উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতিকে মীরসরাইয়ে গনসংবর্ধনা
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সাহিত্য-সংগঠন, স্লাইড
নিজস্ব প্রতিনিধি ॥ চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের নবনির্বাচিত সভাপতি এরাদুল হক ভূট্টোর এর গনসংবর্ধনা মীরসরাই উপজেলার কয়েকটি স্থানে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ২৮ জুলাই ) সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট, বড়তাকিয়া, মীরসরাই ও মিঠাছড়া এলাকায় ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও আওয়ামীলীগের নেতাকর্মীদের পথে পথে ফুলেল শুভেচ্ছা শেষে মস্তাননগর বাইপাসে এক গনসংবর্ধনা সভা উপজেলা
স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম ভূঞার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ৭ নং কাটাছরা, ৮ নং দুর্গাপুর, ১২নং খৈয়াছরা, ১ নং করেরহাট সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক ও দলীয় সংগঠন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে প্রধান অতিথী হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কব...






