ওয়াহেদপুর শেখেরতালুক প্রাথমিকে মা ও শিশু সমাবেশ অনুষ্ঠিত
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
নিজস্ব প্রতিনিধি :: মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের শেখেরতালুক সুকুমার নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিবাবক সমাবেশ বুধবার ( ১৫ ফেব্রুয়ারী) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নাজিম উদ্দিন সবুজ এর সভাপতিত্বে অনুষ্ঠিতউক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার একেএম ফজলুল হক। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ফারুক হোসাইন, উপ সহকারি প্রকৌশলী শরিফুল ইসলাম, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, উপজেলা যুবলীগের সহ সভাপতি আশরাফুল কামাল মিঠু প্রমুখ। একই সাথে মা ও অভিবাবকদের সমাবেশ শেষে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার ও বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে উপজেলা শিক্ষা অফিসার ফজলুল হক বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের এই সোনার বাংলাকে আরো সুন্দর এবং আধু...







