীরসরাই কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল আফছার এবং শান্তিনীড় সভাপতি ইঞ্জিঃ আশরাফ উদ্দিন সোহেলের সার্বিক তত্ত্বাবধায়নে বৃত্তির আহবায়ক রাঙ্গুনিয়া ডিগ্রী কলেজের প্রভাষক একরামুল হক ও সদস্য সচিব মোহাম্মদ আবু সায়...
কুমিরা হাইওয়ে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

কুমিরা হাইওয়ে পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ি আটক

খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্বজন, স্লাইড
কামরুল হাসান :: চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের টেরিয়াল এলাকায় কুমিরা হাইওয়ে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরা হাইওয়ে থানা এলাকার টেরিয়ালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার একটি বাসে তল্লাশি অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার নুর হোসেনের ছেলে আবব্দুল্লাহ (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবদুল্লাহ জানায়, দীর্ঘদিন যাবত টেকনাফ সীমান্ত থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য সংগ্রহ করে বিভিন্ন মাদক সেবীদের কাছে বিক্রি করে আসছে। কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আমি এবং আমার অফিসার এসআই কাউছার সহ অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবা...