Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

আইপিএলের উদ্বোধনীতে শহীদ, ঋত্বিক, ফারহান ও আনুশকা

আইপিএলের উদ্বোধনীতে শহীদ, ঋত্বিক, ফারহান ও আনুশকা

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বক্রিকেটের সবচেয়ে বেশি অর্থসমৃদ্ধ টি-২০ লীগ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল'র অষ্টম আসরের পর্দা উঠছে আগামী মঙ্গলবার। এ উপলক্ষ্যে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে তারকাসমৃদ্ধ জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকছেন অভিনেতা ঋত্বিক রোশন, ফারহান আখতার, শহীদ কাপুর, প্রিতম ও অভিনেত্রী আনুশকা শর্মা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। খবর আইএএনএসওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ২ ঘন্টার এ উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হবে। এবাবের আসরে গতবারের মতোই আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রতিটি দলের অধিনায়করা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহীরা iplt20.com সাইটে গিয়ে টিকিট কিনতে পারবেন।  প্রোগ্রামটি লাইভ দেখাবে সনি ম্যাক্স ও সনি সিক্স চ্যানেল।উল্লেখ্য, আইপিএল'র বর্তমান...
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা

বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
  বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি২০ ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ফরম্যাটের জন্য পৃথক অধিনায়ক রাখা হয়েছে। সফরে টেস্ট, ওয়ানডে এবং টি২০ তিন ফরম্যাটেই দলে ফিরেছেন সাঈদ আজমল। আর বাদ পড়েছেন উমর আকমল।এছাড়া, আহমেদ শেহজাদ ওয়ানডে এবং টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন। আর ইউনুস খানকে একদিনের ম্যাচে বিশ্রাম দেয়া হযেছে। তবে টেস্ট ম্যাচের জন্য দলে রাখা হয়েছে তাকে। এছাড়া ইঞ্জুরির কারণে বাদ পড়েছেন পেসার মোহাম্মাদ ইরফান। তবে বিশ্বকাপ থেকে ছিটকে পড়া জুনায়েদ খান দলে ফিরেছেন। তাকে রাখা হযেছে টেস্ট এবং টি২০তে। ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মাদ হাফিজও ফিরেছেন দলে।পাকিস্তান ওয়ানডে স্কোয়াড: সরফরাজ, হাফিজ, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আজহার আলী খান (অধিনায়ক), মোহাম্মাদ রেজওয়ান, হারিস সোহায়েল, শোয়েব মাকসুদ, সামি আসলাম, সাঈদ আজমল, ইয়াসির শাহ, ওয়াহাব রিয়াজ, রাহাত...
বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে

বাংলাদেশের অধিকার কেড়ে নেয়া হয়েছে

খেলাধুলা, খেলার মাঠ, জাতীয়, বিশেষখবর
তাকে প্রথমে বলা হয়েছিল ক্ষমা চাইতে। তিনি রাজি হননি। এরপর বলা হয়, বিবৃতি প্রত্যাহার করতে। তাতেও তিনি অনড় থাকেন। কাল ঢাকায় নেমে চূড়ান্ত বিস্ফোরণ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রেসিডেন্ট পদে ইস্তফা দিয়েছেন আহম মুস্তফা কামাল। ‘যারা গঠনতন্ত্রবিরোধী কাজ করেছেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদে এবং ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’ তিনি পদত্যাগ করেছেন বলে জানান। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ একের পর এক বিতর্কিত আম্পায়ারিংয়ের শিকার হয়ে ছিটকে পড়ে। কামাল প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ের কঠোর সমালোচনা করে আইসিসির রোষানলে পড়েন। তারই জের ধরে বিশ্বকাপ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেয়ার অধিকার কেড়ে নেয়া হয় তার কাছ থেকে। কামালকে বঞ্চিত করে চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন আইসিসির চেয়ারম্যান এন শ্রীনিবাসন। এদিন দেশে ফিরে বিমানবন্দরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘...
আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বিসিবির

আইসিসিকে আনুষ্ঠানিক অভিযোগ বিসিবির

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
  বিশ্বকাপ ক্রিকেটের বাংলাদেশ-ভারত কোয়ার্টার ফাইনাল ম্যাচে আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচের পর দিন ২০ মাচেই বিসিবির পক্ষ থেকে এ ব্যাপারে আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।এ বিষয়ে বিসিবির সিইও বলেন, ম্যাচের এক দিন পর (২০ মার্চ) বিসিবির পক্ষ থেকে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে।তাহলে এতদিন বিষয়টি প্রকাশ করা হয়নি কেন? এ প্রশ্নের জবাবে সুজন বলেছেন, আমরা এই বিষয়টি পর্যবেক্ষণের জন্য আইসিসিকে সময় দিয়েছি। আশা করছি, আইসিসির পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে। এরপরই মিডিয়াকে জানানোর পরিকল্পনা ছিল আমাদের। আপাতত এর বাইরে অন্য কোনো তথ্য আমার কাছে নেই। আইসিসির প...
ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

ভারতের হারে ঢাবি শিক্ষার্থীদের উল্লাস, ভারতবিরোধী মিছিল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ান ভারতের পরাজয়ে আনন্দ উল্লাস করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে বাজে আম্পায়ারিংয়ের কারণে বাংলাদেশের পরাজয় হয়। এ কারণে আজ বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া অনুষ্ঠিতব্য সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশের অধিকাংশ দর্শকই ছিল টিম অস্ট্রেলিয়ার সার্পোটার।সরেজমিনে ঘুরে দেখা গেছে, ভারতের পরাজয়ের পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বাংলাদেশি অস্ট্রেলিয়ার সার্পোটাররা ভারত বিরোধী মিছিল বের করে। এসব খন্ড খন্ড মিছিল জড়ো হয় টিএসসির রাজু ভাস্কর্যে। পরে জুতো প্রদর্শন করে ভারতের প্রতি ঘৃণা প্রদর্শন করে শিক্ষার্থীরা। এ সময় ভারত ভূয়া বলে স্লোগান দিতে থাকে তারা। অনেকে মাথায় বাঁধেন বাংলাদেশের জাতীয় পতাকা। মিছিলে সামিল হওয়া শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে ভারত ও আইসিসি। যার শিক্ষা আজ...
ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিসংখ্যান

ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিসংখ্যান

খেলাধুলা, খেলার মাঠ
  আগামীকাল আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও চার বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আসন্ন এই গুরুত্বপূর্ণ ম্যাচটিকে সামনে রেখে দল দু’টি কিছু ম্যাচ পরিসংখ্যান নিচে দেয়া হল। সার্বিক পরিসংখ্যান : দুই দলের অংশ নেয়া ম্যাচ সংখ্যা ১১৭টি। অস্ট্রেলিয়ার জয় ৬৭টিতে, ভারতের জয় ৪০টিতে। কোন ফলাফল আসেনি ১০টিতে। দল দু’টি প্রথম মুখোমুখি হয় ১৯৮০ সালের ৬ ডিসেম্বর মেলবোর্নে। ম্যাচে ৬৬ রানে জয়লাভ করে ভারত। দল দু’টির সর্বশেষ ১০ ম্যাচের ফলাফল : ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার ব্রিসবেনে অনুষ্ঠিত ম্যাচে ১১০ রানে জয়লাভ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত অনুষ্ঠিত ম্যাচে ৮৭ রানে জয় পায় অস্ট্রেলিয়া। ২০১৩ সালের ১৩ অক্টোবর ভারতের পুনেতে অনুষ্ঠিত ম্যাচে ৭২ রানে জয় পায় সফরকারী অস্ট্রেলিয়া। ২০১৩ সালের ১৬ অক্টো...
অধিনায়ক হিসেবে তৃতীয়স্থানে থাকলেন ডি ভিলিয়ার্স

অধিনায়ক হিসেবে তৃতীয়স্থানে থাকলেন ডি ভিলিয়ার্স

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপের এক আসরে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান সংগ্রহের ক্ষেত্রে শ্রীলংকার মাহেলা জয়াবর্ধনে ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে পিছনে ফেলতে পারলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ২০০৭ বিশ্বকাপে ৫৪৮ রান করে এই তালিকার শীর্ষে রয়েছেন জয়াবর্ধনে। দ্বিতীয়স্থানটি দখল করে আছেন পন্টিং। ২০০৭ আসরেই ৫৩৯ রান করছিলেন পন্টিং। আর চলতি আসরে ৪৮৫ রান করলেন ডি ভিলিয়ার্স। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রহকারী প্রথম পাঁচ অধিনায়ক : খেলোয়াড় ম্যাচ ইনিংস অপরাজিত রান গড় মাহেলা জয়াবর্ধনে (শ্রীলংকা, ২০০৭ বিশ্বকাপ) ১১ ১১ ২ ৫৪৮ ৬০.৮৮ রিকি পন্টিং (অস্ট্রেলিয়া, ২০০৭ বিশ্বকাপ) ১১ ৯ ১ ৫৩৯ ৬৭.৩৭ এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা, ২০১৫ বিশ্বকাপ) ৮ ৭ ২ ৪৮২ ৯৬.৪০ সৌরভ গাঙ্গুলী (ভারত, ২০০৩ বিশ্বকাপ) ১১ ১১ ৩ ৪৬৫ ৫৮.১২ কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা, ২০১১ বিশ্বকাপ) ৯ ৮ ৩ ৪৬৫ ৯৩.০০...
রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

রোববার আসছেন মাশরাফিরা: রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
  বিশ্বকাপ কোয়াটার ফাইনালে স্বপ্নভঙ্গ হলেও বুক উঁচু করেই দেশে আসছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ওই ম্যাচে তারা হারেনি। আইসিসির ষড়যন্ত্রে তাদেরকে হারানো হয়েছে। এটা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের মানুষ প্রত্যক্ষ করেছে। সে কারণে হেরেও গর্বে বুক উঁচু করেই দেশে ফিরছেন মাশরাফিরা। এদিকে বাংলাদেশ দলকে রাজকীয় সংবর্ধনা দেয়ার প্রস্তুতি চলছে।শনিবার বাংলাদেশ সময় দুপুরে মেলবোর্ন থেকে বিমানে ওঠে টিম বাংলাদেশ। এর আগে সকাল সাড়ে ৯টায় হোটেল ছাড়েন তারা।জানা গেছে, মেলবোর্ন থেকে যে ফ্লাইটে করে বাংলাদেশের ক্রিকেটাররা আসার কথা রয়েছে সেটি যাত্রা বিরতি করবে দুবাইতে। সেখান থেকে রোববার সন্ধ্যায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামার কথা মাশরাফিদের।বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, এমিরেটস ইকে-৪৪১ ফ্লাইট যোগে বাংলাদেশের উদ্দেশে রওয়ানা হয়েছে বাংলাদেশ দল। সেখান থেকে দুবাই হয়ে বিকেলে বাং...