Friday, September 11Welcome khabarica24 Online

শেষ ম্যাচে ইউক্রেনের কাছেও হারলো বাংলাদেশ

image_179794.hockey
ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের স্থান নির্ধারণী ম্যাচে ইউক্রেনের কাছে হারলো বাংলাদেশ। দুটি দল নেমেছিল পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলতে। আর এই ম্যাচে বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। তারা হয়েছে পঞ্চম। বাংলাদেশকে খুশি থাকতে হয়েছে ষষ্ঠ স্থান নিয়ে।
ম্যাচটিতে ৪ মিনিটে সার্জি গোল করে এগিয়ে নেন ইউক্রেনকে। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ওজারেস্কি। লাল সবুজের হয়ে একমাত্র গোলটি ৩৯ মিনিটে আসে কৃষ্ণ দাসের স্টিক থেকে। পাজিওক ৫৫ মিনিটে গোল করে ব্যবধান ৩-১ করেন। ওই ব্যবধানেই জয় তুলে নেয় ইউক্রেন। আর হার দিয়েই সিঙ্গাপুরের মিশন শেষ করলো বাংলাদেশ হকি দল।