Tuesday, July 28Welcome khabarica24 Online

ক্রিকেটারদের ছুটি মাত্র দুদিন

1_295272

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ২-১এ ওয়ানডে সিরিজ জেতার আনন্দ এবার মাশরাফিদের ঈদকে আরও বর্ণিল করে তুলবে। তবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি পাচ্ছেন মাত্র দু’দিন। ১৮ ও ১৯ জুলাই। ২১ জুলাই চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এ জন্য কাটছাঁট করা হয়েছে টাইগারদের ছুটি। এদিকে ক্রিকেটারদের বেশিরভাগই এই ঈদে ছুটি নিতে অনিচ্ছুক। যারা টেস্ট দলে আছেন তারা অনুশীলনে নিমগ্ন থাকার পক্ষে। বৃহস্পতিবার একথা বলেছেন খোদ বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ। টেস্ট সিরিজে পুরোপুরি মনযোগী হতে নিজ নিজ শহরে বা গ্রামে ঈদের ছুটিকাটাতে যাচ্ছেন না অনেক ক্রিকেটারই। ওয়ানডেতে বরাবরই ভালো করলেও টেস্টে দুর্বলতা রয়েই গেছে টাইগারদের। তাই ছুটির এ সময়টুকু চট্টগ্রামে থাকতে চান ক্রিকেটাররা। প্রয়োজনে ছুটির সময়েও ঐচ্ছিক অনুশীলনে অংশ নিতে পারেন ক্রিকেটাররা। টেস্ট স্কোয়াডের ক্রিকেটারদের মধ্যে তামিম-মুমিনুলসহ ছয়/সাতজন ক্রিকেটার ঈদ-আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের কাছে ছুটে যাবেন বলে জানা গেছে।তামিম ইকবাল চট্টগ্রামের ছেলে। পরিবারের সঙ্গে ঈদ করবেন তিনি। মুমিনুল হক চট্টগ্রাম থেকে চলে যাবেন কক্সবাজারে বাবা-মা-বোনের সঙ্গে ঈদ করতে।এদিকে, শুধু ওয়ানডে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা চট্টগ্রাম ছেড়েছেন। ২১ জুলাই থেকে মুশফিক বাহিনীকে দিতে হবে টেস্ট ক্রিকেটের পরীক্ষা। ওইদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। এরপর ৩০ জুলাই মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।প্রোটিয়াদের ঘাম ঝরানো অনুশীলনওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। টাইগারদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরুর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের অনুশীলন সেরেছে দক্ষিণ আফ্রিকা দল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মাঠে নেমে প্রথমে ওয়ার্মআপ সেরে নেয় প্রোটিয়ারা। এরপর কিছুক্ষণ ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলন। পাশাপাশি ব্যাটিং-বোলিং অনুশীলনও। প্রোটিয়া কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে দুপুর ২টা পর্যন্ত চলে দক্ষিণ আফ্রিকার অনুশীলন পর্ব।