Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

পাকিস্তানকে জেতালেন মিসবাহ

পাকিস্তানকে জেতালেন মিসবাহ

খেলাধুলা, খেলার মাঠ
  পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হকের ৯১ রানের অসাধারণ এক ইনিংসে ভর করে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দিবা রাতের ম্যাচে ইংল্যান্ডের দেওয়া ২৫১ রানের টার্গেট চার উইকেট ও ৭ বল হাতে রেখেই অতিক্রম করে পাকিস্তান।২৫১ রানের টার্গেট খুব বড় ছিল না পাকিস্তানের জন্য। তবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৭৮ রানে চার উইকেট খুঁইয়ে সেই লক্ষ্যটাকে কঠিন করে তোলে পাকিস্তান। ততক্ষনে ম্যাচের ২২ ওভার পেরিয়ে গেছে। পাক ব্যাটসম্যানদের চেপে ধরে ব্রড-অ্যান্ডারসন-ক্রিস জর্ডানরা। তবে ম্যাচের চিত্রনাট্য বদলে দেয় পাকিস্তানের পঞ্চম উইকেট জুটি। মিসবাহ-আকমলের ছন্দময় ব্যাটিং তান্ডবে জয়ের কক্ষপথে হাঁটা শুরু করে পাকিস্তান। এ জুটি থেকে আসে ১৩৩ রান। দলীয় ২১১ রানে ৬৫ রান করে উমর আকমল বিদায় নিলেও রান থামেনি মিসবাহর ব্যাটে। মিসবাহর সাথে শেষ দিকে ব্যাটিং ঝড় তোলেন শোয়েব মাকসু...
গাজীর বোলিং অ্যাকশন বৈধ

গাজীর বোলিং অ্যাকশন বৈধ

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
সোহাগ গাজী এখন মুক্ত। তার বোলিং অ্যাকশন বৈধ প্রমাণিত হয়েছে। ২৪ জানুয়ারি ভারতের চেন্নাইয়ে নিজের বোলিং শুদ্ধিকরণের পরীক্ষা দিয়েছিলেন এই অফ-স্পিনার। শনিবার আইসিসি জানিয়ে দিল, সোহাগ গাজীর বোলিং অ্যাকশনে আর কোনো ত্র“টি নেই। বিশ্বকাপের আগে রায় পেয়ে গাজীর আফসোস হয়তো খানিকটা বেড়ে গেল। তিনি মনে করছেন, তার শরীর থেকে যেন ৫০০ কেজি ওজনের বোঝা নেমে গেছে।আইসিসি এদিন পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমলকেও ছাড়পত্র দিয়েছে। গাজী ও আজমলকে আন্তর্জাতিক ক্রিকেটে ফের বোলিং করার অনুমতি দিয়েছে আইসিসি। বোলিং পরীক্ষায় পাস করার পর কাল সোহাগ বলেন, ‘আমি খুবই খুশি।’ তিনি বলেন, ‘আমার যে কী খুশি লাগছে, তা বলে বোঝাতে পারব না। আমার শরীর থেকে যেন ৫০০ কেজি ওজনের বোঝা নেমে গেছে। ভাগ্য আমার সঙ্গে রয়েছে। এই পরীক্ষায় যদি ফেল করতাম, তাহলে আমাকে এক বছর পেছনে চলে যেত হতো।’ আইসিসি গাজীকে গত বছর ৮ অক্টোবর অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ...
ফাইনালে বাংলাদেশ

ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
চাইনিজ তাইপের রেফারি ইয়ুং মিং সুং শেষ বাঁশি বাজালেন। সঙ্গে সঙ্গে চিৎকারে ফেটে পড়ল পুরো স্টেডিয়াম। দর্শকদের আনন্দে ভাসিয়ে মাঠে উল্লাসে মেতে ওঠেন লাল-সবুজের গৌরবগাঁথা ফুটবলাররা। পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন। এমন উৎসবের আবহ শেষ কবে দেশের ফুটবলে এসেছিল তা হয়তো অনেকেরই অজানা। আনন্দের আতিশয্যে উপমন্ত্রী আরিফ খান জয়ের কোলে ওঠে গেলেন অধিনায়ক মামুনুল।কথা রাখলেন মামুনুলরা। প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনালে খেলছে বাংলাদেশ। এখন শিরোপা স্বপ্ন পূরণের আরও কাছে লাল-সবুজরা। শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনালে থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচের ভাগ্যনির্ধারণী একমাত্র গোলটি করেন ডিফেন্ডার মোহাম্মদ নাসির উদ্দিন। রোববার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া।দুই যুগেরও বেশি সময় পর কোনো আন্তর্জাতিক ফুটবল আসরের ...
ফের শীর্ষে সাকিব

ফের শীর্ষে সাকিব

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
আবারও আইসিসির অলরাউন্ডার র‌্যাংকিংয়ের তিন ফরম্যাটের ক্রিকেটেই একসঙ্গে শীর্ষে ওঠার স্বাদ পেলেন সাকিব আল হাসান। অবশ্য টেস্ট ও টি-২০তে আগে থেকেই শীর্ষে ছিলেন। কিন্তু গতকাল প্রকাশিত আইসিসির নতুন র‌্যাংকিংয়ে ওয়ানডেতেও শীর্ষস্থান ফিরে পেয়েছেন সাকিব। দ্বিতীয়বারের মতো একসঙ্গে তিন ফরম্যাটের ক্রিকেটে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার স্বাদ পেলেন তিনি। কিছুদিন আগেই প্রথমবারের মতো তিন ধরনের ক্রিকেটে শীর্ষে উঠেছিলেন দেশসেরা তারকা। সেবার ৯ দিনের বেশি থাকতে পারেননি। লঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস দারুণ পারফর্ম করে সাকিবকে টপকে ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটি দখল করে নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাথুস সুবিধা করতে না পারায় আবারও র‌্যাংকিংয়ে অবনমন ঘটে তার। আর এই সুযোগে শীর্ষে উঠে যান সাকিব। সব শেষ প্রকাশিত র‌্যাংকিংয়ে ৪০৩ রেটিং নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান। ৩৯৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ...
দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  দুই ম্যাচ নিষিদ্ধ হলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়নো রোনালদো। স্প্যানিশ লা-লিগায় গত শনিবার করদোভার বিপক্ষে ২-২ গোলে জেতে রিয়াল। আর ওই ম্যাচের ৮৩ মিনিটে প্রতিপক্ষের ডিফেন্ডার এদিমার ফ্রাগা লাথি মেরে লাল কার্ড দেখেন রোনালদো। ওই সময় আগের খেলোয়াড় ক্রেসপোর মুখে আঘাতও দেন তিনি। একই সময়ে দুই অপরাধ করায় ৩ এমন কি রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে ১২ ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল তার। কিন্তু ২ ম্যাচে নিষিদ্ধ হয়ে পার পেলেন তিনি। আজ স্প্যানিশ লা-লিগার ডিসিপ্লিনারি কমিটির মিটিংয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে রিয়াল সোসিয়েদাদ ও সেভিয়ার বিপক্ষে সামনের দুই খেলতে পরবেন না রোনালদো।...
অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

অস্ট্রেলিয়া পৌঁছেছে বাংলাদেশ দল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  বাংলাদেশ ক্রিকেট দল ২০১৫ বিশ্বকাপ ক্রিকেটে অংশ নিতে অস্ট্রেলিয়া ব্রিসবেনে পৌঁছেছে। গত শনিবার রাত ৯টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ইকে ৫৮৫ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেয় মাশরাফির দল। পথিমধ্যে দুবাই এয়ারপোর্টে যাত্রাবিরতি পায় বাংলাদেশ দল। সবমিলে মোট ২৮ ঘন্টার লম্বা জার্নি শেষে রবিবার বাংলাদেশ সময় দিবাগত রাত দেড়টায় ব্রিসবেন পৌঁছে মাশরাফি-মুশফিকরা। বিশ্বকাপে পঞ্চমবারের মতো অংশ নিতে বাংলাদেশ ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্পে চারটি প্রস্তুতি ম্যাচ খেলবেন।এর মধ্যে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার সাথে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ১ ও ৩ ফেব্রুয়ারি অ্যালান বোর্ডার ওভালে। এছাড়াও ৯ ফেব্রুয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রুয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে অফিশিয়াল দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। বিশ্বকাপে ‘এ’ গ্রুপে বাংলাদেশ মুখোমুখি হবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, আফগ...
শেষ ম্যাচে ইউক্রেনের কাছেও হারলো বাংলাদেশ

শেষ ম্যাচে ইউক্রেনের কাছেও হারলো বাংলাদেশ

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেনের কাছে হারলো বাংলাদেশ। দুটি দল নেমেছিল পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে। আর এই ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। তারা হয়েছে পঞ্চম। বাংলাদেশকে খুশি থাকতে হয়েছে ষষ্ঠ স্থান নিয়ে। ম্যাচটিতে ৪ মিনিটে সার্জি গোল করে এগিয়ে নেন ইউক্রেনকে। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওজারেস্কি। লাল সবুজের হয়ে একমাত্র গোলটি ৩৯ মিনিটে আসে কৃষ্ণ দাসের স্টিক থেকে। পাজিওক ৫৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন। ওই ব্যবধানেই জয় তুলে নেয় ইউক্রেন। আর হার দিয়েই সিঙ্গাপুরের মিশন শেষ করলো বাংলাদেশ হকি দল।...
শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা

শনিবার অস্ট্রেলিয়া যাচ্ছে টাইগাররা

খেলার মাঠ
২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিতে শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।শনিবার রাত ন’টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে অস্ট্রেলিয়া যাবে মাশরাফি বাহিনী। শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বাংলামেইলকে বিষয়টি নিশ্চিত করেন।১৪ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর আগে অস্ট্রেলিয়াতে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। এ বিষয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন বলেন,‘ আমরা আগামীকাল রাতেই (শনিবার) অস্ট্রেলিয়া যাচ্ছি। কোচিং স্টাফ সহ বিসিবির আটজন অফিশিয়াল এবং দলের ১৩জন খেলোয়াড় এদিন অস্ট্রেলিয়া যাবেন। তাছাড়া সাকিব তো অস্ট্রেলিয়াতেই আছে। আর তামিম ইকবাল দু-এক দিন পর অস্ট্রেলিয়া যাবে।’ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ আরো বলেন,‘ দেশের মানুষের কাছে দোয়া চাইছি। বিশ্বকাপে যেন ভালো কিছু করতে পারে আমাদের ক্রিকেটারর...