ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে অভিনেত্রীর মামলা
জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছেন এক চিত্রনায়িকা। নাজনীন আক্তার হ্যাপী (২১) নামের এই চলচ্চিত্র অভিনেত্রী তার বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করার অভিযোগ এনেছেন। শনিবার সন্ধ্যায় মিরপুর থানার গিয়ে তিনি এই মামলা করেন বলে থানার ওসি সালাহউদ্দিন জানান। হ্যাপী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফেইসবুকের মাধ্যমে ওর সাথে আমার প্রায় এক বছর আগে পরিচয় হয়। নয় মাস ধরে তার সাথে ঘনিষ্ঠতা।”“বিয়ের কথাবার্তা চলার মধ্যে আরেক মেয়ের সাথে সম্পর্ক করে তোলে রুবেল। এ ব্যাপারে অভিযোগ করলে সে এড়িয়ে যায়।”পরে রুবেল তাকেও এড়িয়ে চলতে শুরু করেন অভিযোগ করে এই অভিনেত্রী বলেন,“গতকালও সে (রুবেল) বলেছে বিয়ে করতে পারি। আজকে বলেছে, সে বিয়ে করতে পারবে না। তাই মামলা করেছি-মামলা চালিয়ে যাব।”ওসি সালাহউদ্দিন বলেন, কমার্স কলেজের কাছে রুবেলের একটি ফ্লাট আছে। ওই ফ্লাটে হ্যা...







