Saturday, October 24Welcome khabarica24 Online

বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা

image_171406_0.15 man team
বড় কোনো চমক না রেখেই ঘোষণা করা হলো বিশ্বকাপের জন্য বাংলাদেশের ১৫ সদস্যের চূড়ান্ত দল। আজ রবিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে আয়োজন করা হয় সংবাদ সম্মেলন। সেই সম্মেলনে ঘোষণা করা হয় বিশ্বকাপ দল। বিশ্বকাপের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বিশ্বকাপের দল ঘোষণার সময় নির্বাচকদের সাথে তিনি ছিলেন না। তিনি তখন বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলছিলেন।

প্রধান নির্বিচক ফারুক আহমেদ বলেন, “আমরা একটা ভারসাম্যপূর্ণ দল করতে চেয়েছি। বিশ্বকাপ চার বছর পর পর আসে। এর দিকে তাকিয়ে থাকে সবাই। তাই ১৫ সদস্যের দল নির্বাচনে আমরা ভারসাম্যপূর্ণ দল করতে সর্বোচ্চ চেষ্টা করেছি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশন আমরা চিন্তা করেছি। সেই সাথে আমাদের দলের শক্তিশালী দিকটার দিকেও জোর দিয়েছি।”প্রশ্ন আসে অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার আব্দুল রাজ্জাক দলে নেই কেন। ফারুক বলেন, “অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে ফিল্ডিং করাটাও আমাদের বিবেচনায় রাখতে হয়েছে। তার জায়গায় যাকে নিয়েছি, দেখুন সেদিকটায়। তবে শুধু রাজ্জাক নয়, নাঈম কিংবা তার মতো দু-একজন বাইরে রয়ে গেছে। বিশ্বকাপের পর আরো সিরিজ আছে আমাদের, সেগুলোতে তাদের সুযোগ থাকছেই।”
বিশ্বকাপের চূড়ান্ত ১৫ সদস্যের দল : তামিম ইকবাল, এনামুল হক, মমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, সাব্বির রহমান, সৌম্য সরকার, নাসির হোসেন, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আল-আমিন হোসেন ও আরাফাত সানি।