Saturday, October 24Welcome khabarica24 Online

জিম্বাবুয়ের কোচ হলেন হোয়াটমোর

dav-whatmore-coach_52764

 

বাংলাদেশের কাছে টেস্ট ও ওয়ানডেতে হোয়াইট হওয়ার কারনে গত ১৮ ডিসেম্বর কোচের পদ থেকে স্টিভেন ম্যাঙ্গোঙ্গোকে বরখাস্ত করে দেশটির ক্রিকেট বোর্ড। এরই ১০ অতিক্রম হতে না হতেই নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরকে। আজ রবিবার জিম্বাবুয়ের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রণকারী সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। আগামী বছরের ফ্রেবুয়ারিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে বসবে বিশ্বকাপের আসর। সে কারণেই হয়তো দলকে উজ্জ্বীবিত করতে শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী এ কোচকে দিয়েছে জিম্বাবুয়ে।প্রসঙ্গত, ১৯৯৬ সালে শ্রীলঙ্কাকে বিশ্বকাপ  জিতিয়েছেন হোয়াটমোর। ২০০৩ থেকে ২০০৭ বাংলাদেশের কোচ হিসাবে দায়িত্ব পালন করেন শ্রীলঙ্কান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ান এই কোচ। সর্বশেষ পাকিস্তানের কোচের দায়িত্ব পালন করেন হোয়াইটমোর।