মীরসরাইয়ে সাংবাদিকের বাড়ির পথ বন্ধ করে স্থাপনা নির্মাণ : শীঘ্রই খুলে দেয়ার প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিনিধি ::
প্রতিবেশী সাংবাদিকের সাথে আলোচনা না করে চলাচলের পথ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় অবরুদ্ধ হয়ে পড়েছেন মীরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ডের কয়েকটি পরিবার। চলাচলের রাস্তা দখল করে বাড়িতে প্রবেশের পথ আটকে ঘর নির্মাণ করায় যাতায়াত বন্ধ হয়ে গেছে ওই পরিবারগুলোর। উক্ত ঘটনা চলমান থাকার কয়েকদিন পর অবশেষে খবরিকাকে জানান তিনি শীঘ্রই উক্ত চলাচলের পথ মুক্ত করে দিবেন এবং নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান করে সম্পর্কের উন্নতির উদ্যোগ গ্রহন করবেন।
জানা গেছে, মীরসরাই পৌরসভার ৪নং ওয়ার্ড পূর্ব মীরসরাই এলাকার জনৈক হাজী শাহ আলম কিছুদিন আগে বহুতল ভবন নির্মান শুরু করেন। এসময় তিনি পার্শ্ববর্তী মরিয়ম আক্তার, সুলতান আহম্মদ ও রহিমা বেগমের দীর্ঘ ২৫ বছরের চলাচলের একমাত্র রাস্তাটি জোরপূর্বক গভীর গর্ত খুড়ে এবং টিনের ঘেরা দিয়ে রুদ্ধ করে দেন। এতে ১০টি পরিবারের চলাচলের একমাত্র পথ বন্ধ হয়ে যায়। বিষয়টি নিয়ে প্রতিবাদ ক...







