Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

ডিসেম্বরে আসছে জিম্বাবুয়ে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  পূর্ণাঙ্গ সিরিজ খেলে পাকিস্তান ক্রিকেট দল কাল ঢাকা ছেড়েছে। ছেড়ে যাওয়ার সময় সঙ্গে নিয়ে গেছে টেস্ট সিরিজ জয়ের স্বাদ। তবে সঙ্গী করেছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ ও টি-২০ ম্যাচে হারের তিক্ত স্বাদও। ১৯৮৬ সাল থেকে পাকিস্তানের বিপক্ষে খেলছে বাংলাদেশ, কিন্তু এবারই প্রথম মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করে ফেলেছিল। কিন্তু শেষ পর্যন্ত পারেনি। বাজে একটি সফর শেষে দেশে ফিরে গেলেও ফের ঢাকায় আসছে পাকিস্তান। আগামী নভেম্বর-ডিসেম্বরে চার জাতির টুর্নামেন্ট খেলতে ফের ঢাকায় পা রাখবে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের বাকি তিন দল স্বাগতিক বাংলাদেশসহ জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেটারদের উপর বর্বরোচিত হামলার পর বন্ধ হয়ে গেছে পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট। নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফর করতে রাজি হয় না কোনো দলই। এখন সেই অবস্থার পরিবর্তন হচ্ছে। জিম্বাবুয়ে ক্রিকেট দল খ...
পাকিস্তানের বিরুদ্ধে ২০৩ রানে অলআউট টাইগাররা

পাকিস্তানের বিরুদ্ধে ২০৩ রানে অলআউট টাইগাররা

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে ২০৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। সাকিব ৮৯ রান করে অপরাজিত ছিলেন। ইনিংসে অসুস্থতার জন্য খেলতে পারেননি শাহাদাত হোসেন।ওয়াহাব রিয়াজ ও ইয়াসির শাহ ৩টি করে উইকেট পেয়েছেন।দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথম ওভারে মোহাম্মদ শহীদের চতুর্থ বলে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হয়ে সাজঘরের পথ ধরেন গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মোহাম্মদ হাফিজ। মধ্যাহ্ন বিরতির আগে পর্যন্ত পাকিস্তান ৭ রান তুলেছে। ৯ উইকেট হাতে থাকা সফরকারীদের লিড ৩৬১ রান।এর আগে বাংলাদেশকে ২০৩ গুটিয়ে দিয়েও খুলনা টেস্টের ভয় পাকিস্তানের ঘাড়ে ভর করে। গত টেস্টে প্রায় দুইদিন ব্যাটিং করে ম্যাচ ড্র করেছিল স্বাগতিকরা। তাই বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নেমে যায় সফরকারীরা।প্রথম ইনিংসে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে ২০৩ রান তোলে। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৫৪ রানে পিছিয়ে থাকে স্বাগতিকরা।...
আজহারের ডাবল সেঞ্চুরি, ব্যাক ফুটে বাংলাদেশ

আজহারের ডাবল সেঞ্চুরি, ব্যাক ফুটে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
এমন একজন খেলোয়াড় তিনি যার ধারাবাহিকতা দারুণ। আর এই ধারাবাহিকতাই আজহার আলীর সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির প্রয়োগ তিনি দেখালেন ঢাকা টেস্টে। ক্লান্তিহীন ব্যাটিংয়ে কি কাণ্ডটাই না করে যাচ্ছেন পাকিস্তানের এই টপ অর্ডার ব্যাটসম্যান। তার সামনে ক্লান্ত হয় বাংলাদেশ দল, ক্লান্তি বা শ্রান্তি আসে না আজহারের। তিনি ব্যাট করে চলেন। এবং এরই পুরস্কার হিসেবে টেস্ট ক্রিকেটে নিজের প্রথম ডাবল সেঞ্চুরিটি তুলে নেন আজহার। ঢাকা টেস্টের আয়ু যতক্ষণ প্রায় ততক্ষণই ব্যাট করছেন আজহার। তার অসীম ধৈর্যে ডাকা টেস্টে প্রথম ইনিংসের রানের পাহাড়ই গড়তে শুরু করেছে পাকিস্তান। শেষ খবর, ৪ উইকেটে ৪৯৬ রান পাকিস্তানের। আজহার ২০৫ এবং আসাদ শফিক ৯২ রানে ব্যাট করছেন।দিনের প্রথম সেশনের দ্বিতীয় ওভারেই নেচে ওঠে মিরপুর স্টেডিয়াম। পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক তখন ৯ রানে দাঁড়িয়ে। তাকে পরিস্কার বোল্ড করে এই টেস্টে নিজের প্রথম উইকেট শিকার করেন সাক...
হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়লেন শাহাদাত

হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়লেন শাহাদাত

খেলার মাঠ
ঢাকার মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে বোলিং করতে গিয়ে চোটে পড়েছেন শাহাদাত হোসেন রাজিব।প্রথম বল করতে গিয়ে মাঠে পড়ে যান ডানহাতি এ পেসার। এ সময় তিনি ডান হাঁটুতে ব্যাথা পান। দ্বিতীয় বল করেই খুঁড়িয়ে-খুঁড়িয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর শাহাদাতের বদলে বল করেন সৌম্য সরকার।এর কিছুক্ষণ পর শাহাদাত আবার মাঠে আসেন। ফিল্ডিংয়ে নেমে একটি ক্যাচও ধরেন তিনি। মধ্যাহ্ন বিরতির সময় বোলিং কোচ হিথ স্ট্রিক তাকে বোলিং অনুশীলন করান। এ সময় পর পর তিনটি বল করে ৪র্থ বলে পড়ে যান তিনি। তারপর তাকে স্ট্রেচারে করে স্টেডিয়ামের মেডিক্যাল রুমে নিয়ে যাওয়া হয়।বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, 'শাহাদাতকে স্টেডিয়ামের মেডিক্যাল রুমে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ টেস্ট তার আর খেলা হচ্ছে না।'...
তামিম-ইমরুল জুটির বিশ্বরেকর্ড

তামিম-ইমরুল জুটির বিশ্বরেকর্ড

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  ম্যাচ শেষে অধিনায়ক মুশফিকুর রহিমের চোখে-মুখে পরিতৃপ্তির ছাপ। কোচ চন্ডিকা হাতুরাসিংহকেও দেখে মনে হচ্ছিল ভীষণ খুশি। সেটাই তো স্বাভাবিক! ওয়ানডে ও টি-২০তে সিরিজ জয়ের পর টেস্টে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ড্র করা তো আর চাট্টিখানি কথা নয়।এক ম্যাচে কত্তো অর্জন! ডাবল সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়লেন তামিম ইকবাল। আরেক ওপেনার ইমরুল কায়েসের ব্যাট থেকেও এসেছে ১৫০ রানের আত্দবিশ্বাসী এক ইনিংস। বোলিংয়ে স্পিনার তাইজুল ইসলাম নিয়েছেন ৬ উইকেট। তবে সবচেয়ে বড় অর্জন টেস্টে দ্বিতীয় ইনিংসে তামিম-ইমরুলের জুটিতে বিশ্বরেকর্ড। তাই গর্ব করে অধিনায়ক মুশফিক জানালেন, 'এটা জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। দ্বিতীয় ইনিংসে আমরা ডমিনেট করে ব্যাটিং করেছি। এটা আমাদের জন্য বড় অর্জন। এই আত্দবিশ্বাস পরের ম্যাচে ভালো করতে কাজে লাগবে।'চন্ডিকা হাতুরাসিংহে বলেন, 'পাকিস্তানের বিশ্বসেরা বোলিং লাইনআপ। দ্বিতীয় ইনিংসে ...
রেকর্ডের দ্বারপ্রান্তে তামিম-ইমরুল

রেকর্ডের দ্বারপ্রান্তে তামিম-ইমরুল

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
একরাশি রেকর্ডের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ৫ম দিনে ব্যাট করতে নেমেছেন তামিম ও ইমরুল। রেকর্ড শুধু তাদের ব্যক্তিগত নয়, দলেরও। দু'জনের সামনেই রয়েছে নিজেদের ব্যক্তিগত সর্বোচ্চ রানের হাতছ‍ানি। একইসঙ্গে ৩০০ রানের মাইলফলক থেকে সামান্য ২০ রান দূরে এই উদ্বোধনী জুটি।খুলনায় চতুর্থ দিনে পাকিস্তানের ৫টি উইকেট তুলে নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তানের জয়ের আশা ধ্বংস করে দিয়েছে তামিম ইকবাল-ইমরুল কায়েস জুটি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে রেকর্ড পার্টনারশিপে ভর করে উল্টো বড় লিড নেওয়ার পথে টাইগার বাহিনী। চতুর্থ দিন বিশাল লিড তাড়া করে খেলতে নেমে অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তানি বোলারদের শাসন করে বাংলাদেশি উদ্বোধনী ব্যাটসম্যানরা। প‍াকিস্তানের নেওয়া ২৯৬ রানের বিশাল লিডকে টপকে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসের চতুর্থ দিনে মহাকাব্যিক দু’টি ইনিংস খেলেছেন ...
ক্রিকেটারদের ২ কোটি টাকা পুরস্কার দেবার ঘোষণা প্রধানমন্ত্রীর

ক্রিকেটারদের ২ কোটি টাকা পুরস্কার দেবার ঘোষণা প্রধানমন্ত্রীর

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বাংলাদেশের ক্রিকেট দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে সব সময়ই পায় অন্যরকম পুরস্কার। এবারও নতুন একটি পুরস্কারের ঘোষণা এলো। বাংলাদেশের ক্রিকেট দলকে ২ কোটি টাকা দেওয়ার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। আজ শনিবার তিনি ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন গণভবনে। সেখানে টাইগারদের সাথে মধাহ্নভোজ করেন শেখ হাসিনা। খেলোয়াড়দের গর্বে গর্বিত প্রধানমন্ত্রী ওখানেই দেন ঘোষণা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল বাংলাদেশ। বিশ্বকাপের ওই সাফল্যের জন্য ১ কোটি টাকা দেওয়া হবে জাতীয় দলকে। জাতীয় দল ১ কোটি টাকা আরো পাবে পাকিস্তানকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে হারানোয়। ক্রীড়াঙ্গনের সাথে জড়িত খেলোয়াড়সহ সবার জন্য কল্যাণ ট্রাস্ট করার ঘোষণাও দিয়েছেন প্রধানমন্ত্রী।গণভবনের অনুষ্ঠানে খেলোয়াড়দের প্রায় সাড়ে আট কোটি টাকার আর্থিক পুরস্কারের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ''আমার হাতে একটি তালিকা দেওয়া হয়েছে যে, উইনিং বোন...
বাংলাদেশ দলকে অভিনন্দন আফ্রিদির

বাংলাদেশ দলকে অভিনন্দন আফ্রিদির

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
ওয়ানডে ম্যাচে বাংলাওয়াশের পর একমাত্র টি-টোয়েন্টিতে হেরে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক শহিদ আফ্রিদি। শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে তিনি বাংলাদেশ দলকে প্রশংসা করেন।টি-টোয়েন্টি অধিনায়ক আফ্রিদি বলেন, প্রথমে আমি বাংলাদেশকে অভিনন্দন জানাব। তারা একটি ভালো সময় পার করছে। বিশেষ করে, দেশের মাটিতে বাংলাদেশ বেশ ভয়ংকর। আমাদের দলটা বেশ তরুণ। তাদের আরো সময় দিতে হবে। মিসবাহ ও ইউনুস টেস্ট দলে রয়েছে। আশা করি, টেস্টে সিরিজে আমরা ভালো করতে পারব।বড় আশা নিয়েই বাংলাদেশে এসেছিলেন শহিদ আফ্রিদি। ঢাকাতে এসে পাকিস্তানের ওয়ানডে দলকে বাংলাওয়াশ হতে দেখেছিলেন। ওয়ানডে দলের নেতৃত্ব দিয়েছিলেন আজহার আলী। এবার একমাত্র টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে পাকিস্তান বাংলাওয়াশ হলো আফ্রিদির নেতৃত্বে। বলার অপেক্ষা রাখে না, পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক এখন ‘আহত’।শুক্রবার মিরপুর শেরেবা...