Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

বিশ্বকাপ খেলতে পারবেন না মেন্ডিস

বিশ্বকাপ খেলতে পারবেন না মেন্ডিস

খেলার মাঠ
বিশ্বকাপে আরও একটি ধাক্কা খেল শ্রীলংকা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই ইনজুরিতে পড়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন শ্রীলংকার স্পিনিং অলরাউন্ডার জীবন মেন্ডিস। মঙ্গলবার অনুশীলনে চোট পাওয়ার পর ধারনা করা হয়েছিল, ১০ দিনের বেশি সময় লাগবে না তার এই আঘাত সারার জন্য।তবে, হ্যামস্ট্রিংয়ের চোট পরীক্ষার পর জানা গেল আসল তথ্য। যতটা ধারনা করা হয়েছিল, তার এই চোট এর চেয়েও বেশি গুরুতর। সুতরাং, বিশ্বকাপে যে আর জীবন মেন্ডিস খেলতে পারবেন না সেটা নির্দিষ্ট করেই জানিয়ে দিলেন দলের অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।মেন্ডিসের ইনজুরিতে পড়ার সাথে সাথেই তার রিপ্লেসমেন্ট হিসেবে উপুল থারাঙ্গাকে চেয়ে আইসিসির কাছে আবেদন করেছে শ্রীলংকার টিম ম্যানেজমেন্ট। শুধু তাই নয়, জীবন মেন্ডিসের স্ক্যান রিপোর্ট আইসিসিসে জমা দেওয়ার পাশাপাশি থারাঙ্গাকে দ্রুত উড়িয়ে নেওয়া হচ্ছে মেলবোর্নে।বাংলাদেশের ম্যাচের আগেই থারাঙ্গাকে দলে পেতে চায় লংকান টিম ম্যানে...
ইনজুরি শঙ্কামুক্ত মুশফিকুর রহিম

ইনজুরি শঙ্কামুক্ত মুশফিকুর রহিম

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপের ‘এ’ গ্রুপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মেলবোর্নে অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে ব্যথা পান বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মুশফিুকর রহিম। সাথে সাথেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। এরপর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে, মুশফিকুরের ইনজুরি মারাত্মক কিছু নয়। তিনি এখন শঙ্কামুক্ত।আগামী বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। তাই মেলবোর্নে অনুশীলনে ব্যস্ত টাইগাররা। কিন্তু তার মাঝেই সৃষ্টি হয় উদ্বেগের। ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান মুশফিুকর রহিম। চিকিৎসার জন্য খুব দ্রুতই স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া তাকে। পরবর্তীতে এক্স-রে ও স্ক্যানিং রিপোর্টে দেখা যায় যে মুশফিকুরের আঙ্গুলে কোন চিড় ধরেনি। তিনি শঙ্কামুক্ত। তবে শ্রীলংকার বিপক্ষে মুশফিকুর খেলবেন কিনা তা এখনো নিশ্চিত করেনি ব...
বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

বৃষ্টির কারণে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দুই দলের পুঁজিতে ১টি করে পয়েন্ট বাড়ল।  ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে টসও হয়নি। পরে বাংলাদেশ সময় পৌনে ১টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে ম্যাচ রেফারী।শুক্রবার কুইন্সল্যান্ডের উপকূলে সাইক্লোন মার্সিয়া আঘাত হেনেছে। এর প্রভাবে ব্রিসবেনে বৃষ্টি হচ্ছে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটা পর্যন্ত খেলা শুরুর জন্য অপেক্ষা করার কথা বলা হয়েছিল। কিন্তু বেলা পৌনে ১টার মধ্যেও বৃষ্টি না থাকায় কাটেল ওভারেও ম্যাচ শুরু করা সম্ভব নয় বিধায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই সমান ১টি করে পয়েন্ট ভাগাভাগি করে পেল। অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ পরিত্যক্ত হওয়ার সুবিধায় বাড়তি ১ পয়েন্ট কোয়ার্টার ফাইনালে য়...

ম্যাচ সেরা মুশফিক

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কার পেলেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ৫৬ বলে ৭১ রান করার সুবাদে তাকে ম্যাচ সেরার পুরস্কার দেয়া হয়। ম্যাচ সেরা হওয়ার মত পারফরম্যান্স ছিল সাকিবেরও। ৬৩ রানের সাথে উইকেট নিয়েছেন দুটি। গুরুত্বপূর্ণ মুহূর্তে রান করার পাশাপাশি বল হাতে এনে দিয়েছিলেন ব্রেক থ্রু।১১৯ রানে ৪ উইকেট চলে গেলে সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে মহাগুরুত্বপূর্ণ ১১৪ রানের জুটি গড়েন মুশফিক। ৪০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন তিনি। এরপর আউট হন ৭১ রানে। তিনি যখন আউট হন, তখন বাংলদেশের রান ১৪৭।ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে মুশফিক বলেন, এটা আমার জন্য সত্যিই দারুণ এক অনুভূতি। মূলত ধন্যবাদটা পাওয়া উচিত দুই ওপেনারের। ধন্যবাদ এখানে উপস্থিত বাংলাদেশী দর্শক ছাড়াও আমার বাবা এবং আঙ্কেলকেও। তারা এখানে থাকার কারণে দারুণ উৎসাহ পেয়েছি।...
ক্যারিবীয়দের হারিয়ে প্রথম অঘটন আইরিশদের

ক্যারিবীয়দের হারিয়ে প্রথম অঘটন আইরিশদের

খেলাধুলা, খেলার মাঠ
  অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান একাদশ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম অঘটন ঘটিয়েছে আয়ারল্যান্ড। কিংবদন্তী ক্রিকেটার ব্রায়ান লারা ও ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে নিউজিল্যান্ডের সেক্সটন ওভালে অনুষ্ঠিত বিশ্বকাপের 'বি' গ্রুপের পঞ্চম ম্যাচে ৪ উইকেটে হারিয়েছে আইরিশরা। পল স্টারলিং, এড জয়সি ও নিয়াল ও' ব্রেইনের চমৎকার ব্যাটিংয়ে ২৫ বল বাকি হাতে রেখেই  এ জয় পায় দেশটি। স্টারলিংয়ের ৮৪ বলে ৯২ রান, জয়সির ৬৭ বলে ৮৪ রান ও নিয়াল ও' ব্রেইনের ৬০ বলে অপরাজিত ৭৯ রানের উপর ভর করে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে এ জয় তুলে নেয় আইরিশরা। ক্যারিবীয়দের হয়ে জেরোমি টেইলর সর্বোচ্চ ৩টি উইকেট, গেইল ও মারলন স্যামুয়েলস ১টি করে উইকেট নিয়েছেন। খবর ক্রিকোইনফোরজয়ের জন্য ৩০৫ রানের লক্ষ্য তাড়া করে খেলতে নেমে শুরু থেকেই বেশ মারমুখী ছিল আয়ারল্যান্ড। ওপেনার পোর্টারফিল্ড ৪৩ বলে ব্যক্তিগত ২৩ রানে অাউট হয়ে ফ...
পাকিস্তানকে ৭৬ রানে হারালো ভারত

পাকিস্তানকে ৭৬ রানে হারালো ভারত

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপে পাকিস্তান কখনোই হারাতে পারে না ভারতকে। পারেনি কখনো। এই বাক্য যেমন ছিল তেমনই রয়ে গেলো। অনেক হুঙ্কার করে, অনেক বাক্য খরচ করে, ইতিহাস বদলে দেবার ঘোষণা দিয়েও পাকিস্তান পারলো না। ১৯৯২ বিশ্বকাপ পাকিস্তান জিতেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডেই। এবারও বিশ্বকাপ মিশন শুরু করলো সেখানে। অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ওভালে তারপরও চিত্রনাট্যে পরিবর্তন নেই। ইতিহাস বদলানো হলো না পাকিস্তানের। দুই দলের সমর্থকে কানায় কানায় ভরা অ্যাডিলেড মাঠে ভারত প্রমাণ করে দিলো, বিশ্বকাপে আসলেই পাকিস্তান তাদের বিপক্ষে পারে না। তারা ৭৬ রানে হারালো পাকিস্তানকে। টস জিতে আগে ব্যাট করে ৭ উইকেটে ৩০০ রান করেছিলো ভারত। জবাবে, ৪৭ ওভারে ২২৪ রানে শেষ হয় পাকিস্তানের ইনিংস।কোহলির সেঞ্চুরি আর রায়না ও ধাওয়ানের ফিফটি ভারতের ইনিংসের সারাংশ। সেই সাথে আছে সোহেল খানের শেষটায় জ্বলে ওঠা। ৫ উইকেট শিকার। তারপর ৩০১ রানের টার্গেটে ছুটতে গি...
ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার সহজ জয়

খেলাধুলা, খেলার মাঠ
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। স্বাগতিকদের ৩৪২ রানের জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ২৩১রানেই অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ রান করে জেমস টেইলর (৯৮*)।এদিকে বিশ্বকাপ একাদশতম আসরের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভেন ফিন। ইনিংসের শেষ ৩ বলে তিনি এ কৃর্তী গড়েন।এর আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে ৩৪২ রান করে অস্ট্রেলিয়া। অসি ওপেনার অ্যারন ফিঞ্চ সেঞ্চুরি করেন। ৩৭তম ওভারের তৃতীয় বলে ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগানের সরাসরি থ্রোতে রানআউট হন তিনি। এরপর ৩৯তম ওভারের প্রথম বলে ইংলিশ পেসার স্টিভেন ফিন বোল আউট করেন অজি অধিন‍ায়ক জর্জ বেইলিকে।উদ্বোধনী ব্যাটসম্যান ফিঞ্চ ও অধিনায়ক জর্জ বেইলির দায়িত্বশীল ব্যাটিংয়ে বড় সংগ্রহের মজবুত ভিত তৈরি করে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে ২০০ রান যোগ করতে অজিরা খেলেন ৩৫ ও...
অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন

অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন

খেলাধুলা, খেলার মাঠ
  বিশ্বকাপের আলো ঝলমলে উদ্বোধন হলো মেলবোর্নে। ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠান যেখানে শেষ হলো, সেখান থেকেই বুঝি অস্ট্রেলিয়ায় শুরু হলো উদ্বোধনী অনুষ্ঠান। আলো ঝলমলে এই অনুষ্ঠানে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দেশের একটি করে গানের সাথে উঠে আসে সেই দেশের নাচ আর গানের সংস্কৃতি। বাংলাদেশের নাচিয়েরা নেচেছেন "চলো বাংলাদেশ" শীর্ষক একটি বিজ্ঞাপন সংগীতের সাথে। ভারতীয়রা ভারতের, অস্ট্রেলিয়ানরা অস্ট্রেলিয়ার, ক্যারিবিয়ানরা ক্যারিবিয়ার মতো করে তাদের ঐতিহ্য তুলে ধরেছে। অস্ট্রেলিয়ার আয়োজকদের চ্যালেঞ্জ ছিল এই আয়োজনটা নিখুঁতভাবে তুলে আনার। আর তাতে তারা সফলই বলতে হবে।একের পর এক গান আর নাচে সময়ের ঘোড়া ছুটেছে দ্রুত। কখন যে সব দেশের গান শেষ হলো তাই বোঝা যায়নি। তবে মাঠজুড়ে হাজারো ভিন্ন ভিন্ন সংস্কৃতির দর্শকরা এরপর আরেকবার আনন্দের উপলক্ষ পেয়েছেন। প্রত্যেক দেশের অধিনায়ক, মানে অস্ট্রেলিয়ায় যারা আছ...