টেস্ট ইতিহাসে সর্বোচ্চ বিন্দুতে বাংলাদেশ
বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই বৃষ্টি বাগড়া দিয়েছে। চট্টগ্রাম টেস্টে তবুও দুই দল সব মিলিয়ে প্রায় আড়াই দিন খেলতে পেরেছে। কিন্তু ঢাকা টেস্টে মাত্র একদিন বল-ব্যাটের লড়াই হয় মুশফিক ও আমলাদের মধ্যে। যার কারণে চট্টগ্রামের পর ঢাকা টেস্টও নিষ্প্রাণ ড্র হয়।এই দুই ড্রয়ের ফলে বাংলাদেশের অ্যাকাউন্টে ৬ পয়েন্ট যোগ হয়েছে।
বাংলাদেশের রেটিং ৬ পয়েন্ট বেড়ে ৪৭ হয়েছে। বাংলাদেশের টেস্ট ইতিহাসে এখনো পর্যন্ত সেরা রেটিং এটি। তবে দলগত র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশ এখনো নবম স্থানেই আছে।
জিম্বাবুয়ের সঙ্গে টেস্ট সিরিজ জয় ও পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টেস্ট ড্র করার ফলে বাংলাদেশের রেটিংয়ে এই উন্নতি। এই সময়ের মধ্যে বাংলাদেশের ওয়ানডে রেটিং ও র্যাঙ্কিংয়ের উন্নতি অবশ্য চোখে পড়ার মতো। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন সপ্তম দল। রেটিং পয়েন্টও ৯৬। তবে ...







