করেরহাট ইউনিয়ন বি.এন.পির উদ্যোগে সমন্বিত ত্রান বিতরন
কামরুল ইসলাম:: বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া মহামারী কারোনা ভাইরাসের প্রাদুর্ভাবে করেরহাট ইউনিয়নের অসহায়, অস্বচ্ছল, ও কর্মহীন খেটে খাওয়া মানুষের মাঝে ঐক্যবদ্ধভাবে ত্রান বিতরন করেছে করেরহাট ইউনিয়ন বি.এন.পি। গত ৮ ই মে করেরহাট রাজকুমার কমিউনিটি সেন্টারে এই ত্রান বিতরন কর্মসুচীর উদ্বোধন করা হয়। করেরহাট ইউনিয়ন বি.এন.পির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে ও বেলায়েত হোসেন সিরাজের সঞ্চালনায় ত্রান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বি.এন.পি র সাবেক সভাপতি আবুল কাশেম মেম্বার, কামাল উদ্দিন, আলী নেওয়াজ চৌধুরী, সলিম উল্লাহ, জহির উদ্দিন বাবলু, দিদারুল আলম, আবুল হোসেন মিয়া, জাহাঙ্গীর আলম, এয়াছিন মিজান, আবদুল খালেক সহ সকল ওয়ার্ড বি.এন.পি সভাপতি/ সম্পাদক সহ যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দ।
ত্রান বিতরন কার্যক্রমের প্রধান সমন্বয়ক রেজাউল করিম নোমান জানান দেশনেত্রী খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের ন...







