Tuesday, July 28Welcome khabarica24 Online

হারের হতাশায় রাতে অভুক্ত থাকেন কোহলিরা

dhoni-kohli_281830

বাংলাদেশের কাছে এভাবে হারতে হবে, ভারত হয়তো কল্পনাও করেনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ৭৯ রানের বড় ব্যবধানে হারায় মাশরাফি মুর্তজার দল। এমন বাজে হারের কারণে হতাশ ভারতীয় খেলোয়াড়রা নাকি রাতে না খেয়েই মাঠ ছাড়েন। ভারতের বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা এ খবর দিয়েছে।খবরে বলা হয়, একদিকে মহেন্দ্র সিংহ ধোনির বাংলাদেশ পেসার মুস্তাফিজুরকে ধাক্কা মেরে ফেলে দেয়া অন্যদিকে টিম ইন্ডিয়ার নৈশভোজ না সেরে স্টেডিয়াম ছেড়ে বের হয়ে যাওয়া। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের হারের সঙ্গে এই দুটি ঘটনাও তাৎপর্যপূর্ণ।ধোনির ধাক্কা দেয়ার ঘটনাটা ঘটে ভারতীয় ইনিংসের ২৫তম ওভারে। ম্যাচে পাঁচ উইকেট পাওয়া মুস্তাফিজুর রহমানের ওভারের দ্বিতীয় বলে ধোনি এক রান নিতে যান। দৌড়ানোর সময় আচমকা মুস্তাফিজুরকে ধাক্কা দিয়ে বসেন ধোনি। যার পর ওভার শেষ না করতে পেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় মুস্তাফিজুরকে।পরে ফিরে এলেও বিতর্ক আটকানো যায়নি। সোশ্যাল মিডিয়ায় যে ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া হয়। বাংলাদেশ জনতা বলতে থাকে, ধোনির মতো ক্রিকেটব্যক্তিত্ব কী করে এটা করতে পারলেন? অনেকে বলতে থাকেন, ধোনির ওপর থেকে শ্রদ্ধাটাই চলে গেল। কেউ কেউ আবার অতীতের জন স্নো বনাম সুনীল গাভাস্কারের ঘটনাকে তুলে আনলেন। যেখানে গাভাস্কারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন স্নো।রাতে আবার নতুন নাটক দেখা দেয়। টিম ইন্ডিয়া এতটাই হতাশ হয়ে পড়ে ম্যাচ নিয়ে যে, তারা অভুক্ত থেকেই মাঠ ছাড়ে। যদিও নৈশভোজের যাবতীয় ব্যবস্থা ছিল স্টেডিয়ামে। হোটেলে ফিরেও কোহলিরা অভুক্ত থাকেন।