Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

বাংলাদেশকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে দেখছেন মুশফিক

বাংলাদেশকে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে দেখছেন মুশফিক

খেলাধুলা, খেলার মাঠ
মুশফিক রহিম এই সেদিনও ছিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। এখন নেতৃত্বে মাশরাফি বিন মুর্তোজা। তাই অধিনায়কত্ব নিয়ে আর ভাবেন না মুশফিক। এখন শুধু ভাবেন কিভাবে মাশরাফিকে সহায়তা করা যায়। মঙ্গলবার এমন কথা বলার পাশপাশি বিশ্বকাপে দল ও নিজের টার্গেট নিয়েও কথা বললেন। তার আশা, বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে খেলবে। মুশফিকের ভাষায়, "আমাদের অনেক সামর্থ আছে। দলে এখন অনেক পারফরমার। যদি টিম হিসেবে দেখেন যে ৫জন এক সাথে পারফরম করছে তাহলে দৃশ্যপট বদলে যাবে। তখন দ্বিতীয় রাউন্ড কেন, অনেক দূরই যেতে পারবো। দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবো এমন আশা আছে। তবে আমাদের প্রথম ম্যাচটা গুরুত্বপূর্ণ। ওটা ভালো করতে পারলে পরেরগুলো বেশ ভালো হবে।অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনকে বাংলাদেশের প্রতিপক্ষ বানিয়ে দিচ্ছেন কেউ কেউ। কিন্তু সেই দলের মানুষ নন মুশফিক। "অনেকে বলছে আমরা হয়তো ভালো খেলতে পারবো না। তবে ব্যক্তিগতভাবে আমি ফিল করি বাংলাদে...
ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়াস

ওয়ানডে দ্রুততম সেঞ্চুরির মালিক ডি ভিলিয়াস

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়াস। ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে মাত্র ৩১ বলে তিনি এ মাইলফলক স্পর্শ করেন।  এর আগে ওয়ানেডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক ছিলেন নিউজিল্যান্ডের কোরি অ্যান্ডারসন। আফ্রিদির ৩৭ বলে করা সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন এ অলরাউন্ডার মাত্র ৩৬ বলে।একই ম্যাচে ডি ভিলিয়ার্স ভেঙ্গেছেন হাফ সেঞ্চুরির রেকর্ডও। মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরির তিনি ২২ বছর আগে শ্রীলংকার সনাথ জয়সুরিয়ার রেকর্ড ভাঙ্গেন। ১৯৯৬ সালে জয়সুরিয়ার রেকর্ড হাফসেঞ্চুরিটি ছিল মাত্র ১৭ বলে। এদিন আরও একটি রেকর্ড নিজের পাশে লেখাতে পারতেন ডি ভিলিয়াস। কিন্তু এবার আর পারলেন না মাত্র ১ রানের জন্য। তাই ১৬ ছয় আর ৯ চারে ৫৯ বলে ১৪৯ রান করে দুটি রেকর্ডের মালিক হয়ে একটু আক্ষেপ থাকতে পারে প্রটিয়া অধিনায়কের।এদিকে, প্রথম ইনিংসে ২ উইকেট হারিয়ে ৪৩৯ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। সেঞ্...
বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লীগের চেয়ারম্যান ম্যারাডোনা!

বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লীগের চেয়ারম্যান ম্যারাডোনা!

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বাংলাদেশ ফ্রাঞ্চাইজি ফুটবল লিগের চেয়ারম্যান হতে রাজি হয়েছেন আর্জেন্টাইন 'ফুটবল ইশ্বর' ডিয়েগো ম্যারাডোনা।শুক্রবার সেলিব্রেটি ম্যানেজমেন্ট গ্রুপের ইক্সিকিউটিভ ডিরেক্টর ভাস্কর গোস্বামী গণমাধ্যমকে এ তথ্য জানান।কিছুদিন আগে বাফুফেকে ভারতের ইন্ডিয়ান সুপার লিগের আদলে একটি ফ্রাঞ্চাইজি ভিত্তিক লিগ আয়োজনের প্রস্তাব দিয়েছিল ভারতীয় প্রতিষ্ঠান সেলিব্রিটি ম্যানেজমেন্ট গ্রুপ। তারা বলেছিল, যদি লিগটি আয়োজন করা সম্ভব হয়, তাহলে দিয়েগো ম্যারাডোনাই হবেন এই আসরের চেয়ারম্যান।লিগ আয়োজনে জানানো হয়, মোট আটটি দল এতে অংশ নেবে। সাতটি বিভাগের সঙ্গে যুক্ত হবে ময়মনসিংহ জেলা। শুধু ম্যারাডোনার নেতৃত্বে লিগ আয়োজনই নয়, ইউরোপ এবং লাতিন আমেরিকার নামি-দামি ক্লাবগুলোও যুক্ত থাকবে বাংলাদেশের ফ্রাঞ্চাইজি ভিত্তিক লীগে। বিশ্বমানের কোচ এবং খেলোয়াড়রাও থাকবে।অবশ্য বাফুফে এ বিষয়ে তখন তেমন একটা সাড়া দেয়নি। প্রস্তাব পাওয়ার পর বাফুফে সভাপতি...
এখন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

এখন তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

খেলাধুলা, খেলার মাঠ, সংবাদ শিরোনাম, স্লাইড
টেস্ট এবং টি২০’র পর এবার ওয়ানডেতেও বিশ্বসেরা অলরাউন্ডারের আসন দখল করে নিলেন সাকিব আল হাসান। সর্বশেষ আইসিসি প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজকে পেছনে ফেলে সেরার আসন দখল করেন বাংলাদেশের এই অলরাউন্ডার।মোহাম্মদ হাফিজ আপাতত সাকিবের জন্য আর হুমকি নন। কারণ অ্যাকশন অবৈধ হওয়ার কারণে আন্তর্জাতিক ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না তিনি।এর আগে ২১ ডিসেম্বর আইসিসি কর্তৃক প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে টেস্ট এবং টি-২০’তে শীর্ষস্থানে উঠে আসেন সাকিব। ওয়ানডেতে ছিলেন দ্বিতীয় স্থানে। এবার ওয়ানডেতেও শীর্ষস্থানে ওঠায় সাকিব এখন ক্রিকেটের সবগুলো ফরম্যাটের সেরা অলরাউন্ডার। সাকিবই প্রথম ক্রিকেটার যিনি একই সঙ্গে আইসিসির তিনটি ফরম্যাটেই শীর্ষস্থানে উঠলেন।ওয়ানডেতে সাকিবের এখন রেটিং পয়েন্ট ৪০৩। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের মোহাম্মদ হাফিজের রেটিং ৩৯৭। তৃতীয়স্থানে রয়েছে শ্রীলংকার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ...
মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

মুক্ত রুবেল যাচ্ছেন বিশ্বকাপে

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর, সংবাদ শিরোনাম
বিশ্বকাপে খেলতে আর কোনো বাধা নেই রুবেলে হোসেনের। রোববার জামিন পেয়েছেন বাংলাদেশ দলের এই পেসার। রুবেলের আইনজীবীরা কাল জজ আদালতে জামিনের আবেদন করলে ভারপ্রাপ্ত বিচারক ইমরুল কায়েস শুনানি শেষে অভিযোগপত্র দাখিল না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, অভিযোগপত্র জমা দেয়ার সময়সীমা ৯০ কার্যদিবসের মধ্যে। অর্থাৎ সব মিলিয়ে প্রায় চার মাসের মতো সময় পাচ্ছেন রুবেল। অখ্যাত অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির করা নারী ও শিশু নির্যাতন মামলায় তিন দিন জেল খেটে রোববার ছাড়া পেয়েছেন রুবেল। আজ বিশ্বকাপের অনুশীলনে দলের সঙ্গে যোগ দেবেন এই ডান-হাতি পেসার। রুবেলের মুক্তিতে খুশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। তার মুক্তির জন্য জোর চেষ্টা চালিয়েছে বিসিবি। একটি সূত্র জানিয়েছে, রুবেলের মুক্তির জন্য সব ধরনের সহায়তা করেছে বিসিবি। রুবেলের জামিন সম্পর্কে বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান ...
মেসি বার্সেলোনা ছাড়তে চান!

মেসি বার্সেলোনা ছাড়তে চান!

খেলাধুলা, খেলার মাঠ
  লিওনেল মেসি এখন প্রায় ১ বিলিয়ান ডলার ম্যান! ইংলিশ ট্যাবলয়েড দ্য সান দাবি করেছে, বার্সেলোনা ক্লাবের ওপর অনেকটাই বিরক্ত হয়ে পড়েছেন তিনি। তাই তাকে কিনতে চাইলে এগিয়ে আসতে পারে আগ্রহী কোনো দল।সানের তথ্যসূত্র জানাচ্ছে, চেলসি যদি মেসিকে কিনতে চায় তাহলে ৯৩০ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তাব দিতে হবে বার্সাকে। সংবাদপত্রটির কাছে মেসির এক শীর্ষ সূত্র বলেছেন, "লিওর মনে বার্সেলোনা ছেড়ে দেওয়ার ভাবনা। ক্লাবটির মধ্যে অনেক বিষয় নিয়েই বিরক্ত সে। এতটাই বিরক্ত যে সামনের সবকিছু কঠিন হয়ে গেছে।"মেসিকে বার্সেলোনা থেকে কিনতে চাইলে বাই আউট ক্লাজের জন্য দিতে হবে ৩৯২ মিলিয়ন ডলার। এর সাথে যোগ হবে ছয় বছরের চুক্তিতে মেসির বেতন। সবমিলিয়ে অংকটা প্রায় ১ বিলিয়নের কাছে গিয়ে দাঁড়ায়। ডলারের হিসেবে আকাশছোঁয়া দাম। কিন্তু তিনি মেসি। তাই তাকে পেতে চেলসি, ম্যানচেস্টার সিটি কিংবা প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে টাকাটা অসম্ভব কোনো অং...
জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

জামিন নামঞ্জুর, কারাগারে রুবেল

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  চিত্রনায়িকা হ্যাপীর করা নারী নির্যাতন মামলায় বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়া ক্রিকেটার রুবেলের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকালে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি।এর আগে একই মামলায় ১৫ ডিসেম্বর হাইকোর্ট রুবেলকে চার সপ্তাহের জামিন দিয়েছিলেন।...
সাকিব মেলবোর্নে, ভালো খেলার প্রত্যয়

সাকিব মেলবোর্নে, ভালো খেলার প্রত্যয়

খেলাধুলা, খেলার মাঠ
  নিরাপদেই মেলবোর্নে পৌঁছেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক সেখানে গেছেন বিগ ব্যাশ টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে। বিশ্বের সেরা এই অলরাউন্ডার এই মৌসুমে মেলবোর্ন রেনিগেইডসের সদস্য। দলটির সাথে বুধবার তিনি প্রথম ম্যাচে খেলতে নামছেন হোবার্টে। সেখানে প্রতিপক্ষ স্বাগতিক হারিকেন্স দল। এই মৌসুমে এটা হতে যাচ্ছে সাকিবের প্রথম ম্যাচ। সাকিব নিজের ফেসবুক পেইজে তাঁর অস্ট্রেলিয়া পৌঁছানোর খবর দিয়েছেন। সাথে একটি ভিডিও সাক্ষাৎকারও পোস্ট করেছেন। যে সাক্ষাৎকারে সাকিব বিগ ব্যাশে অলরাউন্ড পারফরম্যান্স করার আশা প্রকাশ করেছেন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে ভালো করে বিশ্বকাপে দেশকে চমৎকার কিছু দেওয়ার ইচ্ছেও জানিয়েছেন সাকিব।...