Sunday, November 1Welcome khabarica24 Online

Author: taslim

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সংবিধান সংশোধন করতে হবে : ড. আকবর আলি

দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে সংবিধান সংশোধন করতে হবে : ড. আকবর আলি

সংবাদ শিরোনাম, স্লাইড
দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে হলে দেশের সংবিধান সংশোধন করতে হবে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান। তিনি বলেন, একই সঙ্গে রাজনৈতিক দলগুলোরও পুনর্গঠন করতে হবে।আজ শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় আরসি মজুমদার অডিটরিয়ামে ‘বাংলাদেশের সংবিধান পর্যালোচনা’ র্শীষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সামাজিক আন্দোলন বিষয়ক সংগঠন গণতান্ত্রিক আইন ও সংবিধান আন্দোলন এ আলোচনা সভার আয়োজন করেন।ড. আকবর আলি খান বলেন, যদি রাজনৈতিক দলগুলোর পুনর্গঠন করা না হয় তাহলে সংবিধানে যাই লেখা থাকুক না কেন তারা নিজেদের মতো করে ক্ষমতার প্রয়োগ করবে।সংবিধান সংশোধন সম্পর্কে আকবর আলি খান বলেন, দেশে এর আগে সংবিধানে অনেক চমকপ্রদ সংশোধনী আনা হয়েছে। এতে কোনো কাজ হয়নি, মানুষেরও কোনো কাজে আসেনি দেশেরও কোনো কাজে লাগেনি। কারণ সংবিধান যারা পরিচালনা করেন তাদের উপর অনেক কিছু নির্ভর ক...
উপজেলা নির্বাচনে নিয়ন্ত্রণ হারিয়েছে ইসি: সুজন

উপজেলা নির্বাচনে নিয়ন্ত্রণ হারিয়েছে ইসি: সুজন

স্লাইড
সুজন দাবি করেছে, নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। বিশেষ করে ভোট কারচুপি ঠেকাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে ইসি। শুক্রবার একথা বলেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, নির্বাচনে সহিংসতা কারচুপি বন্ধ করতে না পারলে শান্তি ফিরে আসবে না। তিনি সোমবার ৫ম দফা উপজেলা নির্বাচনে সেনাবাহিনীর কঠোর ভুমিকা রাখার দাবি জানান।চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম দফায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩৫৪ জন প্রার্থীর মধ্যে ২১ জনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে ফৌজদারি মামলা রয়েছে ১২২ জনের নামে। শুক্রবার সকালে রাজধানীর মণিসিংহ সড়কে মুক্তিভবনে ‘পঞ্চম পর্যায়ের উপজেলা নির্বাচনে প্রতিন্দ্বিতাকারী চেয়ারম্যান প্রার্থীদের তথ্য প্রকাশ’  সংবাদ সম্মেলনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এ তথ্য প্রকাশ করেছে।সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনে প্রার্থীদের দেয়া হলফন...
রাজশাহীতে চিকিৎসকদের কর্মবিরতি, চরম দুর্ভোগে রোগীরা

রাজশাহীতে চিকিৎসকদের কর্মবিরতি, চরম দুর্ভোগে রোগীরা

স্লাইড
রাজশাহীতে চিকিৎসক নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে জেলার সব হাসপাতালে কর্মবিরতি শুরু করেছেন চিকিৎসকরা। এর ফলে চরম দুর্ভোগে হাজার হাজার রোগী ও তাদের অভিভাবকরা। বৃহস্পতিবার রাত থেকে রাজশাহীর বেসরকারি ক্লিনিক, হাসপাতাল, নার্সিং হোম, ডায়াগনস্টিক সেন্টারে কর্মবিরতি শুরু করেন চিকিৎসকরা। শুক্রবার সকাল থেকে কর্মবিরতি শুরু হয় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে। ডলফিন ক্লিনিকে চিকিৎসা-অবহেলায় একজন রোগীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছিল। এ মামলায় বৃহস্পতিবার দুপুরে ক্লিনিকের মালিক ডা. শামিউল উদ্দিন আহম্মেদ শিমুলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (১) এর বিচারক বিশ্বনাথ চন্দ্র মন্ডল একইসঙ্গে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে পূর্ণ তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। ডা. শিমুল বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) যুগ্ম সাধারণ সম্পাদক এব...
মাউন্ট এভারেস্ট আরোহণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নেপাল সরকার

মাউন্ট এভারেস্ট আরোহণে নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে নেপাল সরকার

আন্তর্জাতিক, বিশেষখবর
  অচিরেই হয়ত বিদেশী পর্বতারোহীরা আর মাউন্ট এভারেস্টে একা আরোহণ করতে পারবেন না। নেপাল সরকার শীঘ্রই এ মর্মে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। নিষেধাজ্ঞা জারি হলে বিদেশী পর্বতারোহীদের বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে গেলে স্থানীয় গাইড নিতে বাধ্য করা হবে। এমনটাই জানিয়েছেন নেপালের পর্বতারোহন সংস্থার সভাপতি।তিনি আরও জানান, হিমালয়ের বুকে দুর্ঘটনা রুখতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এদিকে নেপাল সরকারের এই প্রস্তাবে ক্ষুব্ধ হয়েছেন ভিন দেশের একক পর্বতারোহীরা। তাদের দাবি, এর ফলে এভারেস্ট অভিযানের চ্যালেঞ্জটা অনেকটাই ফিকে হয়ে যাবে। সূত্র :জিনিউজ ডট ইন্ডিয়া...
সেমিফাইনালে উঠে গেল ভারত

সেমিফাইনালে উঠে গেল ভারত

খেলাধুলা, খেলার মাঠ
বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতল ভারত। এ জয়ের মধ্যে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে উঠে গেল ধোনির দল। অপরদিকে গত ম্যাচের মতো এ ম্যাচেও স্বাগতিকদের ব্যাটসম্যানরা ক্লিক করতে না পারায় ৯ বল বাকি থাকতে স্বাগতিকদের দেওয়া ১৩৯ রানের টার্গেটে পৌঁছে যায় ভারত।বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের টার্গেটে ব্যাট করতে আসলে প্রথম দুই ওভারে  মাশরাফি বিন মুর্তজা ও সোহাগ গাজী ভারতের রানের গতি বেধে রেখেছিলেন। তৃতীয় ওভার করতে আসা আল-আমিন হোসেনের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম বলে বিশাল এক ছক্কা হাঁকিয়েছিলেন রোহিত শর্মা। তবে নিশ্চুপ হওয়া গ্যালারিকে উচ্ছ্বাসে মাতাতে বেশি সময় নেননি আল-আমিন। পঞ্চম বলটি এগিয়ে মারতে গিয়ে বোল্ড আউট হয়ে যান শিখর ধাওয়ান। এরপরে ব্যক্তিগত ২৬ রানে জীবন পান রোহিত শর্মা। ডিপ মিডউইকেটে ক্যাচ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই ক্যাচ ধরার জন্য ছুটে গিয়েছিলেন সোহাগ গাজী ও এনামুল হক। শেষ পর্যন্ত দুজনের ভ...
মাগুরায় অগ্নিকাণ্ডে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

মাগুরায় অগ্নিকাণ্ডে শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু

সারা-দেশ
মাগুরার মহম্মদপুর সদরের জাঙ্গালিয়া গ্রামে আজ শুক্রবার বিকালে পান্নু শেখ নামে এক ব্যক্তির বসতঘরে আগুন লেগে মিনা(৫) নামে এক  এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডে পান্নু শেখসহ চারটি পরিবারের আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।জালাল শেখ নামে ক্ষতিগ্রস্তদের একজন জানান, বিকাল ৫টার দিকে পান্নু শেখের বসত ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে তা আশেপাশের এলাকায় আগুন ছড়িয়ে পড়লে জালাল শেখের ঘরসহ পান্নু শেখ, সরোয়ার শেখ, মন্নু শেখের আটটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে পান্নু শেখের পাঁচ বছরের শিশু কন্যা মিনা ঘটনাস্থলেই মারা যায়। সে ঘরে বসত ঘরে ঘুমিয়ে ছিল। প্রায় দেড়ঘন্টা চষ্টো করে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দরিদ্র পরিবারের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর একঘন্টা পর জেলা শহর থেকে দমকলকর্মীরা ঘটনাস্থলে আসে। দরিদ্র পরিবার গুলো সর্বস্ব হা...
বাংলাদেশ তিস্তায় খুবই কম পানি পাচ্ছে : পানিসম্পদমন্ত্রী

বাংলাদেশ তিস্তায় খুবই কম পানি পাচ্ছে : পানিসম্পদমন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
বাংলাদেশ তিস্তায় কম পানি পাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। আজ শুক্রবার সকালে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পানি ব্যবস্থাপনার ইস্যুগুলো নিয়ে 'গ্লোবাল ওয়াটার পার্টনারশিপ সাউথ এশিয়া'র সহায়তা 'ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং' এর আয়োজনে রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দুই দিনব্যাপী একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন পানিমন্ত্রী।মন্ত্রী বলেন, তিস্তায় বাংলাদেশ খুবই কম পানি পাচ্ছে। অন্য বছরের তুলনায় এবার আরো কম পানি পাচ্ছি আমরা। তবে তিস্তায় বাংলাদেশ কী পরিমাণ পানি কম পাচ্ছে, এ ব্যাপারে কিছু বলেননি পানিসম্পদমন্ত্রী।মন্ত্রী বলেন, বাংলাদেশ যদি ভালো না থাকে, তাহলে প্রতিবেশীরাও ভালো থাকবে না। বাংলাদেশের ভালো থাকাটাই প্রতিবেশীদের বড় নিরাপত্তা।বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদসচিব জাফর আহমেদ খান বলেন, রাজনৈতিক স্লোগানের কারণে অনেক সময় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পানির ম...
ছাত্র-ছাত্রীদের আন্তজার্তিক মানের শিক্ষা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

ছাত্র-ছাত্রীদের আন্তজার্তিক মানের শিক্ষা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী

জাতীয়, সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দেশের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের উপর বিশেষ গুরুত্বারোপ করে বলেছেন, বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সকল শিক্ষার্থীকে জ্ঞান ও দক্ষতায় আন্তজার্তিক মানের শিক্ষা অর্জন করতে হবে।শিক্ষামন্ত্রী আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উর্ত্তীণ কৃতি শিক্ষার্থীদের (সদস্য সন্তান) সংবর্ধনা এবং বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। অনুষ্ঠানে ২৭ জন কৃতি শিক্ষার্থীকে সন্মাননা পত্র, ক্রেস্ট ও দুই হাজার টাকা মূল্যমানের বৃত্তি দেওয়া হয়। এই আয়োজনে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর্থিক সহায়তা দিয়েছে।ডিআরইউ সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...