Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

কলম্বিয়ার কাছে ব্রাজিলের হার

কলম্বিয়ার কাছে ব্রাজিলের হার

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
কলম্বিয়ার কাছে হেরে গেল ব্রাজিল। কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে ১-০ গোলে জয় পেল কলম্বিয়া। চিলিতে অনুষ্ঠানরত টুনামেন্টে বুধবার (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল) প্রথমার্ধের ৩৬ মিনিটে কলম্বিয়াকে এগিয়ে নেন মুরিলো। প্রথমার্ধের পর কলম্বিয়া শেষ পর্যন্ত খেলা শেষ করে ১-০ ব্যবধানেই। গোল পরিশোধে ব্রাজিল বেশ কয়েকটি সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। তবে যোগ্য দল হিসেবেই এই ম্যাচে জয় পেয়েছে কলম্বিয়া।বিরতির সামান্য আগে ব্রাজিল গোল পরিশোধের সেরা সুযোগ পেয়েছিল। কিন্তু নেইমার সেরা সুযোগটি কাজে লাগাতে না পারায় এক গোলে পিছিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে।উত্তেজনাপূর্ণ এই ম্যাচে নেইমার আবার হলুদ কার্ড পেয়েছেন। ফলে তিনি ভেনেজুয়েলার বিরুদ্ধে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না। নেইমার আগের ম্যাচেও হলুদ কার্ড পেয়েছিলেন।গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-কলম্বিয়া। এরপর গত সেপ্টেম্বরে দুঙ্গার দ্বি...
ওয়ানডে দলে নতুন মুখ লিটন ও মুস্তাফিজ

ওয়ানডে দলে নতুন মুখ লিটন ও মুস্তাফিজ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ ব্যাটসম্যান লিটন কুমার দাস ও পেসার মুস্তাফিজুর রহমান। শনিবার ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি মাহমুদউল্লাহর। পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার আবুল হাসান। এছাড়া দল অপরিবর্তিত রয়েছে। ইনজুরি কাটিয়ে ফর্মে ফিরলেও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে জায়গা হয়নি ওপেনার এনামুল হকের।ওয়ানডে দলের নতুন মুখ মুস্তাফিজুরের আন্তর্জাতিক অভিষেক হয়েছে পাকিস্তানের বিপক্ষে টি ২০ ম্যাচে। অভিষেক ম্যাচেই চার ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নিয়েছিলেন এই বাঁ-হাতি বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে লিটন কুমার দাসের অভিষেক হয়েছে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে। ওয়ানডে দলের কম্বিনেশন নিয়ে কোনো কথা বলতে চাননি প্রধান নির্বাচক ফারুক আহমেদ। চিঠি দিয়ে তাকে কথা বলতে নিষেধ করেছ...
টেস্টে সাকিবের আরেকটি রেকর্ড

টেস্টে সাকিবের আরেকটি রেকর্ড

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  টেস্ট ম্যাচে দেশের মাটিতে ১০০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়লেনঅলরাউন্ডার সাকিব আল হাসান। শুক্রবার শিখর ধাওয়ানকে ফিরিয়ে দিয়ে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে রেকর্ড গড়লেন বিশ্ব সেরা এই ।ঢাকা টেষ্টে তৃতীয় দিনের প্রথম সেশনে সাকিবের বলে ক্যাচ দেন ধাওয়ান। সহজ ক্যাচ ধরতে ভুল করেননি সাকিব।এদিন ধাওয়ানের পর রোহিতের উইকেট নিজের ঝুলিতে নেন সাকিব। হাওয়ায় ভাসনো বল ড্রাইভ করতে গিয়ে অফস্ট্যাম্প হারান রোহিত। শুক্রবার একাই চারটি উইকেট পেয়েছেন সাকিব।এনিয়ে ঘরের মাঠে ২৮তম টেস্টে সাকিবের সংগ্রহ দাড়ালো ১০৩ উইকেট।  ১৮ টেস্টে ৬৬ উইকেট নিয়ে সাকিবের পরেই রয়েছেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। আর ২০ টেস্টে ৫১ উইকেট নেয়া তৃতীয় স্থানে মাশরাফি বিন মুর্তজা রয়েছেন।শুক্রবার তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। সাকিব আরেকটি উইকেট পেলেই এ নিয়ে ১৫টি টেস্টে ৫ উইকেট জেতার গৌরব অর্জন করবেন। আর সবচেয়ে বড় কথা হলো, শনিবার এই ম্যাচ...
টাইগারদের বিপক্ষে ব্যাট করছে ভারত

টাইগারদের বিপক্ষে ব্যাট করছে ভারত

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  টাইগারদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে ভারত। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সফরকারী দলের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নেমেছেন মুরালি বিজয় এবং শিখর ধাওয়ান। আর টাইগারদের বোলিং সূচনা করতে আসেন দলের পেস বোলিংয়ের নেতৃত্বে থাকা মোহাম্মদ শহীদ।সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে টস জিতে ব্যাটিং নেয় ভারতের অধিনায়ক বিরাট কোহলি। এর মধ্য দিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামল টাইগাররা।টেস্টে এর আগে বাংলাদেশ-ভারত মুখোমুখি হয়েছে ৭ বার। এর মধ্যে একটি ম্যাচ ড্র হয়েছে। বাকি ৬ ম্যাচেই হার মেনেছে টাইগাররা। নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জিতেছে বাংলাদেশ।বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মোহাম্মদ শহীদ, শুভাগত হোম, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।ভারত একাদশ: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি...
বুধবার বাংলাদেশ-ভারত টেস্ট শুরু

বুধবার বাংলাদেশ-ভারত টেস্ট শুরু

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ভারতীয় ক্রিকেট দল এখন ঢাকায় অবস্থান করছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসায় একদিন পরে কোহলি-রাহানেরা ঢাকায় আসেন। সোমবার ঢাকায় পৌঁছেই অনুশীলনে নেমেছেন ভারতীয় ক্রিকেটাররা। তবে আসন্ন সিরিজ নিয়ে ঢাকার মাটিতে পা রেখে কোন মন্তব্য করতে চাননি কোহলি। অন্যদিকে বাংলাদেশ দলের তরুণ ব্যাটসম্যান মমিনুল হক মিডিয়াকে বলেছেন, ভারতের সাথে একমাত্র টেস্ট সিরিজে ড্রয়ের স্বপ্ন দেখছে টাইগাররা। সোমবার নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামে অনুশীলন সেরেছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট দল। মঙ্গলবারও ভারত দল অনুশীলন করবে। এরপর ১০ জুন বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। এরপর ১৫, ১৬ ও ১৭ জুন অনুশীলন করবে ভারত দল। ১৮ জুন প্রথম ওয়ানডে ম্যাচে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাং...
ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

ভারতের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  আসন্ন ভারত সিরিজের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে রোববার সন্ধ্যায় দল ঘোষণার কথা জানায় বিসিবি। একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে ৭ জুন বাংলাদেশ সফরে আসবে ভারত।বিশ্বকাপ থেকে ফিরে আসা নামুল হক বিজয় প্রাথমিক তালিকায় থাকলেও নেই আল আমিন হোসেন।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক স্কোয়াডে সুযোগ পাওয়া ক্রিকেটারদেরকে আগামী ২০মে জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে হবে।বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়া ওপেনার এনামুল হক বিজয়কে রাখা হয়েছে প্রাথমিক দলে। বৃদ্ধাঙ্গুলে চোট থাকায় পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজে খেলতে না পারা পেসার শফিউল ইসলামকেও রাখা হয়েছে প্রাথমিক দলে। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিশ্বকাপ স্কোয়াড থেকে ফিরে আসা আল আমিন হোসেন পাকিস্তানের মতো ভারতের...
অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

অবসরপ্রাপ্ত ক্রিকেটদের নিয়ে নতুন টি-২০ লিগ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি সাবেক ভারতীয় তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার ও অস্ট্রেলিয়ার সাবেক তারকা স্পিনার শেন ওয়ার্ন অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে নতুন একটি টি-২০ লিগ আয়োজনের পরিকল্পনা করেছেন। অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমগুলো এমন খবর প্রকাশ করেছে।যদিও শচীন কিংবা শেন ওয়ার্ন এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানান নি। তবে অস্ট্রেলিয়ার সাবেক লেগস্পিনার এ বছরের জানুয়ারিতে এক টুইট বার্তায় জানিয়েছিলেন, আমি ও শচীন খুব শিগগিরই একটা ঘোষণা দিতে যাচ্ছি। ধারণা করা হচ্ছে ঘোষণা ওই টি-২০ ক্রিকেট লিগ নিয়ে।অস্ট্রেলিয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এরই মধ্যে যোগাযোগ করেছেন রিকি পন্টিং, অ্যাডাম গিলক্রিস্ট, গ্লেন ম্যাকগ্রা, ব্রেট লি, মাইকেল ভন, আন্ড্র ফ্লিনটফ ও জ্যাক ক্যালিসের মতো বিশ্ব তারকারা।প্রতিযোগিতার স্পন্সর হচ্ছে ভারতীয় কোম্পানি এসেল গ্রুপ। যুক্তরাষ্ট্রে চলতি বছরের সেপ্টেম্বরে টুর্নামেন্টে...
বিপিএলের খেলা খুলনা সিলেটেও

বিপিএলের খেলা খুলনা সিলেটেও

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপ ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স এবং পাকিস্তানকে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারানোর পর বাংলাদেশ ক্রিকেটের গ্রাফ এখন উর্ধ্বমুখী। ক্রিকেট এখন বিপণনও। সেই বিপণনকে পুরোপুরি কাজে লাগাতে চাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিপিএল)। ক্রিকেটকে বিপণন বানানোর চেষ্টার পরও মাঠে ক্রিকেট রাখতে চাচ্ছেন বোর্ড কর্মকর্তারা।আগামী বছর ভারতে টি-২০ বিশ্বকাপ ক্রিকেট। সেখানে যাতে বাংলাদেশ ভালো করতে পারে, তার প্রস্তুতি হিসেবেও আয়োজন করতে যাচ্ছে বহুল আলোচিত বিপিএল। ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুমে দুটি আসর হওয়ার পর বিতর্কের জন্ম দিয়ে বন্ধ হয়ে যায় বিপিএল। দুই বছর পর বিসিবি আবারও চাচ্ছে বিপিএল আয়েজনের এবং এর সম্ভাব্য তারিখও চূড়ান্ত করেছে।আগামী ডিসেম্বরে আসরটি মাঠে গড়ানোর সব প্রস্তুতি নিচ্ছে ক্রিকেট বোর্ড। কাজ করছে ক্রিকেটারদের ক্যাটাগরি, পারিশ্রমিক, বিদেশি ক্রিকেটার, ফ্যাঞ্চাইজি এবং ভেন্যু নিয়ে। আগের আসরের খ...