আসলাম চৌধুরী’কে অভিনন্দন জানাতে কারা ফটক থেকে সীতাকুন্ড পর্যন্ত নেতাকর্মীর ঢল
খবরিকা আর্কাইভ, খবরিকাকাগজ, গ্যালারি, চট্টগ্রাম, জনপদ, জাতীয়, প্রথম পাতা, বিশেষখবর, মীরসরাই, সংবাদ শিরোনাম, সারা-দেশ, সীতাকুন্ড, স্লাইড
নাছির উদ্দিন ভূঁঞা :: আট বছর পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী, মঙ্গলবার ( ২১ আগষ্ট ) চট্টগ্রামের কারা ফটক থেকে সীতাকুন্ডের বড় দারোগারহাট তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পর্যন্ত নেতাকর্মীর ঢল লক্ষনীয়। যাকে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। জামিনের কাগজপত্র হাতে পাওয়ার পর গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয় বলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন জানান। তিনি বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। পর্যায়ক্রমে সেগুলোতে জামিন হয়েছে। সর্বশেষ মামলায় তাকে সোমবার উচ্চ আদালত জামিন দিয়েছেন।
আসলাম চৌধুরীর আইনজীবী কেএম সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীর বিরুদ্ধে ৭৬টি মামলা ছিল। সব মামলায় তিনি জামিন পেয়েছেন। তিনি বলেন, ২০১৩ সালের ঢাকার কোতোয়ালি...







