বিশৃংখলা করলে আমাদের পরিনতি ও শেখ হাসিনার মতো হবে – শান্তি সমাবেশে নুরুল আমিন
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, স্লাইড
তাকিবুর রহমান :: মীরসরাই উপজেলার ওচমানপুরে বিএনপির উদ্যোগে এক শান্তি সমাবেশ সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন এর বাড়ির সামনে অনুষ্ঠিত হয়। বৃহস্প্রতিবার ( ৮ আগষ্ট) দুপুর ১২টায় সহ¯্র প্রায় মানুষের উপস্থিতিতে উক্ত শান্তি সমাবেশে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন বলেন আজ যেখানে সমাবেশ হচ্ছে সেখানে আমি গত যুগ ধরে আসতে পারি নাই। সুষ্ট নির্বাচনে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হবার পর ও আমার সেই চেয়ার কেড়ে নেয়া হয়েছে। আমি বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী হবার পর আমাকে মেরে আহত করা সহ এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। আমার ঘর ফুটপাট করেছে আমার ব্যবসা ধ্বংস করেছে কিন্তু আমি ধৈর্য্য ধরেছি । আমি ক্ষমা করে দিয়েছি। আপনারা ও এলাকায় থাকতে পারেন নি, আমার চেয়ে বেশী কষ্ট তো আর পাননি। তবুও ওই অত্যাচারীদের পক্ষ থেকে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। এখন থেকে আপনারাই সবা...







