Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

সেমিফাইনালে অষ্ট্রেলিয়া: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

সেমিফাইনালে অষ্ট্রেলিয়া: বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়

খেলাধুলা, খেলার মাঠ
  পাকিস্তানকে ৬উইকেটে হারিয়ে তৃতীয় দেশ হিসেবে  বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে উঠলো অষ্ট্রেলিয়া। অন্যদিকে এশিয়ার তৃতীয় দেশ পাকিস্তানও ছিটকে পড়লো বিশ্বকাপ ক্রিকেট থেকে।শুক্রবার পাকিস্তানের দেয়া ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ৪টি উইকেট হারিয়ে ২১৬ রান করে জয় তুলে নেয় অসিরা। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে স্মিথ-ওয়াটসন জুটিতে স্বস্তি পেয়েছে অস্ট্রেলিয়া।ওয়াটসন হাফ সেঞ্চুরি পূর্ন করে  দাপটের সাথে ব্যাট করে দলকে সেমিফাইনালে উন্নীত করেন। অন্যদিকে খেলায় পাক দলের বোলিং বা ব্যাটিং এর দৈন্যতা ছিলো স্পষ্ট।সকালে ব্যাট করতে নেমে ২১৩ রানের টার্গেট দেয় পাকিস্তান। পাকিস্তানের দেয়া ২১৪ রানের জবাবে ব্যাট করতে নেমে প্রথমে  ৫৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। চতুর্থ উইকেটে মূল্যবান ৮৯ রান করে স্মিথ-ওয়াটসন দলকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেন।শুক্রবার অ্যাডিলেড ওভালে টসে জিতে ব্য...
আম্পায়ারের কুশপুত্তলিকা দাহ

আম্পায়ারের কুশপুত্তলিকা দাহ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বাংলাদেশের বিশ্বকাপ মিশন শেষ হওয়ার জন্য আম্পায়ারদের বিতর্কিত সিদ্ধান্তকে দায়ী করে তাদের কুশপুত্তলিকা দাহ করেছে বিক্ষুব্ধ টাইগার সমর্থকরা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে আলিম দার ও ইয়ান গৌল্ডের কুশপুত্তলিকা দাহ করেছে টাইগারভক্তরা। এ সময় তারা আম্পায়ারদের উদ্দেশ্য করে নানা রকম স্লোগান দেন। এখানে মিলিত হওয়া সকলের অভিযোগ একই, ‘আম্পায়ররাই হারিয়েছে বাংলাদেশকে। ওরা (আম্পায়ার) আসলে ভারতের দালাল। বাজে আম্পায়ারিংয়ের জন্য আইসিসির কাছে লিখিত অভিযোগ জানানো উচিত বাংলাদেশের।’ বিতর্কের শুরু হয় ভারতীয় ব্যাটিংয়ের সূচনা থেকে। রুবেল হোসেনের একটি ফুলটস ডেলিভারি রোহিত শর্মা ফুল করতে গিয়ে ডিপ মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার ইমরুল কায়েসের হাতে ধরা পড়ে। কিন্তু আউটের সিদ্ধান্ত না দিয়ে পাকিস্তানি আম্পায়ার আলিম দারের ইঙ্গিতে অস্ট্রেলিয়ান আম্পায়ার ইয়ান গৌল্ড ‘নো’ বল ডে...
মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ

মাশরাফি এক ম্যাচ নিষিদ্ধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ দল নির্ধারিত সময়ের মধ্যে ৫০ ওভার শেষ করতে না পারায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন। ম্যাচটি ১০৯ রানে হেরেছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পর আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নির্ধারিত সময়ের বাইরে ২ ওভার বল করেছে বাংলাদেশের বোলাররা। ১২ মাসের মধ্যে মাশরাফির অধীনে বাংলাদেশ দল দ্বিতীয়বার একই অপরাধ করায় পরবর্তী ওয়ানডে ম্যাচ খেলতে পারবেন না অধিনায়ক। এক ম্যাচ নিষিদ্ধ করার পাশাপাশি অধিনায়ক মাশরাফির ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। আর বাংলাদেশ দলের অন্যান্য সদস্যদের তাদের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করা হয়।বৃহস্পতিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের দ্বিতীয় কোয়ার্টার-ফাইনাল শেষে ম্যাচ রেফারি রোশান মহানামা 'স্লো ওভার রেটের' কারণে মাশরাফি ও তার দলকে এই শাস্তি দেয়।...
সারাদেশে ক্রিকেট ভক্তদের পতাকা শোভাযাত্রা

সারাদেশে ক্রিকেট ভক্তদের পতাকা শোভাযাত্রা

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে আগামীকাল বিকাল ৪টায় টিএসসি থেকে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় পতাকা শোভাযাত্রা করার ঘোষণা দিয়েছে ‘বাংলাদেশ ক্রিকেট ফ্যানস ইউনিটি’ নামের একটি সংগঠন। ১৯ মার্চ ভারতের বিপক্ষে কোয়ার্টারফাইনাল খেলায় টাইগারদের শুভকামনা জানাতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানায় তারা। ইতোমধ্যে এই কর্মসূচি সফল করতে ফেসবুকে একাউন্টও খোলা হয়েছে। প্রচারণা চলছে বেশ জোরেশোরেই। এছাড়া সকাল ১১টা থেকেই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্য, স্বোপার্জিত স্বাধীনতাসহ টিএসসি এলাকায় অবস্থান নিয়ে গান-বাজনায় মুখরিত রাখার ঘোষণা দিয়েছেন।আজ বিকালে এই কর্মসূচি ঘোষণা করে তারা বলেন, ‘আমরা দেখেছি ফুটবল বিশ্বকাপের সময় বিভিন্ন দেশকে সমর্থন জানিয়ে পতাকায় সারা দেশ ভরে যায়, শোভাযাত্রা হয়, তাহলে যখন বাংলাদেশ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলছে তখন আমরা ঘরে বসে থাকি কি করে? তাই আমর...
ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশের : মাশরাফি

ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশের : মাশরাফি

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গ্রুপ লিগের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে  হারলে শেষ আটে ভারতের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। গ্রুপ লিগে রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের শেষ আটে উঠতে পেরে উজ্জীবিত বাংলা ব্রিগেড। দুবারের চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য লড়াইয়ের আগেই তাল ঠুকতে শুরু করেছে টাইগাররা। দলের অধিনায়ক মাশরাফি বলেছেন, আমরা যেকোনও লড়াইয়ের জন্য প্রস্তুত। যে কোনও দলকেই আমরা হারাতে পারি। আর ২০০৭-এর বিশ্বকাপে আমরা তো ভারতকে হারিয়ে দিয়েছিলাম। ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম শতরানকারী ব্যাটসম্যান মহমদুল্লাও বলেছেন, ২০০৭-এ ভারতের বিরুদ্ধে স্মরণীয় জয় পয়েছিলাম আমরা। এবারও আমরা যদিও আমাদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। নিশ্চিতভাবেই ভারত টুর্নামেন্টে দুরন্ত ...
কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ

কে হবে বাংলাদেশের প্রতিপক্ষ

খেলাধুলা, খেলার মাঠ
  সিডনি ক্রিকেট গ্রাউন্ড? মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড? নাকি আবার সেই অ্যাডিলেড ওভাল? কোয়ার্টার ফাইনালের লড়াইয়ের জন্য কোন ময়দানটা পছন্দ হবে মাশরাফিদের! অ্যাডিলেড ওভালে দুই দিন আগেও বিজয়োৎসব করেছে বাংলাদেশ। এই মাঠে কোয়ার্টার ফাইনাল খেলার আশা করা ঠিক হবে না। যত যাই হোক, এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিলটনের সিডনি পার্কে ম্যাচ জিতলেও এ গ্রুপে টাইগারদের দ্বিতীয় স্থানে থাকাটা কঠিনই। নেট রান রেটে অস্ট্রেলিয়ার উপরে উঠতে হলে মিরাকলই প্রয়োজন। এই সমীকরণ যদি মেনে নেওয়া হয় তাহলে বাংলাদেশ শেষ আটে যাবে 'এ' গ্রুপের তিন অথবা চার নম্বর দল হিসেবে।তৃতীয় দল হিসেবে শেষ আটে খেললে বাংলাদেশকে আরও একবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের (এমসিজি) বিশালতার মুখোমুখি হতে হবে। এই মাঠে শ্রীলঙ্কার কাছে ৯২ রানে পরাজয়ের তিক্ত স্মৃতি রয়েছে এ বিশ্বকাপেই। লঙ্কানদের ৩৩২ রান তাড়া করতে যেয়ে ২৪০ রানেই থমকে গিয়েছিল টাইগারদের ইনি...
বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদ

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান রিয়াদ

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বিশ্বকাপের ইতিহাসে প্রথম কোনো বাংলাদেশি হিসেবে এই প্রথম সেঞ্চুরি করলেন মোহাম্মদ মাহমুদউল্লাহ রিয়াদ। ১৩১ বলে সাতটি চার ও ২টি ছক্কার মাধ্যরে এই সেঞ্চুরি করেন রিয়াদ। এর আগ পর্যন্ত বিশ্বকাপে কোনো বাংলাদেশি হিসাবে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল তামিম ইকবালের। চলতি বিশ্বকাপেই গত ৫ মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ৯৫ রান করেছিলেন তামিম।ইনিংসের শুরুতেই দলীয় ৮ রানে তামিম ইকবাল ও ইমরুল কায়েসকে হারিয়ে যখন বিপর্যয়ে পড়ে টাইগাররা তখন মাঠে নামে মাহমুদউল্লাহ রিয়াদ। এর পর ঠাণ্ডা মাথায় ধৈর্য্য সহকারে থেলা চালিয়ে যান তিনি। প্রথম দিকে সৌম্য সরকারকে নিয়ে দলীয় রানের চাকাকে সচল রাখেন রিয়াদ। সৌম্য ৪০ রানে আউট হয়ে গেলে মুশফিকুর রহিমের সঙ্গে চমৎকার বোঝাপড়ায় নিজের প্লাস ব্যক্তিগত রানের সংখ্যা বাড়াতে থাকেন। এভাবে এক পর্যায়ে বিশ্বকাপে নিজের প্লাস কোনো বাংলাদেশি হিসেবে প্রথম সেঞ্চুরি করেন রিয়াদ। তব...

মাহমুদুল্লাহ-মুশফিকের ব্যাটে লড়াইয়ের পুঁজি

খেলাধুলা, খেলার মাঠ, সারা-দেশ
ক্রীড়া প্রতিবেদক : মাহমুদুল্লাহ রিয়াদের শতকে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করার মতো সংগ্রহ গড়েছে বাংলাদেশ। ওয়েন মর্গ্যানের দলকে ২৭৬ রানের লক্ষ্য দিয়েছে তারা। সোমবার অ্যাডিলেইড ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৭৫ রান। শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। জেমস অ্যান্ডারসনের দারুণ বোলিংয়ে শুরুতেই ফিরে যান দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও তামিম ইকবাল। দলে ফেরা ইমরুল থার্ড স্লিপে ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন। একবার জীবন পাওয়া তামিম ফিরে যান প্রথম স্লিপে জো রুটের তালুবন্দি হয়ে। ৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারানো বাংলাদেশ প্রতিরোধ গড়ে সৌম্য সরকার ও মাহমুদুল্লাহর ব্যাটে। মাহমুদুল্লাহ ও চার হাকিয়ে শুরু করা সৌম্য বিশ্বকাপে তৃতীয় উইকেটে বাংলাদেশের সেরা জুটি উপহার দেন। জর্ডানের বাউন্সার ঠিকভাবে খেলতে না পেরে উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসবন্দি হয়ে সৌম্যর বিদায়...