Saturday, October 24Welcome khabarica24 Online

খেলার মাঠ

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

খেলাধুলা, খেলার মাঠ
বড় কোনো চমক না রেখেই ঘোষণা করা হলো বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দল। আজ রবিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেই সম্মেলনে ঘোষণা করা হয় বিশ্বকাপ দল। বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার সময় নির্বাচকদের সাথে তিনি ছিলেন না। তিনি তখন বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন। প্রধান নির্বিচক ফারুক আহমেদ বলেন, "আমরা একটা ভারসাম্যপূর্ণ দল করতে চেয়েছি। বিশ্বকাপ চার বছর পর পর আসে। এর দিকে তাকিয়ে থাকে সবাই। তাই ১৫ সদস্যের দল নির্বাচনে আমরা ভারসাম্যপূর্ণ দল করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন আমরা চিন্তা করেছি। সেই সাথে আমাদের দলের শক্তিশালী দিকটার দিকেও জোর দিয়েছি।"প্রশ্ন আসে অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার আব্দুল রাজ্জাক দলে নেই কেন। ফারুক বলেন, "অস্ট্রেলিয়া নিউজিল্য...
এসএলপিএল ম্যাচ ফিক্সিংয়ে আশরাফুল জড়িত

এসএলপিএল ম্যাচ ফিক্সিংয়ে আশরাফুল জড়িত

খেলাধুলা, খেলার মাঠ, স্লাইড
  বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের বিরুদ্ধে বিপিএলের পর নতুন করে শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে (এসএলপিএল) ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে।এসএলপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন বলে আইসিসির কাছে স্বীকারোক্তি দিয়েছেন আশরাফুল। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে বৃহস্পতিবার এই সংবাদ দিয়েছে শ্রীলঙ্কান দৈনিক ডেইলি মিরর।ডেইলী মিররের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩ মে আইসিসির এন্টি করাপশন ও সিকিউরিটি ইউনিটির (আকসু) কাছে আশরাফুল এসএলপিএলে ম্যাচ ফিক্সিং করেছেন বলে স্বীকারোক্তিমুলক বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি ২০১২ সালের ২৬ আগস্ট অনুষ্ঠিত রুহুনু রয়্যালস ও ওয়েমবা ইউনাইটেডের মধ্যকার ম্যাচে ফিক্সিং করার কথা স্বীকার করেছেন।ডেইলি মিরর জানায়, দীর্ঘ দিন ধরেই এসএলপিএলে ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি নিয়ে গুঞ্জন চললেও এতোদিন এই বিষয়ে সঠিক কোনো প্রমাণ ছিল না লঙ্কান বোর্ডের কাছে।গত মাসে এই বিষয়ে আইসিসির কাছ থ...
অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু ৩ জানুয়ারি

অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু ৩ জানুয়ারি

খেলাধুলা, খেলার মাঠ
শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প শুরু হবে ৩ জানুয়ারি। এ জন্য ২ জানুয়ারি বিকেল ৪টায় নির্বাচিত ক্রিকেটারদের সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে রিপোর্ট করতে বলা হয়েছে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৪ জানুয়ারি উড়ে যাবে শ্রীলংকায়। সেখানে দলটি শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং দুটি তিন দিনের ম্যাচ খেলবে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ প্রাথমিক দল : ওপেনিং ব্যাটসম্যান- জয়রাজ শেখ, মুনিম শাহরিয়ার, পিনাক ঘোষ, মোহাম্মদ সাইফ হাসান। মিডল অর্ডার ব্যাটসম্যান- জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাব্বেক হোসেন, শাহানুর রহমান, আবু সাইদ সরকার। পেস বোলার- রিফাত প্রধান, মেহেদি হাসান, নাহিদ হাসান, শাহিবুল মতিন, আব্দুল হালিম। স্পিনার- সঞ্জিত সাহা, সালেহ আহমেদ শাওন গাজি, সিফাত ইসলাম, উইকেট কিপার- প্রসেনজিত দাস, জাকের আলী।...
জিম্বাবুয়ের কোচ হলেন হোয়াটমোর

জিম্বাবুয়ের কোচ হলেন হোয়াটমোর

খেলাধুলা, খেলার মাঠ
  বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট হওয়ার কারনে গত ১৮ ডিসেম্বর কোচের পদ থেকে স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে বরখাস্ত করে দেশটির ক্রিকেট বোর্ড। এরই ১০ অতিক্রম হতে না হতেই নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে। আজ রবিবার জিম্বাবুয়ের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আগামী বছরের ফ্রেবুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। সে কারণেই হয়তো দলকে উজ্জ্বীবিত করতে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী এ কোচকে দিয়েছে জিম্বাবুয়ে।প্রসঙ্গত, ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ  জিতিয়েছেন হোয়াটমোর। ২০০৩ থেকে ২০০৭ বাংলাদেশের কোচ হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান এই কোচ। সর্বশেষ পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন হোয়াইটমোর।...
বিশ্বকাপে টাইগার দলের ওপেনার হিসেবে বিবেচনায় যাঁরা

বিশ্বকাপে টাইগার দলের ওপেনার হিসেবে বিবেচনায় যাঁরা

খেলাধুলা, খেলার মাঠ
আর মাত্র কয়েক দিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের ১১তম আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য টুর্ণামেন্টে কিছুটা হলেও সফলতা পেতে চায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিশেষ করে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ সিরিজে টাইগার দলের অসাধারণ পারফর্মেন্স টাইগার দলকে ভাল পারফর্মেন্স করতে উদ্ধুদ্ধ করছে। যেমনটি তারুন্য নির্ভর বাংলাদেশ করেছিল ক্যারিবীয় দ্বিপপুঞ্জে অনুষ্ঠিত ২০০৭ সালের বিশ্বকাপে।আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ দলের ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বিবেচনায় থাকা খেলোয়াড়দেরকে নিয়ে একটি প্রতিবেদন রচনা করেছে টাইগার ক্রিকেট ডট কম।তামিম ইকবাল: টাইগার ক্রিকেট ডট কমের ওই প্রতিবেদন অনুযায়ী ওপেনিং ব্যাটসম্যান হিসেবে প্রথমেই যার নামটি বেশি আলোচনায় রয়েছে তিনি হলেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। টাইগার দলের হয়ে ধারাবাহিক ওপেনার হিসেবে তিনি খেলে আসছেন দীর্ঘ ৭ বছরের ও অধিক সময় ধরে। ২০০৭ সালে আন্তর...
মিরপুরে প্র্যাকটিস করছেন রুবেল

মিরপুরে প্র্যাকটিস করছেন রুবেল

খেলার মাঠ
প্রেমিকার করা ধর্ষণ মামলার বোঝা মাথা নিয়েেই মাঠে ফিরলেন রুবেল। ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাব লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে আজ (রোববার) দুপুর আড়াইটায় মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করতে নেমেছেন তিনি।অভিনেত্রী হ্যাপির করা মামলার পর বেশ কিছুদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন জাতীয় দলের এই পেসার। অবশেষে রোববার আবার বল হাতে দেখা গেলো রুবেল হোসেনকে।তার সঙ্গে রয়েছেন সাকিব আল হাসান, মমিনুল হক, শাহাদাত হোসেনসহ আরও বেশ কজন ক্রিকেটার।স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরা আশা করছেন অনুশীলন শেষে রুবেল তাদের সঙ্গে কথা বলবেন।গত ১৩ ডিসেম্বর ঢাকার মিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন ৯/১ ধারায় রুবেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন তার প্রেমিকা ও নবাগত অভিনেত্রী নাজনিন আকতার হ্যাপী।এই অভিনেত্রী অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে রুবেল তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তার সঙ...
বিশ্বসেরা রিয়াল মাদ্রিদ

বিশ্বসেরা রিয়াল মাদ্রিদ

খেলাধুলা, খেলার মাঠ
  আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোর জার্সি দেখতে অনেকটা বার্সেলোনার জার্সির মতোই। হঠাৎ করে কোনো বেখবর ফুটবলদর্শক মারাকেশের ম্যাচটা টিভিতে দেখতে বসলে নির্ঘাত ন্যু ক্যাম্পের 'এল ক্লাসিকো' ভেবে নিত! ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে বার্সেলোনার রঙেই মাঠে নেমেছিল স্যান লরেঞ্জো। ইউরোপীয়ান ফুটবলের উপর আধিপত্য বিস্তারের একটা সুযোগ ছিল ল্যাটিনদের। তবে বিশ্বকাপের মতোই এখানেও ইউরোপের শ্রেষ্ঠত্বই ফুটে উঠল। আর্জেন্টাইন ক্লাব স্যান লরেঞ্জোকে ২-০ গোলে হারিয়ে বিশ্বজয় করে নিল গ্যালাকটিকো ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপীয়ান ক্লাব ফুটবলে দীর্ঘদিন ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা। সেই ছড়ি যে এখন রিয়াল মাদ্রিদের দখলে তা প্রমাণিত হয়েছে বেশ কয়েকদিন আগেই। চলতি বছরে চতুর্থ শিরোপা জিতে রিয়াল মাদ্রিদ আরও একবার ক্লাব ফুটবলে নিজেদের আসন পাকাপোক্ত করল। এটা তো কেবল একটা শিরোপা নয়, শ্রেষ্ঠত্বের সীলমোহরও। ফিফা ক্লাব বিশ্বকাপ। বিশ্ব...
সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

সাবেক ক্রিকেটারদের মিলনমেলা

খেলাধুলা, খেলার মাঠ, বিশেষখবর
  সাইফুল ইসলামের বল অফ স্ট্যাম্পের সামান্য বাইরে দিয়ে যাওয়ার মুহূর্তে কাট করেন হাবিবুল বাশার। বিদ্যুত গতি না থাকলেও পয়েন্টে দাঁড়ানো হাসানুজ্জামান ঝড়ুকে পরাস্থ করতে কোনো সমস্যা হয়নি বলটির। ঝড়ুকে ঠায় দাঁড় করিয়ে বলটি চলে যায় সীমানার বাইরে। বাউন্ডারি দড়ি পার হতেই সাইফুলকে ইঙ্গিত করে কিছু একটা বলেন বাশার। চকিত ঘুরে পাল্টা জবাব দেন সাইফুল। পরের বলটি বাউন্সার মারেন। বাশার পুল না খেলে মাথা নামিয়ে নেন। উইকেটরক্ষক জাহাঙ্গীর গ্লাভসবন্দী করতেই সাইফুল আক্রমণাত্মক ভঙ্গীতে কিছু বলেন বাশারকে। বিজয় দিবস উপলক্ষে শহীদ জুয়েল ও শহীদ মুস্তাক একাদশের কালকের প্রীতি ম্যাচের খণ্ড চিত্র এটা। প্রীতি ম্যাচ হলেও জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটারের শারীরিক ভাষা স্পষ্ট করেছে, ক্রিকেট ক্যারিয়ারে মাঠে প্রতিপক্ষ হিসেবে যে আচরণ করতেন, সেটার কোনো কমতি ছিল না। সেই ঝাঁজ, সেই শারীরিক ভাষা সবই ছিল কাল। প্রীতি ম্যাচ, আবেদন থা...