Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

টাইগারদের সামনে বাংলাওয়াশের হাতছানি

টাইগারদের সামনে বাংলাওয়াশের হাতছানি

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
আগামীকাল বুধবার পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেলা আড়াইটায় টাইগারদের মোকাবেলা করবে সফররত পাকিস্তান ক্রিকেট দল।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় করেছে মাশরাফি বাহিনী। কালকের ম্যাচ জিতলেই পাকিস্তানকে বাংলাওয়াশ করতে সক্ষম হবে টাইগাররা। তবে শেষ ম্যাচ জিতে সান্ত্বনার জয় চায় পাকিস্তান।এদিকে বাংলাওয়াশের চেয়ে র‌্যাংকিংয়েই বেশি নজর দিচ্ছে বাংলাদেশ। কেননা, র‌্যাংকিংয়ে উন্নতি করতে না পারলে আগামী বিশ্বকাপে বাছাই পর্ব খেলতে হবে টাইগারদের। র‌্যাংকিংয়ে এই মুহূর্তে টাইগারদের অবস্থান ৯। যদিও কালকের ম্যাচ জিতলে র‌্যাংকিংয়ে কোনো উন্নতি হবে না বাংলাদেশের। তবে বাংলাদেশ মূল্যবান ৫টি রেটিং পয়েন্ট নিয়ে পৌঁছাবে ৮১–তে। অন্যদিকে বাংলাওয়াশের বড় মূল্য দিতে হবে পাকিস্তানকে। তাদের পয়েন্ট নেমে আসবে ৯২-এ। পাকিস্তান যদি হেরে য...
টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, সংবাদ শিরোনাম, স্লাইড
একটি জয়ের জন্য অপেক্ষা ছিলো ১৬ বছরের। আরেকটি জয়ের মাঝপথে কাটলো মাত্র একটি দিন। আর নতুন সূর্য ওঠার দিনে মিরপুরে ফ্লাড লাইটের আলোয় ইতিহাস রচনা করলো টাইগাররা। আগের অপেক্ষাটি ছিলো পাকিস্তানের বিপক্ষে জয়ের। আর নতুন ইতিহাসটা পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিলো টাইগাররা। তাতে ১ ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নেয়ার উল্লাসে মাতলো গোটা দেশ। তামিম ইকবালের টানা দ্বিতীয় সেঞ্চুরি পথ দেখিয়েছে বাংলাদেশকে। সাথে মুশফিকুর রহিমের বুদ্ধিদিপ্ত ব্যাটিং বাংলাদেশকে নিয়ে গেলো নতুন উচ্চতায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বসেই দেখলেন সোনার ছেলেদের ক্রিকেট ইতিহাস রচনা। দেশ গৌরবে নিজের হাতেই পতাকা ওড়ালেন প্রধানমন্ত্রী। কিভাবেই না জিতলো বাংলাদেশ! ৫০ ওভারে ৬ উইকেটে ২৩৯ রানে পাকিস্তানকে আটকে দিয়েছিলো বোলাররা। ৩৮.১ ওভারে জয় তুলে নিয়ে বাংলাদেশ জানিয়ে দিলো তাদের শ্রেষ্ঠত্বের ...
এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান মাশরাফি

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিততে চান মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ
  ১৬ বছর পর সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে হারিয়ে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। তাই এক ম্যাচ হাতে রেখে তিন ম্যাচের সিরিজ জয়ের দারুণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিষ্পত্তি করতে চায় টাইগাররা। দ্বিতীয় ম্যাচের আগে এমনটাই জানালেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলাটি শুরু হবে বেলা আড়াইটায়।১৯৮৬ সালের ৩১ মার্চ শ্রীলংকার মোরাতুয়া স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। ঐ ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ছিলো পাকিস্তান। এরপর পাকিস্তানের সাথে আরও ৩১বার মুখোমুখি হয় বাংলাদেশ। এই ৩১ বারের লড়াইয়ে মাত্র ১টি জয়ের স্বাদ পায় টাইগাররা। ১৯৯৯ সালের বিশ্বকাপে নর্দাম্পটনে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নেয় তারা।আর ঐ জয়টির সংখ্যাও যেন পরি...
তামিম ও মুশফিকের যুগলবন্দিতে রেকর্ড রান

তামিম ও মুশফিকের যুগলবন্দিতে রেকর্ড রান

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
সাঈদ আজমল হাহাকার করবেন। জুনাইদ খান লজ্জায় অবনত হবেন। এত সহজ ক্যাচটাই কি না হাত থেকে ফেলে দিলেন জুনাইদ। বোলার আজমল। ফিল্ডার জুনাইদ। আর ব্যাটসম্যান মুশফিক তখন ৩৫ রানে দাঁড়িয়ে। তামিম ইকবাল ছিলেন ৪৭ রানে। রিটার্ন ক্যাচ দিয়েছিলেন। রাখতে পারেননি সাদ নাসিম। বাংলাদেশের ইনিংসের স্থপতি হয়ে ওঠা মুশফিক ও বিপজ্জনক তামিমকে সেবার বিদায় করতে না পারার মাশুল কড়ায় গণ্ডায়ই চুকাতে হয়েছে পাকিস্তানকে। তামিম ইকবালের সাথে ১৭৮ রানের একটা জুটি হয়েছে মুশফিকের। ওই জুটির ভরসাই তামিমকে দিয়ে করিয়ে নিয়েছে ১৩২ রান। সেঞ্চুরি করেছেন মুশফিকও। ৭৭ বলে ১০৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন মুশফিক। আর বাংলাদেশ টপকে গেছে ওয়ানডেতে তাদের আগের সর্বোচ্চ রানের রেকর্ডকে। সেটি ৩২৬ রানের। গেল বছর এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষেই ৩ উইকেটে তা করেছিল টাইগাররা। এবার ৬ উইকেটে করলো ৩২৯ রান। কি মাশুলটাই না দিলো পাকিস্তান! সৌম্য সরকার আর তামিমের উদ...
ওয়ানডে সিরিজ শুরু আজ

ওয়ানডে সিরিজ শুরু আজ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  ক্রিকেট কি এখন শুধুই খেলা? না অন্য কিছু? ক্রিকেট এখনো খেলা। ক্রিকেট ভ্রাতৃত্ববন্ধনের যোগসূত্র, সৌহার্দ্যের প্রতীক। ক্রিকেট এখন কূটনীতি, রাজনীতির হাতিয়ার এবং সর্বোপরি বাণিজ্য। তবে ক্রিকেট এখনো খেলা ক্রিকেটপ্রেমীদের কাছে। দুই প্রতিবেশীর রাষ্ট্রের কাছে রাজনীতি। ক্রিকেটারদের কাছে বাণিজ্য। বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ এসব বিবেচনায় কোন কাতারে?ক্রিকেট এখন বাঙালির প্রাণের খেলা। রক্তের কণিকায় মিশে যাওয়া এক খেলা। বাঙালি জাতিকে এক সুতোয় গাঁথার খেলা ক্রিকেট। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর বাংলাদেশ এবার ঘরের মাটিতে নামছে আজ। প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে ফের উন্মাদনায় মেতেছে ক্রিকেটপ্রেমীরা। কাল মিরপুর স্টেডিয়ামে ঢুকতেই বুঝা গেল, ম্যাচের উন্মাদনা কতটুকু? একটি টিকিটের জন্য একে ওকে ধরছে। দিনে-দুপুরে কালোবাজারেও টিকিট বিক্রয় হচ্ছে। সবারই চাওয়া প্রিয় ক্রিকেটারদের পারফরম্যান্স সামনে থে...
সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়

সাব্বিরের সেঞ্চুরিতে পাকিস্তানের বিরুদ্ধে বিসিবির জয়

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  সাব্বির রহমানের অনবদ্য সেঞ্চুরিতে পাকিস্তানকে এক উইকেটে হারিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড) একাদশ। পাকিস্তানের দেয়া ২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে ৭ বল বাকি থাকতেই জয় তুলে নেয় মুমিনুল বাহিনী। দলের পক্ষে ৯৯ বলে ১২৩ রানের একটি দুর্দান্ত ইনিংস উপহার দিয়ে জয়ে অনবদ্য ভূমিকা পালন করেন।সকালে ফতুল্লা স্টেডিয়ামে টসে জিতে পাকিস্তান ৫০ ওভারে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে। পাকিস্তানের পক্ষে হাফিজ ৭৯ বলে ৮৫ রানের ঝলমলে ইনিংস খেলেন। এছাড়াও ফাওয়াদ আলম ৬৭ ও অধিনায়ক আজহার আলী ২৭ রান করেন।  বাংলাদেশর পক্ষে শুভাগত হোম ৩টি উইকেট শিকার করেন। এছাড়া সোহাগ গাজী, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মুক্তার আলী, মোহাম্মদ শহিদ ১টি করে উইকেট নেন।২৬৯ রানের টার্গেটে খেলতে নেমে দলীয় মাত্র ৯ রানেই বিদায় নেন দুই ওপেনার তামিম ও রনি তালুকদার। এক পর্যায়ে পাক বোলারদের তোপের মুখে বিসিবি ৮৪ রানেই ৪ উইকেট হ...
টাইগারদের জমকালো সংবর্ধনা

টাইগারদের জমকালো সংবর্ধনা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  পড়ন্ত বিকাল। পশ্চিমাকাশে ঢলে পড়েছে সূর্য। কিন্তু রোদ্রের প্রখরতা তখনো কমেনি। সঙ্গে ভ্যাপসা গরম। সব কিছু উপেক্ষা করে গতকাল মানিক মিয়া এভিনিউয়ে উচ্ছ্বসিত ছিলেন হাজার হাজার জনতা। মাইলসের গানের তালে তালে গা দুলাচ্ছে সবাই। কাঁটায় কাঁটায় সাড়ে ৫টায় গান থামিয়ে মাইকে ঘোষণা, এক এক করে মঞ্চে উঠছেন, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহরা।ঘোষণা শেষ হতে না হতেই জনতার গগনবিদারী চিৎকার, ‘টাইগার, টাইগার’। এক এক করে ক্রিকেটাররা মঞ্চে উঠছেন, সঙ্গে সংশ্লিষ্ট ক্রিকেটারের নামে স্লোগানে স্লোগানে কেঁপে উঠছে সংসদ ভবন এলাকা। শুরু হয়েছিল শফিউল ইসলাম সুহাসকে দিয়ে, সব শেষে মঞ্চে উঠলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাকিব আইপিএল খেলতে ভারতে থাকায় অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। সাব্বির রহমানের বাবা অসুস্থ, তাই তিনিও থাকতে পারেননি। এ ছাড়া বাকি সব ক্রিকেটারই উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।একে একে বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জা...
চলে গেলেন ক্রিকেট কিংবদন্তি বেনো

চলে গেলেন ক্রিকেট কিংবদন্তি বেনো

খেলাধুলা, খেলার মাঠ
  আর কোনো দিন শোনা যাবে না তার কণ্ঠস্বর, দেখা যাবে না টিভি পর্দায়। কারণ পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিয়েছেন তিনি। তিনি আর কেউ নন, অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিচি বেনো। মৃত্যুকালে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার সাবেক এই অলরাউন্ডারের বয়স হয়েছিল ৮৪ বছর।ক্রিকেট ক্যারিয়ার জীবনে অস্ট্রেলিয়ার হয়ে মাত্র ৬৩টি টেস্ট খেলেন বেনো। অথচ অদ্ভুত ব্যাপার হলেও সত্য এই ৬৩ ম্যাচের মধ্যে ২৮টি ম্যাচে দলকে নেতৃত্ব দেন তিনি।১৯৬৪ সালে অবসর নেওয়ার পর সাংবাদিকতা ও ব্রডকাস্টিংয়ের সঙ্গে যুক্ত হন বেনো। ১৯৫৬ সালে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজের পর তিনি বিসিবির কোর্স সম্পন্ন করেন। এই প্রতিষ্ঠানের সঙ্গে তিনি চার দশক ধরে জড়িত ছিলেন।১৯৬০ সালে বিসিবি রেডিওর হয়ে প্রথম ধারাভাষ্য দেন বেনো। তিন বছর পর আসেন টেলিভিশনে। ১৯৭৭ সাল থেকে তিনি ছিলেন অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের প্রধান ভাষ্যকার। ২০১৩ সাল পর্...