Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

মাশরাফিদের আশা পূরণের ম্যাচ

মাশরাফিদের আশা পূরণের ম্যাচ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  নানান জাতির দেশ অস্ট্রেলিয়া। দেশ থেকে আসার সময়ই শুনে এসেছিলাম। বিশ্বের সবচেয়ে বড় ‘দ্বীপরাষ্ট্র’ অস্ট্রেলিয়ায় পা দেওয়ার পর বিষয়টি স্পষ্ট হলো। পরিপাটি করে সাজানো-গোছানো শহরগুলোর যে রাস্তাতেই হাঁটবেন, দেখা মিলবে বিশ্বের ১৮০ দেশের নানা বর্ণের মানুষের। সবাই সবার মতো হেঁটে বেড়াচ্ছেন। কাজে যাচ্ছেন। কম্পিউটারাইজড জীবনে কারও দিকে কারও তাকানোর সময় নেই। ক্যানবেরার সঙ্গে যেমন কোনো মিল নেই সিডনির। ব্রিসবেনের সঙ্গে তেমনি মেলবোর্নের। একেক শহরের সৌন্দর্যের স্বকীয়তা একেক রকম। তেমনি এক শহর অ্যাডিলেড। স্যার ডোনাল্ড ব্রাডম্যানের শহর বলেই যার পরিচয়। জন্ম না হলেও এখানেই চির শান্তিতে ঘুমিয়ে আছেন ক্রিকেটের অবিসংবাদিত এই ব্যাটসম্যান। ৫২ টেস্ট ক্যারিয়ারে সেঞ্চুরি ২৯টি। তার ১২টি ডাবল সেঞ্চুরি এবং তিনটিই অ্যাডিলেডে। তাই অ্যাডিলেডবাসীর গর্ব ব্রাডম্যান। অবিসংবাদিত ক্রিকেটারের শহরেই আজ ইংল্যান্ডের বিপক্ষে নামছ...
ভারত কোয়ার্টার ফাইনালে

ভারত কোয়ার্টার ফাইনালে

খেলাধুলা, খেলার মাঠ
পরশু ভারতীয় এক পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন মাইকেল হোল্ডিং। ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ সম্পর্কে তাঁর বক্তব্য ছিল একটিই- ‘এই ভারতকে হারানো সম্ভব নয় ওয়েস্ট ইন্ডিজের।’ প্রশ্নকর্তা নানাভাবে বিষয়টি ঘোরানোর চেষ্টা করেছেন, যাতে একবারের জন্য হলেও সাবেক ক্যারিবিয়ান পেসার নিজের মন্তব্যটা একটু ওয়েস্ট ইন্ডিজের পক্ষে নিয়ে যান। কিন্তু টলানো যায়নি হোল্ডিংকে। আসলে বাস্তবতাকে তো তিনি আর আবেগ দিয়ে উপেক্ষা করতে পারেন না। বিষয়টি এমন যে হারটা যেন অবধারিতই ছিল ওয়েস্ট ইন্ডিজের জন্য। সেটি আরো বেশি জেসন হোল্ডাররা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন মাত্র ১৮২ রানে গুটিয়ে গিয়ে। বোলিংয়ে যদিও বিশ্বকাপের আগের ম্যাচগুলোর হতাশা ঝেড়ে নতুনভাবে নিজেদের তুলে ধরেছিলেন, কিন্তু তাতেও থামানো যায়নি ভারতের জয়রথ। ৪ উইকেট হাতে রেখে বিশ্বকাপের টানা চতুর্থ জয় নিশ্চিত করার সঙ্গে কোয়ার্টার ফাইনালের টিকিটটাও কাটা হয়ে গেছে বিশ্বচ্যাম্পিয়নদের।...
রানের পাহাড় ডিঙিয়ে বাংলাদেশের জয়

রানের পাহাড় ডিঙিয়ে বাংলাদেশের জয়

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৩১৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৬ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। ১১ বল হাতে থাকতেই ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি ৪১ বলে ৫২ এবং সাব্বির রহমান ৪০ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে কোয়ার্টার ফাইনালের পথে আরো এক ধাপ এগুলো বাংলাদেশ। বাংলাদেশের ৪ খেলায় ২ জয়ে পয়েন্ট দাঁড়াল ৫। অস্ট্রেলিয়ার সঙ্গে বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যাক্ত হওয়ায় এক পয়েন্ট পায় টাইগাররা। এছাড়া শ্রীলংকার সাথে পরাজিত হয় বাংলাদেশ। বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩১৮ রান করে স্কটল্যান্ড। কাইল কোয়েটজারের শতকে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে স্কটিশরা।  ১৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন কোয়েটজার। বিশ্বকাপের ইতিহাসে স্কটল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে শত রান করেন এই উদ্ব...
৮ হাজার রানের ক্লাবে আফ্রিদি

৮ হাজার রানের ক্লাবে আফ্রিদি

খেলাধুলা, খেলার মাঠ
ওয়ানডে ক্রিকেটে ৮ হাজার রান ক্লাবের সদস্য হলেন পাকিস্তানী অলরাউন্ডার শহিদ আফ্রিদি। চলমান বিশ্বকাপে বুধবার নেপিয়ারে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে ২১ রানে অপরাজিত থাকা আফ্রিদি এ এলিট ক্লাবের নতুন সদস্য হওয়ার গৌরব অর্জন করেন। পাকিস্তানী খেলোয়াড় হিসেবে ইনজামাম উল হক, মোহাম্মদ ইউসুফ এবং সাঈদ আনোয়ারের পর চতুর্থ এবং সর্বকালের ২৭তম খেলোয়াড় হিসেবে ৮ হাজার রান ক্লাবের সদস্য হলেন ৩৫ বছর বয়সী আফ্রিদি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের ১২৯ রানে জয় পাওয়া ম্যাচে ৩৫ রানে ২ উইকেট শিকার করেন আফ্রিদি। আর ৫ উইকেট পেলেই ওয়ানডে ক্রিকেটে ৪ শত উইকেটের মাইল ফলক স্পর্শ করবেন তিনি। এই ৫ টি উইকেট শিকার করতে পারলেই তিনি হবেন ৮ হাজার রান এবং ৪ শত উইকেট শিকার করা একমাত্র অলরাউন্ডার। ওয়ানডে ক্রিকেটে ৮ হাজারের বেশি রান করা খেলোয়াড়দের তালিকা: খেলোয়াড় দেশ রান শচিন টেন্ডুলকার ভারত ১৮,৪২৬ কুমার সাঙ্গাকারা ...
ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টারে টাইগাররা!‍

ইংল্যান্ডকে হারালেই কোয়ার্টারে টাইগাররা!‍

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
একাদশ বিশ্বকাপের 'এ' গ্রুপ থেকে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ এক হিসাবে অনেকটাই সহজ। হিসাবটা হলো ৯ মার্চ এডিলেড ওভালে অনুষ্ঠেয় ম্যাচে ইংল্যান্ডকে হারাতেই হবে টাইগারদেরকে। তবে এক্ষেত্রে ধরে নেওয়া হচ্ছে অপেক্ষাকৃত দুর্বল দল স্কটল্যান্ডকে ৫ মার্চ অনুষ্ঠেয় ম্যাচে হারাবে বাংলাদেশ। সে হিসাবে আফগানিস্তানের বিপক্ষে ১৩ মার্চ অনুষ্ঠেয় ম্যাচে ইংলিশরা জয় পেলেও বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে তাদের কারণ তখন ৬ ম্যাচে তাদের সর্বমোট পয়েন্ট দাঁড়াবে মাত্র ৪। অার তখন ছয় ম্যাচে সাত পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যাবে বাংলাদেশ! কারণ এখন তিন ম্যাচে টাইগারদের পয়েন্টে ৩।এদিকে, একই গ্রুপের আরেক দল ফেভারিট অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩ ম্যাচে ছয়। প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে জয় লাভ করলেও গতকাল তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১ উইকেটে হেরে যায় অজিরা। অার বাংলাদেশের বিরুদ্ধে তাদের দ...
মেলবোর্নে লাঞ্ছিত মাশরাফি!

মেলবোর্নে লাঞ্ছিত মাশরাফি!

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশি প্রবাসীরা লাঞ্ছিত করেছে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। দলের আরও কয়েকজন ক্রিকেটারসহ মেলবোর্নের হান্টিংডেল মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে কিছু বাংলাদেশি শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ হারার কারণে তাকে লাঞ্ছিত করে। অনেক কটু কথাও শোনায় বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী।কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে পর্যন্ত গড়ায় বলেও গুঞ্জন শোনা গেছে। পরে কয়েকজন বাংলাদেশি নিজ দায়িত্বে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মেলবোর্নে বাংলাদেশিদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ফেসবুকে অনেকেই প্রবাসী বাংলাদেশিদের তীব্র নিন্দা জানিয়েছেন। ঘটনার সাথে জড়িতদের নাম পরিচয় জানা যায়নি। এ সম্পর্কে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম এখনো পর্যন্ত কিছুই জানাননি। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ৫ মার্চ স্কটল্যান্ডের সঙ্গে তাদের পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের নেল...
দুই প্রতিবেশীর লড়াই

দুই প্রতিবেশীর লড়াই

খেলাধুলা, খেলার মাঠ
  প্রতিবেশীরা বন্ধু হয়। বন্ধুত্ব আছে বলেই বিশ্বকাপ মিলেমিশে আয়োজন করেছে। কিন্তু শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচে বন্ধুত্বের ছিটেফোটাও থাকবে না। থাকবে শুধু শত্রুতার স্মৃতি। লড়াইয়ের মন্ত্র জপবে দুই দল। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়বে না। বিশ্বকাপের দুই ফেভারিট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সেই লড়াকু মানসিকতায় মুখোমুখি। বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এটা দুই প্রতিবেশীর লড়াই। দুই বিশ্বকাপ আয়োজকের লড়াই। তারা ফেভারিট। কিন্তু নিজেদের ফেভারিট হিসেবে উচ্চারণ করতে নারাজ দুই দলই। লড়াইয়ের ভেতরে অনেক লড়াই আছে এই ম্যাচে। ওয়ার্নার বনাম সাউদি ও বোল্ট, ম্যাককালাম বনাম জনসন ও স্টার্ক। এমন আরো লড়াই আছে বিশ্বকাপের দারুণ গুরুত্বপূর্ণ ম্যাচটির মধ্যে। শ্রীলঙ্কা, স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে সহজেই হারিয়ে কোয়ার্টার ফাইনালের দরজায় দাড়িয়ে নিউজিল্যান্ড। জিতলেই প্...

পেসারদের ওপর মাশরাফির আস্থা

খেলার মাঠ
বৃহস্পতিবার প্রথমবারের মতো মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হবে।বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী স্টেডিয়াম মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, যা এমসিজি নামে পরিচিত। অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইয়ারা পার্কে অবস্থিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড। লক্ষাধিক আসনের দর্শক ধারণ ক্ষমতাবিশিষ্ট স্টেডিয়ামটি ১৯৫৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকের প্রধান স্টেডিয়াম হিসেবে ব্যবহার করা হয়েছিল। এরপর থেকে শুরু হয় ক্রিকেটীয় যুদ্ধ।পেসাররা বাড়তি বাউন্স পেয়ে থাকে এমসিজির উইকেট থেকে। বাউন্সের পাশাপাশি সুইংটাও বেশ কার্যকরী ভূমিকা পালন করে। পেসারদের মনের মতো উইকেট এটি। শুধু পেসারদের বললে ভুল হবে। ব্যাটসম্যানদের জন্য আদর্শ উইকেট এমসিজি। এক কথায় পুরো স্পোর্টিং উইকেট এমসিজির। তবে পেসারদের জন্যে এটি স্বর্গ! সেই স্বর্গের মতো উইকেটে ব...